কবিতার নাম : মনের বিলাপ
অথই নূরুল আমিন
এক।
সেই একযোগের বেশি সময় ধরে
সুরক্ষিত এক বিশাল ফ্ল্যাটে আছি
নির্দিষ্ট বারান্দা ছাড়া বুঝা যায় না
আকাশের রূপ, গতিবিধির নমুনা।
দুই।
মাঝে মাঝে ফোনে কথা হয়
আপনজন ও বন্ধুদের সাথে
মাঝে মাঝে সামাজিক অনুষ্ঠানে
অথবা হাট বাজার চায়ের দোকানে।
তিন।
মনের সুখ বিলুপ্ত হয়ে গেছে অজান্তেই
বহুরূপী মানুষের কোলাহল দেখেই
হিংসা অহংকার সব মানুষের মাঝেই
ওরা দাবি করে সভ্যতার বয়ান কিভাবে?
চার।
খাবারে দেখা দিয়েছে অরুচি কঠিন ভাবে
এখানে নকলের ছড়াছড়ি সবখানে
ভেজাল যুক্ত খাবার যেন বাজার ভর্তি
মানুষের চরিত্রের ভিতরে ও মহা দুর্নীতি।
মোহাম্মদপুর, ঢাকা – বাংলাদেশ।