ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
মানবিক ও সামাজিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় নিয়ে
চট্টগ্রামের সরকারি নিবন্ধিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন আদর্শ ছাত্র ও যুব সমাজ এর ২০২৬-২৭ ইংরেজি সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের উদ্যোগে গঠিত নতুন কমিটিতে বিভিন্ন পদে ১৮ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
১১ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত কমিটিতে পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ ব্যবসায়ী ইকবাল হোসাইন সিদ্দিকী, তরুন সমাজকর্মী মোক্তার হোসাইন সাইমন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য সরোয়ার উদ্দিন আনসারী।
সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ উদ্যোক্তা আবদুল হালিম এবং সহ’সভাপতি হয়েছেন মো. তানভীর। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ সালমানুল হক আনাস। এছাড়া সহসাধারণ সম্পাদক মোঃ বাবলু, সাংগঠনিক সম্পাদক মোঃ তৌকির, সহ’সাংগঠনিক সম্পাদক মোঃ জাবেদুল ইসলাম, অর্থ সম্পাদক, মোঃ পারভেজ, দপ্তর সম্পাদক, মোঃ আসিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রিয়াদ হোসেন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন আইন বিষয়ক সম্পাদক মো. নোমান, যুব ও ক্রীড়া সম্পাদক মো. জাহিদুল আলম, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক হালিমা কবির লুৎফা এবং কার্যনির্বাহী সদস্য মোস্তফা মাহবুব সাজিদ, মো. হাসানুর রহমান রনি ও মো. শাফায়াতুল্লাহ সানি।
মানবিক ও সামাজিক কার্যক্রমে অঙ্গীকার নিয়ে ২০২০ সালের প্রতিষ্ঠালগ্ন থেকেই আদর্শ ছাত্র ও যুব সমাজ বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে এতিম মেয়েদের বিয়ের ব্যবস্থা, বিধবা মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা, যুব কর্মসংস্থান সৃষ্টি করা, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, প্রাথমিক চিকিৎসাসেবা, স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, এতিমদের সহায়তা এবং বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন।
সংগঠনটির সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন কার্যনির্বাহী কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত হবে এবং ঢাকা কুমিল্লা ফেনী,চট্টগ্রাম কক্সবাজার বিশেষ করে চট্টগ্রামের সীতাকুণ্ড, মিরসরাই সহ দেশের বিভিন্ন স্থানে মানবিক সেবামূলক উদ্যোগ সম্প্রসারণ করা সম্ভব হবে।
তাঁরা আরও মনে করেন, তরুণদের স্বেচ্ছাসেবামূলক কাজে সম্পৃক্ত করা, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে একটি মানবিক ও সুন্দর সমাজ গঠনে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্যরা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সংগঠনের সকল সদস্য, স্বেচ্ছাসেবক, শুভাকাঙ্ক্ষী ও সহযোগীদের সম্মিলিত প্রচেষ্টায় মানবতার কল্যাণে কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।