সিলেট নিউজ ডেস্ক :
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর আওতাধীন ১৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে ‘আদর্শ সমাজ গঠনে নবীজির নির্দেশনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর, ২০২৬ ঈসায়ী, শুক্রবার, বাদ মাগরিব নগরীর সোবহানিঘাটস্থ একটি রেস্তোরাঁর হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক সুলাইমান আহমদ চৌধুরী।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগর সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান।
সংগঠনের ১৫নং ওয়ার্ড সভাপতি বায়েজীদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামিল আহমদ মাফির সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সংগঠনের প্রাইভেট ইউনিভার্সিটি জোন সিলেট সহ সভাপতি ইমতিয়াজ আহমদ ফুরাত, সিলেট মহানগর সহ সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান, প্রচার সম্পাদক আব্দুল মুনতাছির খান, প্রশিক্ষণ সম্পাদক ইমদাদুল হক ইমন।
এসময় আরও উপস্থিত ছিলেন- সংগঠনের ১৫ নং ওয়ার্ড সহ সভাপতি আমজাদ হোসেন, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান, ২২ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক তাজিম আল মাহবুব, প্রচার সম্পাদক আহমদ হাসান সামি, ১৫ নং ওয়ার্ড প্রচার সম্পাদক ফখরুল ইসলাম, অফিস সম্পাদক আরিয়ান চৌধুরী প্রশিক্ষণ সম্পাদক ফজলে রাব্বি রোমন, শিক্ষা সাংস্কৃতিক সম্পাদক মাহিম চৌধুরী, সহ শিক্ষা সাংস্কৃতিক সম্পাদক তারেকুর রহমান প্রমুখ ।