শিরোনাম
স্বামীকে কষ্ট দেওয়া স্ত্রী সম্পর্কে যা বলেছেন রাসূল (সা:) জানলে অবাক হবেন? হাফিজ মাছুম আহমদ দুধরচকী জগন্নাথপুরে কাল বেলার সাংবাদিক গোবিন্দ দেবকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, থানায় অভিযোগ মৌলভীবাজার জুড়ী সীমান্ত ১০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ​সায়দাবাদে আবাসিক হোটেলের আড়ালে অসামাজিক কারবার: অতিষ্ঠ এলাকাবাসী ​ একটি শিশু, এক বৃক্ষ’ কর্মসূচিতে শ্যামপুরে বৃক্ষরোপণ জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ এর ভুতুড়ে বিলের কবলে জনজীবন অসহায় গ্রাহকদের আর্তনাদ মহাখালী থেকে অপহৃত শিশু আতিকুল উদ্ধার, বনানীতে সংঘবদ্ধ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার জিগীষা স্বেচ্ছাসেবক মানবিক’-এর নতুন কমিটিতে অংশগ্রহণের আহ্বান পার্টির চেয়ারম্যান নূর হোসাইন এর জনদরদী ও কর্মীবান্ধব নেতা এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু ভাইয়ের অনন্য দৃষ্টান্ত: বানারীপাড়ায় নেতাকর্মীদের মাঝে নিজস্ব তহবিল হতে নগদ অর্থ  বিতরণ গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার অপসারণ ও দুর্নীতির তদন্ত দাবিতে মানববন্ধন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জনদরদী ও কর্মীবান্ধব নেতা এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু ভাইয়ের অনন্য দৃষ্টান্ত: বানারীপাড়ায় নেতাকর্মীদের মাঝে নিজস্ব তহবিল হতে নগদ অর্থ  বিতরণ

সিলেট নিউজ ডেস্ক / ৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬

Manual8 Ad Code

জাকির হোসেন,  বানারীপাড়া:

Manual2 Ad Code

বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের মাননীয় সংসদ সদস্য, জনমানুষের নেতা আলহাজ্ব এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু সরদার আবারও প্রমাণ করলেন তিনি শুধু একজন জনপ্রতিনিধিই নন, বরং কর্মীদের প্রকৃত অভিভাবক। নির্বাচিত হওয়ার পর থেকে রাষ্ট্রীয় বা ব্যক্তিগত কোনো বাড়তি সুযোগ-সুবিধা নিজের জন্য গ্রহণ না করে, উল্টো নিজের পকেটের টাকা খরচ করে দিনরাত নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে থেকে অনন্য নজির সৃষ্টি করেছেন তিনি। বানারীপাড়া উপজেলার ৮টি ইউনিয়নের নেতাকর্মীদের জন্য এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু তার নিজস্ব অর্থায়নে ঈদ পরবর্তী নগদ অর্থ বিতরণের ধারাবাহিকতায় ২৯ জুন  বিকালে ইলুহার ইউনিয়নের প্রান্তিক ও তৃণমূল নেতাকর্মীদের মাঝে এই আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়। ইলুহার ইউনিয়ন বি এন পির কার্যালয়ে এ মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতা কর্মীদের মাঝে মাননীয় সংসদ এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু সরদারের নিজস্ব অর্থ বিতরন করেন বানারীপাড়া উপজেলা বি এন পির সাধারন সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা, এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইলুহার ইউনিয়ন বি এন পির সভাপতি সাকিল আহম্মেদ, সিনিয়র সহসভাপতি নাসির উদ্দিন, সাধারন সম্পাদক জিয়াউর রহমান চান, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম রাজুসহ অন্যান্য নেতৃবৃন্দরা। 
​বানারীপাড়া ও উজিরপুরের রাজনৈতিক ইতিহাসে এর আগে এমন নজির মেলা ভার। বিগত সময়ে অনেক সংসদ সদস্য নির্বাচিত হলেও, নিজের পকেটের অর্থ বিলিয়ে কর্মীদের এভাবে আগলে রাখার ঘটনা বিরল। এবারের পবিত্র ঈদুল আজহায় সংসদ সদস্য এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু সরদার সম্পূর্ণ নিজস্ব তহবিল থেকে প্রায় ৩০ লক্ষাধিক টাকা ব্যয় করেছেন। ঈদের আনন্দ ভাগ করে নিতে বানারীপাড়া ও উজিরপুর উপজেলার সর্বস্তরের নেতাকর্মীদের জন্য টানা তিন দিনব্যাপী দোয়া, মোনাজাত এবং দুপুরের খাবারের ব্যবস্থা করেন তিনি। বানারীপাড়া ও উজিরপুরের মাটি ও মানুষের এই নেতার এমন উদারতা এবং কর্মীপ্রেমের কারণে সাধারণ মানুষ ও তৃণমূলের রাজনীতিবিদেরা তাকে বিভিন্ন উপাধিতে ভূষিত করছেন। যিনি নিজের সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে সার্বক্ষণিক কর্মীদের খোঁজখবর নেন। দানবীর ও জনদরদী এ জননেতা  নিজের পকেটের অর্থ বিলিয়ে যিনি রাজনীতির আঙিনায় এক নতুন মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন।
​”তৃণমূলের অকৃত্রিম অভিভাবক হিসেবে তিনি সাধারণ কর্মীকে বুকে টেনে নেওয়ার অনন্য গুণের কারণে তিনি আজ ঘরে ঘরে সমাদৃত। ইলুহার ইউনিয়নের এক আবেগাপ্লুত প্রবীণ কর্মী বলেন
​”রাজনীতিতে নেতার অভাব নেই, কিন্তু সান্টু ভাইয়ের মতো কর্মীদের নিজের ভাই-সন্তানের মতো ভালোবাসার মানুষ এই অঞ্চলে সত্যিই বিরল। তিনি আমাদের শুধু নেতাই নন, আমাদের ছায়াদানকারী বটবৃক্ষ।”
​ইউনিয়ন ও উপজেলার সর্বস্তরের নেতাকর্মীরা জানান, এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু সরদার এমপি নির্বাচিত হওয়ার পর থেকে এই অঞ্চলের রাজনীতিতে সুবাতাস বইছে। কোনো প্রকার লোভ-লালসার ঊর্ধ্বে উঠে তিনি যেভাবে এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয়। তার এই মানবিক উদ্যোগ ও দূরদর্শী নেতৃত্ব বানারীপাড়া-উজিরপুর আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনকে ভবিষ্যতে আরও শক্তিশালী ও সুসংগঠিত করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code