শিরোনাম
ছাতকে হাওর ও নদী রক্ষা আন্দোলনের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন: দিলোয়ার সভাপতি, সুজন সাধারণ সম্পাদক শ্রীমঙ্গলে বইপড়া উৎসবে ৮ শিক্ষার্থীর হাতে ল্যাপটপ, পুরস্কৃত ৭৪০ জন ‘বই পড়ি, মন গড়ি’ স্লোগানে দুই মাসের আয়োজন, অংশ নেয় ২৫ হাজারের বেশি শিক্ষার্থী মৌলভীবাজারে নজরুল শতবর্ষ উদযাপন আলোচনা সভা ও কবিতা আবৃত্তিতে কবি, সাহিত্যিক ও নজরুল গবেষকদের মিলনমেলা শুরু হলো, কিন্তু শেষ হলো ১৯ মিনিটে: প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষা স্থগিত, ভোগান্তিতে পরীক্ষার্থীরা তাড়াইলে ১৮ মণ্ডপে দুর্গাপূজা, প্রতিমায় চলছে রংতুলির শেষ আঁচড় কুমিল্লায় ধানক্ষেত থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার: সিসিটিভি ফুটেজে মিলল গুরুত্বপূর্ণ তথ্য পুলিশের এডিশনাল আইজিপি ডি আইজি সহ একাধিক পুলিশ কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে সালমান ওভার সিজের অভিনব প্রতারণার ফাদ সিলেটে রুহুল আমীন নামে ২২ বছর বয়সী যুবক নিখোঁজ, সন্ধান চায় পরিবার নজরুল সঙ্গীতে জেলা পর্যায়ে প্রথম হয়ে বিভাগীয় পর্যায়ে জগন্নাথপুরের অপূর্ব দাস ওম জগন্নাথপুরে জাকজমকপূর্ণ আয়োজনে আবাসিক হোটেল ‘সানলাইট’-এর শুভ উদ্বোধন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মৌলভীবাজারে নজরুল শতবর্ষ উদযাপন আলোচনা সভা ও কবিতা আবৃত্তিতে কবি, সাহিত্যিক ও নজরুল গবেষকদের মিলনমেলা

সিলেট নিউজ ডেস্ক / ১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

Manual6 Ad Code

খিজির মুহাম্মদ জুলফিকার, মৌলভীবাজার থেকে:

Manual6 Ad Code

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন, সাম্য ও মানবতার চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয়ে মৌলভীবাজারে নজরুল শতবর্ষ উপলক্ষে আলোচনা সভা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে।
১০ সেপ্টেম্বর ২০২৬ শনিবার সকাল সাড়ে ১১টায় স্থানীয় স্কাউট ভবনে জালালাবাদ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি সৈয়দ কামাল আহমদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সিনিয়র সহসাধারণ সম্পাদক খিজির মুহাম্মদ জুলফিকার ও সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমদ মুন্না।মৌলভীবাজারে নজরুল শতবর্ষ উদযাপন

আলোচনা সভা ও কবিতা আবৃত্তিতে কবি, সাহিত্যিক ও নজরুল গবেষকদের মিলনমেলা
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. আশ্রাফুল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ লে. কর্নেল এম আতাউর রহমান পীর এবং সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও নজরুল গবেষক মামুনুর রশীদ।মৌলভীবাজারে নজরুল শতবর্ষ উদযাপন

আলোচনা সভা ও কবিতা আবৃত্তিতে কবি, সাহিত্যিক ও নজরুল গবেষকদের মিলনমেলা
বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অনন্য প্রতিভা। তিনি ছিলেন কবি, গীতিকার, সুরকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক ও সাংবাদিক। তাঁর লেখনীতে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ, শোষিত মানুষের মুক্তি, সাম্য, সম্প্রীতি ও মানবতার বাণী উচ্চারিত হয়েছে। নজরুলের সাহিত্যকর্ম ও জীবনদর্শন চর্চার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, অসাম্প্রদায়িকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করা সম্ভব।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক সৈয়দ মোহাম্মদ মহসিন, অধ্যাপক আসআদুল্লাহ, কবি সুফি চৌধুরী, নাগরি গবেষক মফিক মাহমুদ, অধ্যাপক মুসুম বিল্লাহ, নাট্যকার খালেদ চৌধুরী, এমএ রহিম নোমানী, আব্দুল বাসিত চৌধুরী, আব্দুস সালাম, বীথি চৌধুরী, মোশতাক আহমদ মম, রাসেদা আক্তার, শিক্ষাবিদ ফয়জুর রহমান, খায়রুল আমীন ও মেরাজ চৌধুরীসহ স্থানীয় কবি, সাহিত্যিক, গবেষক ও সংস্কৃতিকর্মীরা। কোরআন তিলাওয়াত ও লেখক গবেষক ড. আবু তাহিরের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
আলোচনা সভায় নজরুলের সাহিত্যকর্ম, সংগীত, কবিতা এবং বাংলা ভাষা ও সংস্কৃতিতে তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয়। কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানে সাহিত্য ও সংস্কৃতির আবহ সৃষ্টি হয়। বিভিন্ন প্রতিভার অধিকারী কবি, সাহিত্যিক, গবেষক ও সংস্কৃতিপ্রেমীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকেরা বলেন, ইতিহাস, ঐতিহ্য ও সাহিত্য-সংস্কৃতির চর্চা বিস্তারের মাধ্যমে মৌলভীবাজারের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করাই তাঁদের লক্ষ্য। নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা সমাজে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code