শিরোনাম
সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সম্পন্ন চাঁদা না দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, শোলাকিয়ায় উত্তেজনা আমার নীতি -আদর্শ, কোন রাজনৈতিক দল বা গুষ্ঠির কাছে আজও বিকি করিনি, নষ্ট করিনি আমার চরিত্র তাড়াইলে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি ছাতকে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ: অভিযুক্ত কাইফে আহমদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ ডিজিটাল ফিউচার মিডিয়ার উদ্যোগ ঢাকায় নাঙ্গলকোটবাসীর মিলনমেলা ও গুণীজন সম্মাননা বিদ্যালয়ে আওয়ামীপন্থী শিক্ষকদের তোপের মুখে মহিলা শিক্ষক, আতঙ্কে হাজিরা প্রতিষ্ঠানের বাইরেই বদলিজনিত বিদায়ে অশ্রুসিক্ত অনুভূতির ক্যানভাস: প্রিয় স্যারের স্মৃতিচারণে মশিউর জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি, আপন অন্ধ ছেলেও হীরার খনি, শুধু দলীয় লোকদের প্রশংসা নিবেন না
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিদ্যালয়ে আওয়ামীপন্থী শিক্ষকদের তোপের মুখে মহিলা শিক্ষক, আতঙ্কে হাজিরা প্রতিষ্ঠানের বাইরেই

সিলেট নিউজ ডেস্ক / ১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

Manual1 Ad Code

নিরাপত্তাহীনতায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক কর্মজীবন, বিদ্যালয়ে এসে দিতে পারছেন না হাজিরা। ভয় ও আতঙ্কে পাওয়ার গ্রিডের গেটের সামনেই আনসারের কাছে হাজিরা দিয়ে নিয়মিত বাসায় ফিরে যান; অভিযোগ ঈশ্বরদীর জয়নগর পাওয়ার গ্রিড উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা: নিলুফার ইয়াসমিনের। এমন অবস্থায় পাওয়ার গ্রিড হাইস্কুলের ঘটমান বিষয়ের প্রতিকার চেয়ে সরাসরি প্রধানমন্ত্রীর সহযোগিতা চান তিনি।

Manual8 Ad Code

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদকর্মীদের কাছে নিজের অভিযোগ তুলে ধরেন এই শিক্ষিকা। এ সময় কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, একজন শিক্ষক হয়েও নিজের বৈধ সম্পত্তি নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। কর্ম ও কর্মস্থলের নিরাপত্তা তো একদমই নেই।

Manual4 Ad Code

রাজশাহীর চারঘাট উপজেলার রামচন্দ্রপুর গ্রামের নিলুফা ইয়াসমিন অভিযোগ করেন, আগের সরকারের সময় থেকেই স্থানীয় একটি প্রভাবশালী চক্রের হুমকির কারণে নিজের নামে নিবন্ধিত ও খারিজ হওয়া জমি সরেজমিনে মেপে দখল বুঝে নিতে পারেননি।

তার ভাষ্য অনুযায়ী, রাজশাহীর চারঘাট উপজেলার রামচন্দ্রপুর এবং বাঘা উপজেলার আড়ানী মাস্টারপাড়া এলাকায় তার জমি রয়েছে। জমির মালিকানা-সংক্রান্ত কাগজপত্র থাকার পরও নিরাপত্তার অভাবে সেখানে গিয়ে জমি মাপা ও দখল বুঝে নেওয়ার উদ্যোগ নিতে পারছেন না তিনি, হাজিরা দিয়েই চলে আসতে হচ্ছে।

স্থানীয় প্রভাবশালী মহলের হুমকির অভিযোগ তুলে নিরাপত্তা ও প্রশাসনের সহযোগিতা চেয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন তিনি। এসময় সাংবাদিকদের তিনি অভিযোগ করেন ‘আমি একজন নারী ও শিক্ষক। রাষ্ট্রের কাছে আমার আবেদন—সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় আমার চারঘাট ও বাঘা উপজেলার জমি সঠিকভাবে মেপে দখল বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক ‘ আমি রাষ্ট্রের অভিভাবক প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করছি’।

Manual5 Ad Code

একই সাথে নিলুফার ইয়াসমিন নিজের জমির সীমানা নির্ধারণ, মেপে দখল বুঝে নেওয়া এবং নিরাপদে চলাফেরার সুযোগ নিশ্চিত করতে প্রশাসনিক পদক্ষেপ ও সার্বিক সহযোগিতা কামনা ও একই সঙ্গে কর্মস্থলে নিরাপদ পরিবেশে দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code