শিরোনাম
জগন্নাথপুরে ইউপি সদস্য নাজমিনা আক্তার মিনার বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ বানারীপাড়ায় নদীর পশ্চিম পারের ৫ ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন ও উপহার সামগ্রী বিতরণ করলেন এমপি এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু  ইশরাক হোসেন ঢাকার রাজনীতি অঙ্গনে সবচেয়ে সক্রিয়, আরো যোগ্য স্থানে বসাবে বিএনপি ঘাটাইলে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন: ইউএনও’র দূরদর্শী নেতৃত্বে সফল সূচনা ঘুষ ক্বিয়ামতের দিন বিপদের বোঝা হয়ে ঘুষখোরের কাঁধেই চেঁপে বসবে,দুধরচকী ছাহেব সাদা পাথর পর্যটন এলাকায় স্বাধীন বাংলা রেস্টুরেন্টের বিরুদ্ধে বাসি খাবার পরিবেশন, অতিরিক্ত দাম ও অসুস্থতার অভিযোগ ক্ষমতা পরিবর্তনশীল, তাই একটি দল ক্ষমতায় আসার পর জনকল‍্যাণের কাজগুলোই জনগণ মনে রাখে জগন্নাথপুর মেয়রপদ প্রার্থী আব্দুল মতিন লাকি, আর্থিক পূজা মন্ডপে অনুদান ​বানারীপাড়া কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা ও কালী মন্দিরের ৭৫ বছর পূর্তি উপলক্ষে মোড়ক উন্মোচন করলেন এম পি সান্টু মেঘনা আলম প্রতিভাবান একজন নারী নেত্রী, নারী আসনে এমপি পদপ্রার্থী আশাকরি দল মূল্যায়ন করবে
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়ায় নদীর পশ্চিম পারের ৫ ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন ও উপহার সামগ্রী বিতরণ করলেন এমপি এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু 

সিলেট নিউজ ডেস্ক / ৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

Manual4 Ad Code

জাকির হোসেন,  বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:

Manual8 Ad Code

বরিশাল-২ আসনের মাননীয় সংসদ সদস্য এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু বানারীপাড়া উপজেলার নদীর পশ্চিম পারের ৫ ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি প্রতিটি মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের মাঝে নগদ অর্থ ও বস্ত্রসামগ্রী উপহার হিসেবে বিতরণ করেন। 
​এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান, বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি শাহে আলম মিয়া, সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সবুর খান, উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলাদার, বিশারকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বিএনপি নেতা জমিদার সেলিমসহ অন্যান্য নেতৃবৃন্দ। পূজা মন্ডপ পরিদর্শন শেষে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু বলেন, “বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, যেখানে সকল ধর্মের মানুষ মিলেমিশে শান্তিতে বসবাস করে আসছে। ধর্ম যার যার, উৎসব সবার—এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আমাদের একসঙ্গে এগিয়ে যেতে হবে। শারদীয় দুর্গোৎসব যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সেজন্য সরকার ও প্রশাসনের পাশাপাশি আমাদের দলীয় নেতাকর্মীরা সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে।” তিনি আরও বলেন, “বানারীপাড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে অতীতে যেভাবে সবাই মিলে কাজ করেছি, ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি এবং থাকব। আপনাদের নিরাপত্তা ও যেকোনো উন্নয়নে আমরা বদ্ধপরিকর।”

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code