শিরোনাম
স্বামীকে কষ্ট দেওয়া স্ত্রী সম্পর্কে যা বলেছেন রাসূল (সা:) জানলে অবাক হবেন? হাফিজ মাছুম আহমদ দুধরচকী জগন্নাথপুরে কাল বেলার সাংবাদিক গোবিন্দ দেবকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, থানায় অভিযোগ মৌলভীবাজার জুড়ী সীমান্ত ১০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ​সায়দাবাদে আবাসিক হোটেলের আড়ালে অসামাজিক কারবার: অতিষ্ঠ এলাকাবাসী ​ একটি শিশু, এক বৃক্ষ’ কর্মসূচিতে শ্যামপুরে বৃক্ষরোপণ জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ এর ভুতুড়ে বিলের কবলে জনজীবন অসহায় গ্রাহকদের আর্তনাদ মহাখালী থেকে অপহৃত শিশু আতিকুল উদ্ধার, বনানীতে সংঘবদ্ধ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার জিগীষা স্বেচ্ছাসেবক মানবিক’-এর নতুন কমিটিতে অংশগ্রহণের আহ্বান পার্টির চেয়ারম্যান নূর হোসাইন এর জনদরদী ও কর্মীবান্ধব নেতা এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু ভাইয়ের অনন্য দৃষ্টান্ত: বানারীপাড়ায় নেতাকর্মীদের মাঝে নিজস্ব তহবিল হতে নগদ অর্থ  বিতরণ গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার অপসারণ ও দুর্নীতির তদন্ত দাবিতে মানববন্ধন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

স্বামীকে কষ্ট দেওয়া স্ত্রী সম্পর্কে যা বলেছেন রাসূল (সা:) জানলে অবাক হবেন? হাফিজ মাছুম আহমদ দুধরচকী

সিলেট নিউজ ডেস্ক / ৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

Manual3 Ad Code

সিলেট নিউজ ডেস্ক :

Manual7 Ad Code

নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ” অন্যায়ভাবে স্বামীকে কষ্ট দেওয়া উচিত নয়। যারা স্বামীকে অন্যায়ভাবে কষ্ট দেন তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারী উচ্চারণ করেছেন এবং এমন স্ত্রী থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন।

সুখী সংসার গঠনে ইসলাম পুরুষদের ওপর গুরু দায়িত্ব অর্পণ করেছে। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কোনো মুমিন পুরুষ মুমিন নারীর ওপর রাগান্বিত হবে না।

কেননা যদি তার কোনো কাজ খারাপ মনে হয়, তাহলে তার এমন গুণও থাকবে, যার জন্য সে তার ওপর সন্তুষ্ট হতে পারবে।’ (সহিহ মুসলিম, হাদিস, ১৪৬৯)

স্বামীর আনুগত্য.

Manual7 Ad Code

স্ত্রীদেরও স্বামীর আনুগত্য করার নির্দেশ দেওয়া হয়েছে। শরীয়ত বিরোধী নয়- স্বামীর এমন যেকোনো কথা মানার নির্দেশ দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘স্বামী যখন তার প্রয়োজনে স্ত্রীকে ডাকে, সে যেন অবশ্যই তার কাছে আগমন করে, যদিও সে চুলার ওপর ব্যস্ত থাকুক। (অর্থাৎ যদিও সে রান্নাবান্নার কাজে ব্যস্ত থাকুক)’ (তিরমিজি)।

অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যখন কোনো পুরুষ তার স্ত্রীকে তার শয্যায় ডাকে (পারস্পরিক মিলনের উদ্দেশ্যে)। এরপর স্ত্রী যদি স্বামীর আহ্বানে সাড়া না দেয়, আর স্বামী যদি (তার এ আচরণে কষ্ট পেয়ে) তার প্রতি নারাজ অবস্থায় রাত অতিবাহিত করে, এমতাবস্থায় জান্নাতের বাসিন্দারা তাকে সকাল হওয়া পর্যন্ত লানত দিতে থাকে’ (বুখারি)। এ দুটি হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে, স্বামীর আদেশ পালন করা স্ত্রীর জন্য অপরিহার্য।

অন্যায়ভাবে স্বামীকে কষ্ট দিলে.

