শিরোনাম
বানারীপাড়ায়  তালাপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জে দারুল আরকাম মডেল মাদরাসার শিক্ষা প্রদর্শনী, পুরস্কার বিতরণ ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতার স্মরণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে পৌরসভার উদ্যোগে ডেঙ্গু নিধন অভিযান ও গ্যাস স্প্রে কার্যক্রম উদ্বোধন আল্লামা ইকবাল পিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন শ্রীমঙ্গলের কৃতীসন্তান আবেদ আহমেদ পশ্চিম ঠাকুরের মাটিতে শোকের ছায়া, না ফেরার দেশে নুর মিয়া আমি আ. লীগের প্রথা বিরোধী লেখক , বিশেষ করে দলীয় সিদ্ধান্ত গুলো সবই ভুল,যাকে বলে জনবিরোধী না ফেরার দেশে চলে গেলেন পশ্চিম ঠাকুরের মাটির প্রবীণ মুরব্বি হাজী আব্দুল ওয়াহিদ চৌধুরী মক্কায় মসজিদের পবিত্রতা লঙ্ঘনের অপরাধে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর সুহাস সমর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে কমলগঞ্জে বস্ত্র বিতরণ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জগন্নাথপুরে পৌরসভার উদ্যোগে ডেঙ্গু নিধন অভিযান ও গ্যাস স্প্রে কার্যক্রম উদ্বোধন

সিলেট নিউজ ডেস্ক / ২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

Manual1 Ad Code

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

Manual6 Ad Code

“বাড়ির আঙ্গিনা রাখি পরিষ্কার, ডেঙ্গু হবে ছারখার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশা প্রতিরোধে বিশেষ অভিযান শুরু হয়েছে। জগন্নাথপুর পৌরসভার আয়োজনে আজ ১৭ অক্টোবর সকাল ১০টায় পৌর শহরের ৬ নং ওয়াডের পূজা মণ্ডপগুলোতে মশা নিধনে গ্যাস স্প্রে কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
​শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপ ও এর চারপাশের পরিবেশ মশা মুক্ত রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। উদ্বোধনকালে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে পৌরবাসীর সচেতনতা সবচেয়ে জরুরি। নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখলে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।
​কার্যক্রম উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা কমিটির সদস্য ও জগন্নাথপুর পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, সাংবাদিক গোবিন্দ দেব, পূজা উদযাপন ফ্রন্টের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সুবল দেব, বিশিষ্ট ব্যবসায়ী কাজল বনিক, আনন্দময়ী পূজা মণ্ডপের সাধারণ সম্পাদক রতন দাস, সমাজসেবক মনোজ চৌধুরী ও সুরাই দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পৌরসভার কর্মচারীবৃন্দ।
​পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, পূজা মণ্ডপগুলোর পাশাপাশি পৌর শহরের প্রধান প্রধান সড়ক ও লোকালয়ে পর্যায়ক্রমে এই মশা নিধন অভিযান জোরদার করা হবে।।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code