জগন্নাথপুর ( সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলায় “মানুষ, পৃথিবী এবং সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যকে সামনে রেখে জগন্নাথপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত হয়েছে।
আজ ৮ সেপ্টেম্বর বেলা ১১টায় জগন্নাথপুর উপজেলা চত্বরে থেকে র্যালি বের হয়ে, উপজেলা প্রাঙ্গন গুড়ে উপজেলা চত্বরে শেষ হয়। পরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী শিক্ষা অফিসার মামুনুর রহমান হাওলাদারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মাহবুবুর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার
আব্দুল মুকিত, সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপি সালাউদ্দিন মিটু, আহ্বায়ক, জগন্নাথপুর পৌর বিএনপিতাজ উদ্দিন আহমেদ, সভাপতি, জগন্নাথপুর প্রেসক্লাব
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা রাজ মনি সিংহ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবুল খায়ের, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক দিলু মিয়া, জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিন, জগন্নাথপুর প্রেসক্লাব কার্যকরী কমিটির সদস্য গোবিন্দ দেব এবং সাংবাদিক ফয়েজ আহমেদ। সভায় বক্তারা বলেন, একটি সুশিক্ষিত ও আত্মনির্ভরশীল জাতি গঠনে সাক্ষরতার কোনো বিকল্প নেই। নিরক্ষরতামুক্ত সমাজ গড়তে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সব স্তরের মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা। এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।।