শিরোনাম
ছাতকে হাওর ও নদী রক্ষা আন্দোলনের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন: দিলোয়ার সভাপতি, সুজন সাধারণ সম্পাদক শ্রীমঙ্গলে বইপড়া উৎসবে ৮ শিক্ষার্থীর হাতে ল্যাপটপ, পুরস্কৃত ৭৪০ জন ‘বই পড়ি, মন গড়ি’ স্লোগানে দুই মাসের আয়োজন, অংশ নেয় ২৫ হাজারের বেশি শিক্ষার্থী মৌলভীবাজারে নজরুল শতবর্ষ উদযাপন আলোচনা সভা ও কবিতা আবৃত্তিতে কবি, সাহিত্যিক ও নজরুল গবেষকদের মিলনমেলা শুরু হলো, কিন্তু শেষ হলো ১৯ মিনিটে: প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষা স্থগিত, ভোগান্তিতে পরীক্ষার্থীরা তাড়াইলে ১৮ মণ্ডপে দুর্গাপূজা, প্রতিমায় চলছে রংতুলির শেষ আঁচড় কুমিল্লায় ধানক্ষেত থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার: সিসিটিভি ফুটেজে মিলল গুরুত্বপূর্ণ তথ্য পুলিশের এডিশনাল আইজিপি ডি আইজি সহ একাধিক পুলিশ কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে সালমান ওভার সিজের অভিনব প্রতারণার ফাদ সিলেটে রুহুল আমীন নামে ২২ বছর বয়সী যুবক নিখোঁজ, সন্ধান চায় পরিবার নজরুল সঙ্গীতে জেলা পর্যায়ে প্রথম হয়ে বিভাগীয় পর্যায়ে জগন্নাথপুরের অপূর্ব দাস ওম জগন্নাথপুরে জাকজমকপূর্ণ আয়োজনে আবাসিক হোটেল ‘সানলাইট’-এর শুভ উদ্বোধন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ছাতকে হাওর ও নদী রক্ষা আন্দোলনের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন: দিলোয়ার সভাপতি, সুজন সাধারণ সম্পাদক

সিলেট নিউজ ডেস্ক / ১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

Manual2 Ad Code

জামরুল ইসলাম রেজা, ​ছাতক (সুনামগঞ্জ):

Manual2 Ad Code

হাওরের প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য ও খনিজ সম্পদ সুরক্ষা, সরকারি উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং নদ-নদী রক্ষায় সোচ্চার সংগঠন ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’-এর ছাতক উপজেলা শাখার প্রথম দ্বি-বার্ষিক সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। সম্মেলনে সবার সর্বসম্মতিক্রমে মোঃ দিলোয়ার হোসেন-কে সভাপতি এবং উজ্জীবক সুজন তালুকদার-কে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
​আজ শনিবার (১০ অক্টোবর) বিকেলে ছাতক শহরের চিলিস রেস্টুরেন্টে এই দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ছাতক উপজেলা কমিটির আহ্বায়ক মোঃ দিলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং উজ্জীবক সুজন তালুকদারের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ।
​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিটির সহ-সভাপতি মোঃ ওবায়দুল মুন্সী ও সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক মিলন। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, সহ-সভাপতি বদর উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক নুর মিয়া রাজু প্রমুখ। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন ইউনিয়ন কমিটির প্রতিনিধি এবং স্থানীয় সচেতন ও পরিবেশপ্রেমী ব্যক্তিবর্গ অংশ নেন।
​সম্মেলনে বক্তারা হাওরাঞ্চলের সার্বিক উন্নয়ন ও নদী রক্ষা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে অনিয়ম, ধীরগতি, দুর্নীতি ও ঠিকাদারি সিন্ডিকেট কঠোরহস্তে দমন করতে হবে। চেলা ও মরা চেলা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, পরিবেশ অধিদপ্তরের দায়েরকৃত মামলায় রাষ্ট্রীয় সম্পদ লুটের যে পরিমাণ উল্লেখ করা হয়েছে, তা প্রকৃত চিত্রের চেয়ে কম। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত লুটের পূর্ণাঙ্গ চিত্র জনগণের সামনে উন্মোচন করার দাবি জানানো হয়। পাশাপাশি, রাষ্ট্রীয় সম্পদ লুটকারীদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলাকে ইতিবাচক উল্লেখ করে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
​নবগঠিত ৩৫ সদস্যবিশিষ্ট ছাতক উপজেলা কমিটি:
সভাপতি মোঃ দিলোয়ার হোসেন, সহ-সভাপতি আব্দুর রহমান, তোফায়েল খান বিপন, নিজাম উদ্দিন, হাবিবুর রহমান নাছির, আব্দুল খালিক ও ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক উজ্জীবক সুজন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামিল হোসেন, সাংগঠনিক সম্পাদক রাজিকুল ইসলাম ও কে এম বাছিত, অর্থ সম্পাদক দিলোয়ার হোসেন জয়, বাঁধ বিষয়ক সম্পাদক শিব্বির আহমদ ও রবিউল হাসান, দপ্তর সম্পাদক সোনা মিয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সেলিম মাহবুব, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ আজাদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক খালেদ আহমদ, আইন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক আব্দুল্লা আল মামুন তালুকদার, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মানিক মিয়া, বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক রুবেল আহমদ, নদী ও খনিজ সম্পদ বিষয়ক সম্পাদক ইমরান হোসেন, হাওর ও কৃষি বিষয়ক সম্পাদক কফিল উদ্দিন, মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন এবং নির্বাহী সদস্য জুয়েল আহমেদ, রুবেল আহমদ, আব্দুল হাদী, রুকন উদ্দিন, মোঃ মিলন মিয়া, সোহাগ মিয়া, সফর আলী, শফিকুর রহমান, আলী হোসেন, এমরান মিয়া ও রেজাউল করিম তালুকদার।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code