শিরোনাম
সিলেটে অনলাইন জুয়া খেলার অভিযোগে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৫ জগন্নাথপুরে সিএনজি দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু: এলাকায় শোকের ছায়া “বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সভা অনুষ্ঠিত, এখানকার নব-প্রজন্মের সন্তানদের বাংলা শেখানোর আহ্বান   ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি নিবাসী আব্দুল মতিন (মতই মিয়া) আর নেই রাসুল (সা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্য’হাফিজ মাছুম আহমদ দুধরচকী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনা সভা পরিবারতন্ত্র আওয়ামী লীগ বা শেখ পরিবারের পৈতৃক সম্পদ আওয়ামী লীগ’ এমন প্রথা ভাঙ্গতে হবে শ্রীমঙ্গলে চিংড়িতে জেলি,বেকারিতে অনিয়ম,৬০ হাজার টাকা জরিমানা ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ জগন্নাথপুরে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

যাঁর হাতে খোঁড়া হয়েছে অসংখ্য কবর, আজ সেই মানুষটিকেই শেষ বিদায়

সিলেট নিউজ ডেস্ক / ৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক, জৈন্তাপুর:

চিকনাগুল ইউনিয়নের ঘাটেরচটি গ্রামের সম্মানিত ব্যক্তি, মরহুম নুর মিয়া আমীর সাহেবের ছোট ভাই এবং এলাকাবাসীর শ্রদ্ধাভাজন জনাব ফয়জুদ্দীন সাহেব শুক্রবার (২৪ জুলাই) বাদ জুমা নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন।

Manual5 Ad Code

ফয়জুদ্দীন সাহেব ছিলেন অত্যন্ত বিনয়ী, সাদাসিধে ও মানবসেবায় নিবেদিত একজন মানুষ। জীবনের দীর্ঘ সময় তিনি ঘাটেরচটি ও পশ্চিম ঠাকুরের মাটি কবরস্থানে স্বেচ্ছাশ্রমে অসংখ্য মানুষের কবর খুঁড়ে শেষ বিদায়ের দায়িত্ব পালন করেছেন। মানুষের শেষ যাত্রায় নিরবে পাশে দাঁড়ানো এই মানুষটির অবদান এলাকাবাসীর কাছে আজও গভীর শ্রদ্ধার।

তাঁর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, প্রতিবেশী ও বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ শেষবারের মতো তাঁকে একনজর দেখতে তাঁর বাড়িতে ভিড় জমান। শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়।

Manual5 Ad Code

শুক্রবার রাত ৯টায় ঘাটেরচটি ও পশ্চিম ঠাকুরের মাটি কবরস্থান সংলগ্ন মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় হাজারো ধর্মপ্রাণ মুসল্লি, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

Manual2 Ad Code

মরহুমের নিজ সন্তান মাওলানা আজমল হোসেন জানাজার নামাজে ইমামতি করেন। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। দাফন শেষে চিকনাগুল শাহী ঈদগাহের ইমাম ও খতিব ক্বারি মাওলানা আব্দুর রউফ সাহেব বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

এ সময় এলাকার গর্ব, সম্মানিত মাওলানা সাইফুল্লাহ সাহেব শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের রূহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়ার আহ্বান জানান।

ফয়জুদ্দীন সাহেবের মৃত্যুতে স্থানীয় সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী বলেন, মানুষের শেষ বিদায়ে যিনি আজীবন নিঃস্বার্থভাবে পাশে দাঁড়িয়েছেন, তাঁর এই অবদান কখনো ভোলার নয়। তাঁকে তারা চিরদিন শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করবেন।

মহান আল্লাহ তাআলা মরহুমের সকল গুনাহ ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code