শিরোনাম
ছকাপন কলেজ তালামীযের উদ্যোগে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় রানীগঞ্জে রোলার ওয়াটার সাপ্লাই বন্ধ, বিশুদ্ধ পানির সংকটে চরম ভোগান্তিতে এলাকাবাসী জকিগঞ্জে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় যারা: রয়েছে হেভিওয়েট নতুন মুখ! অপরিকল্পিত দেশে বন‍‍্যাও সরকারের অনুদান, ঢাকাসহ দেশের ৬০%এলাকায় বন‍্যা কবলিত ক্ষতিগ্রস্ত জৈন্তাপুরে ৪৩ শিক্ষার্থীর বৃত্তি অর্জন, সবার ওপরে চিকনাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয় আলোচিত এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়: একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন, চারজন খালাস যে কাজ করলে আল্লাহর আরশ থর থর করে কেঁপে ওঠে! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাস্তবায়ন হয়নি হাইকোর্টের আদেশ। জগন্নাথপুর উপজেলায় কুশিয়ারা নদী থেকে চলছে বালু উত্তোলন
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়

সিলেট নিউজ ডেস্ক / ১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

Manual3 Ad Code

মোঃ মাহবুব আলম

বিশেষ প্রতিনিধি:

Manual8 Ad Code

বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল মিডিয়া সেলের উদ্যোগে বুধবার (১৫ জুলাই ২০২৬) সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ,

অনুষ্ঠানে বক্তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের গাড়িবহরে হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল (কেন্দ্রীয় কমিটি)-এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক মোঃ এনামুল হক মোল্লা বলেন, “রাজনৈতিক সহিংসতা ও হামলা কোনো সভ্য গণতান্ত্রিক সমাজে গ্রহণযোগ্য নয়। যে কোনো হামলার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দেশের শান্তি, গণতন্ত্র ও আইনের শাসন বজায় রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

সভাপতির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল মিডিয়া সেল-এর আহ্বায়ক মোঃ মাহবুব আলম বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে আমাদের প্রতিবাদ জানাতে এখানে সমবেত হয়েছি। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাই।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল মিডিয়া সেলের সদস্য লিয়াকত আলী।

Manual8 Ad Code

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা হামলার ঘটনার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন এবং দোষীদের বিচারের দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেন।

Manual1 Ad Code

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল ও এর মিডিয়া সেলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code