শিরোনাম
দুর্গাপূজার আনন্দ ছড়িয়ে দিতে জৈন্তাপুরে শাড়ি ও চাল বিতরণ মাহবুবুল কিবরিয়া চৌধুরী (হেলিম): এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী জগন্নাথপুর আনন্দময়ী ও বাদ্য আর অঞ্জলিতে মণ্ডপে মণ্ডপে উদযাপিত হচ্ছে মহানবমী নিয়োগ জালিয়াতি ও চাঁদাবাজিসহ তিনজন শিক্ষকের বেতন বন্ধের মামলায় রানীগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কবিতার নাম : দেশপ্রেমিক ইশরাক পবিত্র জমাদিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত! দুধরচকী ছাহেব জগন্নাথপুরে ইউপি সদস্য নাজমিনা আক্তার মিনার বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ বানারীপাড়ায় নদীর পশ্চিম পারের ৫ ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন ও উপহার সামগ্রী বিতরণ করলেন এমপি এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু  ইশরাক হোসেন ঢাকার রাজনীতি অঙ্গনে সবচেয়ে সক্রিয়, আরো যোগ্য স্থানে বসাবে বিএনপি ঘাটাইলে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন: ইউএনও’র দূরদর্শী নেতৃত্বে সফল সূচনা
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নিয়োগ জালিয়াতি ও চাঁদাবাজিসহ তিনজন শিক্ষকের বেতন বন্ধের মামলায় রানীগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সিলেট নিউজ ডেস্ক / ৫১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

Manual7 Ad Code

প্রতিনিধি | জগন্নাথপুর (সুনামগঞ্জ):

Manual7 Ad Code

​সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না এলাকায় রানীগঞ্জ কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নিয়োগ কাগজপত্র জালিয়াতি, হুমকি প্রদান, চাঁদাবাজিসহ ও তিন জন শিক্ষকের বিনা নোটিশে বেতন বন্ধ করে এর অভিযোগে দায়ের করা মামলায় কলেজের সাবেক অধ্যক্ষ আলাউর রহমান ঠাকুর এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করেছেন আদালত।
​সুনামগঞ্জের জগন্নাথপুর এলাকার আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তদন্ত ও সার্বিক বিচার-বিশ্লেষণ শেষে এ আদেশ প্রদান করেন।
​মামলার বিবরণ সূত্রে জানা যায়, রানীগঞ্জ কলেজের সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান) এবং জগন্নাথপুরের গোপরাপুর গ্রামের মৃত আবরু মিয়ার ছেলে মিছলুর রহমান বাদী হয়ে গত ১৬ আগস্ট ২০২৬ তারিখে সুনামগঞ্জ জেলা আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর আদালতে এ মামলাটি দায়ের করেন। যার মামলা নং ২২১ / ২০২৬।
​মামলায় রানীগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষ আলাউর রহমান ঠাকুর এর বিরুদ্ধে নিয়োগ কার্যক্রমে অবৈধভাবে কাগজপত্র জালিয়াতি, , ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজিসহ বিনা কারনে বিনা নোটিশে বেতন বন্ধ করার সুস্পষ্ট অভিযোগ আনা হয়।​পরবর্তীতে আদালত বিষয়টি আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্ত ও প্রাথমিক যাচাই-বাছাই সম্পন্ন করেন। তদন্ত প্রতিবেদন ও নথিপত্র পর্যালোচনা করে জগন্নাথপুর আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমদাদ হোসেন সাবেক অধ্যক্ষ আলাউর রহমান ঠাকুর এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
​এ বিষয়ে মামলার বাদী মিছলুর রহমান জানান সাবেক অধ্যক্ষ আলাউর রহমান ঠাকুর খন্ডকালীন শিক্ষক থেকে এমপিওভুক্ত হন এবং জাল কাগজ পএ জালিয়াতি ও বেআইনি কর্মকাণ্ডের প্রতিবাদ করায় আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি এমন কি আমার বেতন বন্ধ করে দেওয়া হয়েছিল। ন্যায়বিচারের আশায় আমি আদালতের শরণাপন্ন হয়েছিলাম। আদালতের এই আদেশে আমরা ন্যায়বিচার পাওয়ার বিষয়ে আশাবাদী।
মামলা পরিচালনা করেন সুনামগঞ্জ জজকোট এপিপি এডভোকেট জিয়াউল রহিম শাহীন বলেন, রানীগঞ্জ কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলাউর রহমান ঠাকুর এর বিরুদ্ধে কাগজ পত্র জাল, জালিয়াতি ও চাঁদাবাজিসহ হুমকি প্রদর্শনী, বিনা নোটিশে বেতন বন্ধের তদন্তে প্রমাণিত হয় আদালত গত ১৮ অক্টোবর, গ্রেফতারি পরোনা জারি করেন।
​এদিকে আদালতের এই গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code