শিরোনাম
তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি

সিলেট নিউজ ডেস্ক / ৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

Manual1 Ad Code

শেখ ফিরোজ আহমেদ
সিনিয়র রিপোর্টার:

Manual2 Ad Code

কুমিল্লার তিতাসে প্রবাসী মো. ইউসুফ ভূঁইয়া হত্যা মামলার মূল আসামিদের দ্রুত গ্রেফতার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার।তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি
৩ নভেম্বর মঙ্গলবার সকালে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে হত্যার বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েন নিহতের স্ত্রী ও পরিবারের সদস্যরা।
এ সময় তাঁরা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিহত ইউসুফ ভূঁইয়ার ছেলে জানান, গত ৩ সেপ্টেম্বর সকালে প্রতিবেশীদের পক্ষ থেকে তাঁদের পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয় বলে তাঁরা জানতে পারেন। ওই দিন দুপুরে প্রতিবেশী হারুন ও তাঁর ভাইদের বিরুদ্ধে পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ করেন তিনি। এ সময় তাঁর বড় ভাই শওকত আলীকে মারধর করা হলে তাঁকে রক্ষা করতে গিয়ে বাবা ইউসুফ ভূঁইয়াও হামলার শিকার হন। পরে তাঁকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি
এ ঘটনায় তিতাস থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে জানিয়ে নিহতের ছেলে বলেন, এলাকাবাসীর সহযোগিতায় চারজন অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তবে মামলার মূল অভিযুক্তরা এখনো গ্রেফতার হয়নি। তাঁদের অভিযোগ, মূল আসামিরা এলাকায় প্রকাশ্যে চলাফেরা করলেও পুলিশ তাঁদের গ্রেফতার করতে পারেনি।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, আসামিদের গ্রেফতারের বিষয়ে একাধিকবার থানায় যোগাযোগ করে পুলিশকে প্রয়োজনীয় তথ্য, ফোন নম্বর ও পরিচয়সংক্রান্ত কাগজপত্র দেওয়া হয়েছে। এরপরও দৃশ্যমান অগ্রগতি না থাকায় পরিবারের সদস্যরা হতাশা ও চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি
সংবাদ সম্মেলন থেকে হত্যা মামলার মূল ও পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত, পরিবারের সদস্য ও সাক্ষীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং মামলার অগ্রগতি সম্পর্কে তাঁদের অবহিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক বলেন, “তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকাসহ বিভিন্ন স্থানে তিনবার অভিযান চালানো হয়েছে। কিন্তু কাউকে আটক করা যায়নি। আসামিদের গ্রেফতারে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নিহতের স্ত্রী সেনোয়ারা বেগম, মেয়ে ইসরাত জাহান, মস রাফিয়া বেগম।
ক্যাপশন: তিতাসে প্রবাসী মো. ইউসুফ ভূঁইয়া হত্যা মামলার মূল আসামিদের গ্রেফতার ও পরিবারের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেন নিহতের পরিবারের সদস্যরা।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code