শিরোনাম
ভূতের দেশের গল্প, (পর্ব এক ) আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, উৎসবমুখর আয়োজনে বিদায় নিলেন দেবী দুর্গা সরকার অগোছালো কাজ করেই যাচ্ছে, বিরোধী দল ঘুমে আচ্ছন্ন, সফলতা আসেনি জুলাই যোদ্ধাদের পুলিশের এডিশনাল আইজিপি ডি আইজি সহ একাধিক পুলিশ কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে সালমান ওভার সিজের অভিনব প্রতারণার ফাদ সিলেট নিউজে সংবাদ প্রচারে প্রতারক ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছে জয়নগর পাওয়ার গ্রিডের গেটে হাজিরা দিচ্ছেন সহকারী শিক্ষিকা নিলুফার ইয়াসমিন দুর্গাপূজার আনন্দ ছড়িয়ে দিতে জৈন্তাপুরে শাড়ি ও চাল বিতরণ মাহবুবুল কিবরিয়া চৌধুরী (হেলিম): এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী জগন্নাথপুর আনন্দময়ী ও বাদ্য আর অঞ্জলিতে মণ্ডপে মণ্ডপে উদযাপিত হচ্ছে মহানবমী নিয়োগ জালিয়াতি ও চাঁদাবাজিসহ তিনজন শিক্ষকের বেতন বন্ধের মামলায় রানীগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন সুয়েব লস্কর

সিলেট নিউজ ডেস্ক / ৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

Manual3 Ad Code

জকিগঞ্জ প্রতিনিধি:
আগামী জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন সাবেক ছাত্রনেতা, সমাজসেবী ও জকিগঞ্জের পরিচিত মুখ সুয়েব লস্কর।
জকিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী গোটারগ্রামের লস্কর পরিবারের কৃতিসন্তান সুয়েব লস্কর দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। গরিব, দুঃখী ও মেহনতি মানুষের পাশে থাকার পাশাপাশি সাধারণ মানুষের জন্য কম খরচে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সিলেট শহরে জকিগঞ্জ হসপিটাল সিলেট প্রতিষ্ঠার উদ্যোগ নেন তিনি।
স্থানীয়ভাবে তিনি একজন নিরহংকারী, নির্লোভ ও অমায়িক স্বভাবের মানুষ হিসেবে পরিচিত বলে তাঁর সমর্থকদের দাবি। জকিগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সামাজিক যোগাযোগ রয়েছে বলেও তাঁরা জানান।
সুয়েব লস্কর এর আগে ২০১৯ সালের জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি গণসংযোগ ও ভোট প্রার্থনা করেন।
তাঁর ভাষ্য অনুযায়ী, ২০১৯ সালের নির্বাচনের সময় অনেক ভোটার তাঁকে ভবিষ্যতে আবারও জনসম্পৃক্ত নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছিলেন। সেই প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে এবারও তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সুয়েব লস্কর বলেন, জনগণের প্রত্যাশা ও মতামতকে গুরুত্ব দিয়ে তিনি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। তিনি একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু ও জনসম্পৃক্ত নির্বাচন প্রত্যাশা করেন।
নির্বাচনে অংশগ্রহণের জন্য জকিগঞ্জ উপজেলার সকল ভোটার ও নাগরিকের দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন সুয়েব লস্কর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code