জাকির হোসেন, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার ঐতিহ্যবাহী ৪৮ নং মহিষাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এই পরিচিতি সভায় নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষকমণ্ডলী ও উপস্থিত সুধীজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা। প্রধান অতিথিকে বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী ও নবগঠিত ম্যানেজিং কমিটির পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি মোঃ আরিফুল ইসলামকে বিশেষ শুভেচ্ছা জানানো হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বসির কাজী, সহ-সভাপতি মাসুম সরদার এবং সলিয়াবাকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ লতিফ সরদার। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল আলম মিঠু, বানারীপাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাকির হোসেন, পৌর প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস শেখ এবং সাধারণ সম্পাদক শুভ মোঘল।নবগঠিত এই কার্যকরী কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি মোঃ আব্দুস ছাত্তার, ইউপি সদস্য মোঃ আবু তকী, দাতা সদস্য রাহাত আহমেদ রনি, সদস্য (অবসরপ্রাপ্ত শিক্ষক) মোঃ সুলতান আহমেদ, সদস্য (শিক্ষক প্রতিনিধি) মোঃ সুলতান হোসেন, সদস্য (অভিভাবক পুরুষ) কমল কান্তি বিশ্বাস, সদস্য (বিদ্যোৎসাহী মহিলা) মাধুরী খানম, সদস্য (অভিভাবক মহিলা) আসমা, সদস্য (অভিভাবক মহিলা) সালমা, সদস্য (সহকারী শিক্ষক) ফৌজিয়া খানম এবং সদস্য সচিব (প্রধান শিক্ষক) মোঃ আব্দুস ছালাম বেপারী।পরিচিতি সভায় আমন্ত্রিত বক্তারা বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বৃদ্ধির পাশাপাশি সুশৃঙ্খল পরিবেশ তৈরি ও নিয়মিত উপস্থিতি নিশ্চিতে শিক্ষক, অভিভাবক, কমিটির সদস্য এবং স্থানীয় সুশীল সমাজকে একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানান। নবগঠিত কমিটির সদস্যরাও প্রতিষ্ঠানটির সার্বিক অগ্রযাত্রায় তাঁদের গৃহীত নানা পরিকল্পনার কথা তুলে ধরেন।