শিরোনাম
প্রসঙ্গ : গার্মেন্টস মালিক বনাম শ্রমিক, বেতন বাড়ানো কমানো সরকারের দায়িত্বে পরে নাও সময়র ব‍্যবধান *সব শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি, শিক্ষক এবং শিক্ষার্থীদের মাঝে একটি নিখুঁত মেলবন্ধন তৈরি করতেই হবে* প্রবাসীদের উদ্যোগে জগন্নাথপুরের আশারকান্দি ইউনিয়নে দিনব্যাপী বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত অসুস্থ হাকিম মাওলানা আনসার আহমদ সিদ্দিকীর শয্যাপাশে দুধরচকী জকিগঞ্জ টিভির ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষে দোয়া ও শুভেচ্ছা বার্তা: হাফিজ মাছুম আহমদ দুধরচকীর মানববন্ধন ও অবস্থান কর্মসূচি প্রত্যাহার জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে ত্রৈমাসিক সভা ছাতকে এতিম শিশুদের নিয়ে টিম ছাতকের ‘সরাইখানা ফুড ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ​হবিগঞ্জের চুনারুঘাট থানায় দুবাই প্রবাসীর প্রায় ১৭ লাখ টাকার স্বর্ণ ও মালামাল আত্মসাতের অভিযোগে মামলা, বাদী আরিফুল ইসলাম আরিফ, আসামী খলিল মিয়া *প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষা বৈষম্য শতভাগ দূর করার রূপরেখা *প্রস্তাবক:* *অথই নূরুল আমিন*
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

*সব শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি, শিক্ষক এবং শিক্ষার্থীদের মাঝে একটি নিখুঁত মেলবন্ধন তৈরি করতেই হবে*

সিলেট নিউজ ডেস্ক / ২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

Manual7 Ad Code

*অথই নূরুল আমিন*

আজকের এই পর্বে সর্বপ্রথম মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি। শিক্ষা নিয়ে শতাধিক কলাম লিখেছি, অসংখ্য গবেষণা করেছি। গবেষণার বয়স বত্রিশ ছাড়িয়ে গেছে। এদিকে বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম দেখে আসছি। অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে সকালে এক কথা, বিকেলে আরেক কথা, এরকমও শুনে আসছি। এমপিও শিক্ষকেরা তো মাঝে মাঝে মাথায় গামছা বেঁধে রাজপথে নেমে যান, যেন তারাই সরকারের বিরোধী আলাদা বিরোধী দল! শুধুমাত্র শিক্ষকদের দাবি আদায়ের জন্য। কিন্তু না। এসবের কোনো সমাধান শিক্ষামন্ত্রী বা শিক্ষা মন্ত্রণালয় দিতে পারছেন না আদৌ। এখানে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে, সুস্থ পরিকল্পনার যথেষ্ট অভাব রয়েছে। আমি লক্ষ্য করে দেখেছি, যখন যে সরকার ক্ষমতায় আসেন, তখনই তারা তাদের পছন্দের শিক্ষামন্ত্রী, পছন্দের শিক্ষা প্রতিমন্ত্রী, পছন্দের সচিব শিক্ষা মন্ত্রণালয়ে এনে বসিয়ে দেন। ঠিক তখনই মন্ত্রী এবং সচিব তারা হয়ে যান সরকারের পক্ষের লোক, আর শিক্ষকেরা হয়ে যান বিরোধী জনগণ।

এই যে দীর্ঘদিনের একটা অগোছালো অবস্থা, যার ফলে সুপরিকল্পিত শিক্ষা অর্জন বা সুস্থ শিক্ষা অর্জন থেকে অসংখ্য শিক্ষার্থী পিছনে পড়ে যাচ্ছে দিন দিন। আর আন্দোলনরত শিক্ষকেরা অন্যমনস্ক জীবনযাপন করছেন। এছাড়াও শিক্ষা মন্ত্রণালয় থেকে মাঝে মাঝে এমন কিছু শর্ত দেওয়া হয়ে থাকে, যার মাধ্যমে খুব সহজেই এখানে দুর্নীতির আশ্রয় নিতে সহজ হয় এবং অনেকেই নিয়েও থাকেন। কারণ শর্তটাই তো দুর্বল থাকে অনেক সময়।

