শিরোনাম
যানজট কমাতে , হকার উচ্ছেদ, অটোরিকশা বন্ধ করা, সন্ত্রাস কমাতে, বারবার পুলিশ নিয়োগ দেয়া প্রসঙ্গে জগন্নাথপুরে জালিয়াতির আশ্রয়ে খণ্ডকালীন শিক্ষক থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ! তদন্তে নিয়োগের কাগজপত্র দেখাতে পারেননি আলাউর ঠাকুর ডাঃ এস এম সরওয়ারকে ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের উপদেষ্টা নির্বাচিত করায় সম্বর্ধনা টিম ছাতকের ‘প্রজেক্ট অক্সিজেন প্লান্টেশন ২.০’: নোয়ারাই ইউনিয়নে ফলজ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা নিয়ে “পার্টনারশিপ স্কোপিং সভা অনুষ্ঠিত হয় ঘাটাইল উপজেলার নতুন ইউএনও হিসেবে যোগ দিচ্ছেন নূরী তাসমিন ঊর্মি মা মেয়ে পূজা করে, যার যার আরাধনা সে সে করে,তেমন হয়েছে আমাদের সমাজের হাল অবস্থা যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না! শিক্ষার্থীদের টাকা আত্মসাতের অভিযোগে মামলা, প্রধান শিক্ষক ও সভাপতি কারাগারে মৌলভীবাজারে অনুষ্ঠিত হলো স্কুলভিত্তিক সিরাত প্রতিযোগিতা ‘আত-তা’লিম দ্য জুনিয়র চ্যাম্পিয়ন–সিজন ২’
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বিশ্বম্ভরপুরে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা নিয়ে “পার্টনারশিপ স্কোপিং সভা অনুষ্ঠিত হয়

সিলেট নিউজ ডেস্ক / ২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

Manual7 Ad Code

মো:শাহ আলম, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :

Manual3 Ad Code

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা নিশ্চিতকরণে প্রাইভেট, কর্পোরেট সেক্টর, সমমনা দাতা সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠান এবং সমাজের বিভিন্ন পেশাজীবী ব্যক্তির অংশগ্রহণে একটি “পার্টনারশিপ স্কোপিং” সভা অনুষ্ঠিত হয়েছে।বিশ্বম্ভরপুরে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা নিয়ে "পার্টনারশিপ স্কোপিং সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২৯ সেপ্টেম্বর-২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে মালালা ফান্ডের অর্থায়নে এবং এফ্যারর্টস ফর রুরাল অ্যাডভান্সমেন্ট (ইরা) বাস্তবায়িত “এডুকেশন চ্যাম্পিয়ন নেটওয়ার্ক-৭” প্রকল্পের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার, জনাব সকিনা আক্তার। সভা সঞ্চালনা করেন ইরা’র সুনামগঞ্জের” মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার” মোঃ ফজলুল করিম।
সভায় মেয়েদের মাধ্যমিক শিক্ষার পথে বিদ্যমান সামাজিক ও অর্থনৈতিক প্রতিবন্ধকতাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষাজীবন থেকে ঝরে পড়া রোধ, আর্থিক সহায়তা বৃদ্ধি এবং সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।
অংশগ্রহণকারীরা অঙ্গীকার ব্যক্ত করেন যে, কোন মেয়ে যেন, শুধুমাত্র অর্থের অভাবে এবং সামাজিক বাধার কারণে শিক্ষাজীবন বন্ধ করতে বাধ্য না হয়, সে লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে আর্থিক ও সামাজিক সহায়তা প্রদানে তারা সক্রিয় ভূমিকা পালন করবেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলার নির্বাহী অফিসার বলেন,বিশ্বম্ভরপুর উপজেলার ১টি মেয়ে যাতে অর্থের অভাবে এবং সামাজিক বাধার কারণে তার পড়া লেখা বন্ধ না হয় সে জন্য ইরা সংস্থা,সুশিল সমাজ,বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গর সমন্বয়ে উপজেলা প্রশাসন কাজ করে যাবে। প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় থেকে মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রীদের তালিকা প্রস্তুত করে উপজেলা পরিষদে জমা দেওয়ার জন্য আহবান জানান। শিক্ষক, পেশাজীবী, সমাজসেবক এবং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই এসব শিক্ষার্থীর পাশে দাঁড়ানো সম্ভব।”
তিনি শিক্ষকদের এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং মেয়েদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সভা বাস্তবায়নে সহযোগিতা করেন ইরার মাঠ সহায়ক ফারজানা জান্নাত ও নিলুফা ইয়াছমিন।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code