শিরোনাম
প্রধানমন্ত্রীর বড়ো মনের পরিচয়, আমজনতার দলের তারেক রহমানকে সফরসঙ্গী করা, এক দারুণ উদ্যোগ ​তিতাসে ৩ দিনব্যাপী তৃতীয় কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন রক্ত দিন, জীবন বাঁচান”: সুনামগঞ্জের জগন্নাথপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত ফতুল্লায় ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী হেফাজতে জৈন্তাপুরের ইউএনও সুনন্দা রায়কে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বদলি কণ্ঠশিল্পী মাহমুদাকে দিয়ে শুরু করে সাংবাদিক সাকিব সুলেরীকে ব্ল্যাকমেইলের চেষ্টা: অটোরিকশার জাল রশিদ উদ্ধার, পল্টন থানায় অভিযোগ বানারীপাড়া বিশারকান্দি ইউনিয়নে বিতর্কিত নিয়োগ আওয়ামীপন্থী ও পরিবারের সদস্যদের মেম্বর হিসেবে দায়িত্ব দেওয়ায় তীব্র ক্ষোভ পিতা-মাতার আনুগত্য এবং তাদের সাথে সদ্ব্যবহার করা সন্তানের ওপর অপরিহার্য >দুধরচকী জগন্নাথপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপপ্রচার রোধ ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে কুসুমবাগ শপিং সিটির সামনে যুবককে ছিনতাই ও অপহরণ চেষ্টার অভিযোগ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

রক্ত দিন, জীবন বাঁচান”: সুনামগঞ্জের জগন্নাথপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

সিলেট নিউজ ডেস্ক / ৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

Manual8 Ad Code

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

Manual2 Ad Code

“রক্ত দিন, জীবন বাঁচান—মানবতার সেবায় এগিয়ে আসুন” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। মানবতার কল্যাণে আমাদের অঙ্গীকার—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আজ সকাল ১১ টায় জগন্নাথপুর পৌর পয়েন্টে এ কর্মসূচিত পালন করা হয়। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহব্বায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার, পৌর বিএনপি আহ্বায়ক সালাউদ্দিন মিটু, উপজেলা যুদলের আহব্বায়ক আবুল হোসেন ডালিম, যুগ্ম আহব্বায়ক জুবেদ আলী লখন, উপজেলা, বিএনপি, ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবকদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এর আগে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী একটি আনন্দ ব্যালী বের হয়, জগন্নাথপুর পৌর পয়েন্ট থেকে জগন্নাথপুর পৌর শহরের প্রধান সড়ক শেষে পৌর পয়েন্টে ব্যালিটি শেষ হয়।
​মানবতার সেবায় নিজেকে সম্পৃক্ত করতে এই কর্মসূচিতে রক্তদান করেন জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক তারেক মিয়া। তাঁর এই মহৎ উদ্যোগ উপস্থিত সকলের মাঝে দারুণ প্রশংসিত হয় এবং অন্যদেরও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করে।
​আয়োজকরা জানান, দেশের এই ক্রান্তিলগ্নে কেবল রাজনৈতিক কর্মকাণ্ড নয়, বরং সাধারণ মানুষের জীবন বাঁচানো ও জনকল্যাণমূলক কাজের মাধ্যমে যুবদল সবসময় জনগণের পাশে থাকতে বদ্ধপরিকর। ভবিষ্যতেও মানবতার কল্যাণে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code