Manual7 Ad Code

অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে অনেক সময় অনেক রাজনৈতিক দলের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা বলেছেন, মেয়েরা বিনামূল্যে পড়তে পারবে। কেউ বলেছেন বৃত্তি বাড়ানো হলো, এরকম অসংখ্য উদাহরণ আছে। অন্যদিকে সব সরকারের আমলেই দেখেছি, সরকারি পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণের সময় প্রধানমন্ত্রীসহ মন্ত্রী-প্রতিমন্ত্রী সবাই খুবই খুশি থাকেন। তারা মনে করেন, হিমালয় বিজয় করে ফেলেছেন।

কিন্তু বেসরকারি স্কুলে বা এমপিওভুক্ত স্কুলে যাদের সন্তানেরা মাসে পনেরো টাকা থেকে শ্রেণিভেদে পাঁচ-দশ হাজার টাকা খরচ করে লেখাপড়া করতে হচ্ছে, তারা সরকারের এই তিনশ টাকা মূল্যের পাঁচ, ছয়-সাতটি বই পেয়ে কেন খুশি হবেন? এ বিষয়টি কখনও কি কোনো মন্ত্রী ভেবেছেন? অভিভাবকেরা বলেন, এত টাকা খরচ করে সন্তান পড়াতে পারলে, এরকম তিন-চারশ টাকার বই তারা বাজার থেকেও কিনতে পারবেন। এছাড়াও কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানগুলো থেকে মাদ্রাসা বা অন্যান্য উন্নত স্কুলগুলো থেকেও পাঠ্যপুস্তকের বাইরেও আট-দশটা বই কিনতেই হয় বাধ্যতামূলক। যার মূল্য থাকে বারোশ থেকে তিন-চার হাজার টাকার সমান। এখানে সরকারি বইগুলোর কোনো দরকার আছে বলে আমি মনে করি না।

Manual4 Ad Code

এরকম বিষয়টি মন্ত্রণালয়ের অনেকেই জানেন। কিন্তু কথাটা এখানে নয়। কথাটা হচ্ছে লুটপাট! এখানে মন্ত্রণালয়ের অসাধু কিছু কর্মকর্তার কাজ এই পাঠ্যপুস্তক। পাঠ্যপুস্তক খাতের বাজেটটা কিন্তু একেবারে ছোট নয়। চৌদ্দ-পনেরোশ কোটি টাকার সমান। বাংলাদেশে বর্তমানে প্রাথমিক শিক্ষা মানে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় দুই কোটি শিক্ষার্থী লেখাপড়া করছে দেশের সকল প্রকার সরকারি বিদ্যালয়, এমপিও, কিন্ডারগার্টেন, মাদ্রাসাসহ ইত্যাদি প্রতিষ্ঠানে। তার মধ্যে সরকারি বিদ্যালয়গুলোতে লেখাপড়া করছে মাত্র ৩০% শিক্ষার্থী। আমি বলতে চাই, শিক্ষা খাতে মেয়েরা-ছেলেরা বলতে কোনো কথা হবে না। এখানে সবার অধিকার থাকবে সমান। এখানে ধনী-গরিব বিবেচনা করা হবে না।

শিক্ষা খাতে প্রথমে দুর্নীতি বন্ধ করতে হবে মন্ত্রণালয়ের। যেমন শিক্ষাবৃত্তি, উপবৃত্তি দেওয়া, খাবার দেওয়া, বই দেওয়া, স্কুল ড্রেস দেওয়া। না, সরকারের এসব কিছুই দেওয়ার দরকার নেই। এগুলোতে সরকারের আরও বদনাম হয়। এখানে কেউ পায়, কেউ পায় না। এখানে দুর্নীতি করারও সুযোগ থেকে যায়। আমি মনে করি, একটি সরকারের এরকম সিদ্ধান্ত থাকবে, বিশেষ করে শিক্ষা ক্ষেত্রের বেলায়। এখানে ধনী-গরিব সব শিক্ষার্থী সরকারের কাছে সমান থাকবে। দেশের সকল সরকারি স্কুল, কিন্ডারগার্টেন, এমপিওভুক্ত, মাদ্রাসাসহ ইত্যাদি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়োগ দেবে সরকার। বেতন দেবে সরকার। দেশের দুই কোটি শিক্ষার্থীর অভিভাবকেরা সঙ্গে সঙ্গে হবেন খুশি। সারা দেশ ও বিশেষ করে সারা শহর জুড়ে হবে আনন্দের জোয়ার। এবং কমে আসবে কিশোর গ্যাং, কমে আসবে শিক্ষার্থী ঝরে যাওয়ার প্রবণতা। গোটা দেশের রূপ পরিবর্তন হয়ে যাবে সঙ্গে সঙ্গে। এই পদ্ধতিতে লেখাপড়া করালে অসংখ্য মেধাবী শিক্ষার্থী বের হবে সুন্দর শিক্ষা নিয়ে প্রতি বছর। শিক্ষা শেষে থাকবে বিভিন্ন পুরস্কার।