Manual1 Ad Code

অন্যায়ভাবে স্বামীকে কষ্ট দেওয়া উচিত নয়। যারা স্বামীকে অন্যায়ভাবে কষ্ট দেন তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারী উচ্চারণ করেছেন এবং এমন স্ত্রী থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

‘হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি মন্দ প্রতিবেশী থেকে; এমন স্ত্রী থেকে, যে বার্ধক্য আসার আগেই আমাকে বৃদ্ধ করে দেয়; এমন পুত্র সন্তান থেকে, যে আমার মনিবস্বরূপ হয়ে যায়; এমন সম্পদ থেকে, যা আমার আজাবের কারণ হয় এবং এমন ধোঁকাবাজ বন্ধু থেকে, যার চোখ আমাকে দেখে আর তার অন্তর আমাকে পর্যবেক্ষণ করে। যদি সে ভালো কিছু দেখে, তাহলে তা গোপন করে। আর মন্দ কিছু দেখলে তা প্রচার করে।’ (তাবারানি, সিলসিলা সহিহাহ, হাদিস, ৩১৩৭)

স্বামী অপছন্দ করেন এমন কাজ করলে.

অনেক নারী স্বামীকে কষ্ট দেওয়ার জন্য বা রাগানোর জন্য স্বামীর অপছন্দনীয় কাজগুলো বেশি বেশি করে থাকেন। স্বামী ঠিকমতো ভরণপোষণ দিলেও খুশি হতে চান না এসব নারী সম্পর্কে রাসুল (সা.) বলেন, ‘তিন ব্যক্তির নামাজ তাদের কান অতিক্রম করে না।

পলায়নকারী গোলাম যতক্ষণ সে ফিরে না আসে।
এমন নারী, যে রাত যাপন করে অথচ তার স্বামী তার ওপর রাগান্বিত থাকে।
ওই ইমাম, জনগণ যাকে অপছন্দ করে।’-(তিরমিজি, হাদিস, ৩৬০)

স্বামীর প্রতি অকৃতজ্ঞতা.

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে বলেন, ‘আমি জাহান্নাম কয়েকবার দেখেছি, কিন্তু আজকের মতো ভয়ানক দৃশ্য আর কোনো দিন দেখিনি। তার মধ্যে নারীর সংখ্যাই বেশি দেখেছি। তারা বলল, আল্লাহর রাসূল কেন? তিনি বললেন, তাদের অকৃতজ্ঞতার কারণে। জিজ্ঞেস করা হলো, তারা কি আল্লাহর অকৃতজ্ঞতা করে? বললেন, না, তারা স্বামীর অকৃতজ্ঞতা করে, তার কৃতজ্ঞতা স্বীকার করে না। তুমি যদি তাদের কারও ওপর যুগ-যুগ ধরে অনুগ্রহ কর, এরপর কোনো দিন তোমার কাছে তার বাসনা পূর্ণ না হলে সে বলবে, আজ পর্যন্ত তোমার কাছে কোনো কল্যাণই পেলাম না’ (মুসলিম)।

স্বামীর সন্তুষ্টি.

Manual4 Ad Code

তাই স্ত্রীদের উচিত অন্যায়ভাবে স্বামীর মনে কষ্ট না দেওয়া এবং স্বামীর সন্তুষ্টি অর্জন করা। কারণ, যে নারীদের ওপর স্বামী সন্তুষ্ট থাকেন, তাদের জন্য সুসংবাদ শুনিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, ‘যদি কোনো স্ত্রীলোক এমতাবস্থায় মারা যায় যে, তার স্বামী তার ওপর সন্তুষ্ট ছিল, তবে সে জান্নাতে প্রবেশ করবে’ (তিরমিজি)। এ হাদিস থেকে বোঝা যায়, স্বামীর সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়।
মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা যেন আমাদেরকে উপরোক্ত আলোচনা গুলোর প্রতি গুরুত্ব সহকারে আমল করার তাওফিক দান করেন আমীন।

লেখক: জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি,সিলেটস্থ দুধরচক ঐক্য সংগঠন সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট বিভাগের ভাইস প্রেসিডেন্ট, কম্বাইন্ড হিউম্যান রাইটার্স ওয়ার্ল্ড সিলেট বিভাগের ভাইস প্রেসিডেন্ট, জাতীয় দৈনিক বিকাল বার্তা ঢাকা স্টাফ রিপোর্টার, দৈনিক বিজয়ের কন্ঠ সিলেটের স্পেশাল রিপোর্টার, ২৪নং ওয়ার্ড বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক, কদমতলী হযরত দরিয়া শাহ রহ. মাজার কেন্দ্রীয় জামে মসজিদ সিলেটের সাবেক ইমাম ও খতীব, তৈয়ব কামাল হযরত শাহজালাল (রহ.) লতিফিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা সিলেটের সাবেক প্রধান শিক্ষক, হযরত শাহজালাল (রহ.) ৩৬০ আউলিয়া লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসা উপশহর সিলেটের সাবেক প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, হাবিবিয়া ওয়েলফেয়ার অরগানাইজেশান জকিগঞ্জ সিলেটের উপদেষ্টা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code