শিরোনাম
জৈন্তাপুরে অবৈধ চোরাচালান বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হামলা-ছিনতাইয়ের প্রতিবাদে জৈন্তাপুরে বিক্ষোভ, দোষীদের শাস্তির দাবি জৈন্তাপুরে চোরাচালান সিন্ডিকেটের হামলা? ব্যবসায়ীর এজাহারে চাঞ্চল্যকর অভিযোগ পরিবেশ সচেতনতায় জগন্নাথপুরে ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ স্লোগানে র‍্যালি ও সমাবেশ রানীগঞ্জ কলেজের অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ও সুষ্ঠু বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন মানুষের সবচেয়ে জরুরি ও প্রকৃত স্থায়ী সম্পদ কী জানলে অবাক হবেন? হাফিজ মাছুম আহমদ দুধরচকী যে আমল না করলে কবরের তিন প্রশ্নের জবাব এর মধ্যে একটি ও প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিশ্বম্ভরপুর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক বিজিৎ মৈত্র নির্বাচিত সিলেট-চট্টগ্রাম উৎসব ইউকে সফল করতে প্রস্তুতি সভা মিরপুরের মাজার রোড এলাকায় হোটেল ব্যবসার আড়ালে জমজমাট অসামাজিক কার্যকলাপ: স্থানীয়রা অতিষ্ঠ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

হামলা-ছিনতাইয়ের প্রতিবাদে জৈন্তাপুরে বিক্ষোভ, দোষীদের শাস্তির দাবি

Coder Boss / ১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬

Manual3 Ad Code

শামীম আহমদের ওপর হামলা, চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগের প্রতিবাদে জৈন্তাপুরে বিক্ষোভ

 

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক |

জৈন্তাপুরে পিকআপচালক মো. শামীম আহমদের ওপর হামলা, মারধর, চাঁদাবাজি ও নগদ ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় যুব সমাজ, ছাত্রসমাজ, শ্রমিক ও এলাকাবাসী।

 

রোববার (২৮ জুন) বিকেল ৫টায় উপজেলার ৪ নম্বর বাংলা বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী, শ্রমিক, যুবক ও শিক্ষার্থীরা অংশ নেন।

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ৪ নম্বর বাংলা বাজারের সভাপতি সুলেমান কন্টু, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আজাদুর রহমান আজাদ, ব্যবসায়ী জাকির হোসেন, ব্যবসায়ী শাহাবুদ্দিন দনই, ট্রাক শ্রমিক মঈনউদ্দীন ও রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন, মো. শামীম আহমদের ওপর হামলা, মারধর, চাঁদাবাজি এবং ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে সাধারণ মানুষের জানমাল ও চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।

Manual1 Ad Code

 

সমাবেশে বক্তারা আরও অভিযোগ করেন, জৈন্তাপুর  ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক  জালাল উদ্দীন মেম্বারের নেতৃত্বে তার ছেলে দুলাল আহমেদ এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছেন। তাদের দাবি, দুলাল আহমেদ দীর্ঘদিন ধরে শ্রমিক ও পিকআপচালকদের কাছ থেকে নিয়মিত চাঁদা দাবি করে আসছেন। এছাড়া তিনি মাদকাসক্ত অবস্থায় এলাকায় বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেন বলেও অভিযোগ করেন বক্তারা।

 

বক্তারা বলেন, এসব অভিযোগের কারণে এলাকাবাসী দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে বসবাস করছেন। তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

 

উল্লেখ্য, মো. শামীম আহমদ জৈন্তাপুর মডেল থানায় দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করেন, গত ২৬ জুন ভোরে রাংপানি এলাকায় তার চালিত ডিআই পিকআপের গতিরোধ করে একদল ব্যক্তি তার কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয় এবং গাড়িতে থাকা নগদ ৫ লাখ টাকা, দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পাশাপাশি গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি বর্তমানে তদন্তাধীন।

 

প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত অভিযোগের বিষয়ে জালাল উদ্দীন মেম্বার বা দুলাল আহমেদের বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code