দুঃখজনক হলেও সত্যি যে, শিক্ষা মন্ত্রণালয়ের অদক্ষতা, দীর্ঘদিনের দুর্নীতি, দীর্ঘদিনের এই সিন্ডিকেট কখনও কোনো সরকার ভাঙতে পারেনি। অনেকেই ভাঙার চেষ্টা পর্যন্ত করেনি। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনার ক্ষমতা আছে, পঞ্চাশটা পদ্মা সেতু, একশটা মেট্রোরেল আপনি করতে পারবেন। এক হাজার পদ্মা সেতু করলে, দুই হাজার মেট্রোরেল করলেও সেখানে তা দিয়ে সুন্দর একটা জাতি গঠন হবে না। ওটা শুধুমাত্র যোগাযোগ একটা ব্যবস্থা হবে মাত্র। তবে তা করবেন না, না, এমন কথা আমি বলছি না। যোগাযোগ ব্যবস্থাও লাগবে।

তবে আপনি যদি এখানে একটু সুদৃষ্টি দিতেন, তাহলেই আগামী প্রজন্মটা হতো সুশিক্ষায় শিক্ষিত। সুন্দর একটি শিক্ষাব্যবস্থা চালু করার জন্য দেশে-বিদেশ থেকে আসতো প্রশংসা। এরকম সুন্দর শিক্ষাব্যবস্থা দেখে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য শিক্ষার্থী আসতো আমাদের দেশে শিক্ষা নেবার জন্য। সারাদেশ জুড়ে সবসময়ই থাকতো শিক্ষার্থীদের মাঝে আনন্দ আর হাসিখুশি। এককথায় বাংলাদেশের শিক্ষাব্যবস্থা সচ্ছল করতে হলে শিক্ষা খাতে বেতন বৈষম্যের অবসান ঘটাতে হবেই। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বাদশাহ শাহজাহান তাজমহল তৈরি করে ভারতবর্ষ তথা গোটা দুনিয়া জুড়ে যেমন তিনি ইতিহাস করেছেন, মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ যেমন দেশ উন্নত করে বিশ্বজুড়ে সুনাম অর্জন করেছেন, আমি ও চাই আপনি দেশের শিক্ষাব্যবস্থা থেকে শতভাগ দুর্নীতি বন্ধ করে সকল শিক্ষার্থীর অবৈতনিক লেখাপড়ার সুযোগ তৈরি করে দিন। দেশের আগামী প্রজন্ম হোক সুশিক্ষায় শিক্ষিত। মানবসম্পদে হোক পরিপূর্ণ।

Manual2 Ad Code

*১.* দেশের সকল শিক্ষার্থীরা শতভাগ ফ্রি লেখাপড়া করবে বাংলাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে। (শর্ত প্রযোজ্য)
*২.* সকল সম্মানিত শিক্ষকেরা পাবেন নিয়মিত বেতন-ভাতা। প্রধান শিক্ষক পাবেন আবাসিক সুবিধা। শর্ত সাপেক্ষে।
*৩.* অবসরপ্রাপ্ত শিক্ষকেরা বকেয়া পাবেন সব একসঙ্গে। (শর্তহীন)
*৪.* শিক্ষকেরা ব্যাংক লোন পাবেন তিন থেকে পাঁচ লাখ পর্যন্ত। কৃষি খামার অথবা ব্যবসা করার জন্য। (যাদের প্রয়োজন)
*৫.* শিক্ষার্থীদের বেলায় শিক্ষা শেষে স্নাতক-স্নাতকোত্তর পর থেকে সরকার তাকে হয়তো চাকরি, নয়তো ব্যাংক লোন দেবে।
(পর্ব তিন) চলবে।

*অথই নূরুল আমিন*
রাজনৈতিক বিশ্লেষক, কলাম লেখক, রাষ্ট্রচিন্তক
প্রধান মুখপাত্র, জাতীয় মানবসম্পদ উইং।
মোহাম্মদপুর, ঢাকা থেকে।
০১৫৫৬৫০৭১৩৪ (হোয়াটসঅ্যাপ)

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code