শিরোনাম
ছাতকে হাওর ও নদী রক্ষা আন্দোলনের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন: দিলোয়ার সভাপতি, সুজন সাধারণ সম্পাদক শ্রীমঙ্গলে বইপড়া উৎসবে ৮ শিক্ষার্থীর হাতে ল্যাপটপ, পুরস্কৃত ৭৪০ জন ‘বই পড়ি, মন গড়ি’ স্লোগানে দুই মাসের আয়োজন, অংশ নেয় ২৫ হাজারের বেশি শিক্ষার্থী মৌলভীবাজারে নজরুল শতবর্ষ উদযাপন আলোচনা সভা ও কবিতা আবৃত্তিতে কবি, সাহিত্যিক ও নজরুল গবেষকদের মিলনমেলা শুরু হলো, কিন্তু শেষ হলো ১৯ মিনিটে: প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষা স্থগিত, ভোগান্তিতে পরীক্ষার্থীরা তাড়াইলে ১৮ মণ্ডপে দুর্গাপূজা, প্রতিমায় চলছে রংতুলির শেষ আঁচড় কুমিল্লায় ধানক্ষেত থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার: সিসিটিভি ফুটেজে মিলল গুরুত্বপূর্ণ তথ্য পুলিশের এডিশনাল আইজিপি ডি আইজি সহ একাধিক পুলিশ কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে সালমান ওভার সিজের অভিনব প্রতারণার ফাদ সিলেটে রুহুল আমীন নামে ২২ বছর বয়সী যুবক নিখোঁজ, সন্ধান চায় পরিবার নজরুল সঙ্গীতে জেলা পর্যায়ে প্রথম হয়ে বিভাগীয় পর্যায়ে জগন্নাথপুরের অপূর্ব দাস ওম জগন্নাথপুরে জাকজমকপূর্ণ আয়োজনে আবাসিক হোটেল ‘সানলাইট’-এর শুভ উদ্বোধন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীমঙ্গলে বইপড়া উৎসবে ৮ শিক্ষার্থীর হাতে ল্যাপটপ, পুরস্কৃত ৭৪০ জন ‘বই পড়ি, মন গড়ি’ স্লোগানে দুই মাসের আয়োজন, অংশ নেয় ২৫ হাজারের বেশি শিক্ষার্থী

সিলেট নিউজ ডেস্ক / ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

Manual2 Ad Code

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:
মোবাইল ফোনের স্ক্রিন ছেড়ে বইয়ের পাতায় মনোযোগী করতে শ্রীমঙ্গলে ব্যতিক্রমী বইপড়া উৎসবের আয়োজন করেছে উপজেলা প্রশাসন। ‘বইপড়া উৎসব ২০২৬’-এর ফল প্রকাশ ও সমাপনী অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে সেরা আট শিক্ষার্থীকে ল্যাপটপ উপহার দেওয়া হয়েছে। এ ছাড়া চূড়ান্ত পর্বে অংশ নেওয়া ৭৪০ জন শিক্ষার্থীকে বই ও সনদপত্র দেওয়া হয়।শ্রীমঙ্গলে বইপড়া উৎসবে ৮ শিক্ষার্থীর হাতে ল্যাপটপ, পুরস্কৃত ৭৪০ জন ‘বই পড়ি, মন গড়ি’ স্লোগানে দুই মাসের আয়োজন, অংশ নেয় ২৫ হাজারের বেশি শিক্ষার্থী
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান।
ল্যাপটপজয়ী আট শিক্ষার্থী হলো সেন্ট মার্থাস হাই স্কুলের ষষ্ঠ শ্রেণিতে ফাতেমা জাহান, সপ্তম শ্রেণিতে রাজশ্রী হালদার, অষ্টম শ্রেণিতে অদ্রিজা পাল, নবম শ্রেণিতে মো. আসাদুজ্জামান শিহাব, দশম শ্রেণিতে উম্মে কুলসুম মীম, একাদশ শ্রেণিতে তানসুভা সুহা, স্নাতক/সম্মান শ্রেণিতে উম্মে নাফিসা মাইমুনাহ এবং উন্মুক্ত বিভাগে ফাতেমা সুলতানা।
আয়োজকদের সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের বই পড়ার প্রতি অনুরাগ সৃষ্টি, জ্ঞানচর্চাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং তরুণ প্রজন্মের মধ্যে ইতিবাচক অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে দুই মাসব্যাপী এ কর্মসূচি পরিচালিত হয়। এ আয়োজন সফল করতে উপজেলার শিক্ষক, অভিভাবক ও সাহিত্যপ্রেমীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
ল্যাপটপজয়ী নটর ডেম স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী অদ্রিজা পাল বলে, বই পড়ার এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা জ্ঞানের পরিধি বাড়াতে পেরেছি। আগে যেখানে মোবাইলে সময় নষ্ট হতো, এখন বই পড়ার মাধ্যমে নতুন কিছু শিখছি।”
অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশ ঘটানোর লক্ষ্যেই এ উৎসবের আয়োজন করা হয়েছে। এতে শ্রীমঙ্গলের ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৫ হাজারের বেশি শিক্ষার্থী এবং উন্মুক্ত বিভাগের বইপ্রেমীরা অংশ নেন। উৎসবের তিনটি পর্বে প্রায় ৩৮টি বই পড়ানো হয়েছে।
বইপড়ার প্রতি আগ্রহ বাড়ানো এবং মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার কমিয়ে শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করার এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাঁদের প্রত্যাশা, এ উৎসব শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তুলতে ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code