শিরোনাম
জকিগঞ্জ টিভির ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষে দোয়া ও শুভেচ্ছা বার্তা: হাফিজ মাছুম আহমদ দুধরচকীর মানববন্ধন ও অবস্থান কর্মসূচি প্রত্যাহার জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে ত্রৈমাসিক সভা ছাতকে এতিম শিশুদের নিয়ে টিম ছাতকের ‘সরাইখানা ফুড ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ​হবিগঞ্জের চুনারুঘাট থানায় দুবাই প্রবাসীর প্রায় ১৭ লাখ টাকার স্বর্ণ ও মালামাল আত্মসাতের অভিযোগে মামলা, বাদী আরিফুল ইসলাম আরিফ, আসামী খলিল মিয়া *প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষা বৈষম্য শতভাগ দূর করার রূপরেখা *প্রস্তাবক:* *অথই নূরুল আমিন* ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড থেকে নিখোঁজ শিশু আলিফ, সন্ধানের আকুতি পরিবারের জগন্নাথপুরের কুবাজপুর থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার জগন্নাথপুরে সরকারি খাস জায়গা দখলের চেষ্টা ও অসহায় পরিবারে হামলার অভিযোগ, এসিল্যান্ড ও থানায় লিখিত অভিযোগ সাংবাদিক মোঃ আলাউদ্দিনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ছাতকে এতিম শিশুদের নিয়ে টিম ছাতকের ‘সরাইখানা ফুড ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

সিলেট নিউজ ডেস্ক / ৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

Manual2 Ad Code

ছাতক প্রতিনিধি:

Manual4 Ad Code

সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের রামপুরস্থ হাজী ইউসুফ আলী এতিমখানা ও দাখিল মাদ্রাসায় এতিম শিশুদের সঙ্গে খাবার ভাগাভাগি ও তাদের মুখে হাসি ফোটানোর প্রত্যয়ে ‘সরাইখানা ফুড ক্যাম্পেইন’ আয়োজন করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন টিম ছাতক ফাউন্ডেশন।

রবিবার (১৫ নভেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে এতিম শিশুদের জন্য খাবারের আয়োজন করা হয়। আয়োজনটি শুরু হয় মহান আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাতের মাধ্যমে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন টিম ছাতকের প্রতিষ্ঠাতা, তরুণ সংগঠক ও সমাজকর্মী সাঈদুর রহমান সাঈদ, সহ-প্রতিষ্ঠাতা জুবায়েদ আহমদ, সংগঠনের সদস্য ময়নুল ইসলাম এবং স্বেচ্ছাসেবক এন. আর. তানজিম, আহসান হোসেন সানী, ইসপাক আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবকরা।

Manual8 Ad Code

এ সময় টিম ছাতকের প্রতিষ্ঠাতা সাঈদুর রহমান সাঈদ বলেন, “প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) এতিমদের প্রতি স্নেহ, মমতা ও ভালোবাসা প্রদর্শনের ব্যাপারে আমাদের বিশেষভাবে উৎসাহিত করেছেন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আমি এবং এতিমের দায়িত্ব গ্রহণকারী ব্যক্তি জান্নাতে এভাবে পাশাপাশি থাকব।’ এ কথা বলে তিনি তাঁর তর্জনী ও মধ্যমা আঙুল পাশাপাশি করে দেখিয়েছেন।” (সহিহ বুখারি, হাদিস: ৫৩০৪)

Manual2 Ad Code

তিনি আরও বলেন, “এতিম শিশুর মুখে একটুখানি হাসি ফোটানো, তাদের স্নেহ করা এবং ভালোবাসা দিয়ে পাশে দাঁড়ানো নিঃসন্দেহে অনেক বড় সৌভাগ্যের বিষয়। আমাদের ক্ষুদ্র এই আয়োজন হয়তো খুব বড় কিছু নয়, কিন্তু এর পেছনে রয়েছে মানুষের প্রতি ভালোবাসা, মানবিকতা এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রত্যাশা।”

Manual2 Ad Code

তিনি মহান আল্লাহর কাছে এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল, এতিম শিশুদের সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং সমাজের সর্বস্তরের মানুষকে এতিম শিশুদের প্রতি আরও যত্নশীল ও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে টিম ছাতক দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। ‘সরাইখানা’ তাদের অন্যতম মানবিক উদ্যোগ, যার মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি ভালোবাসা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code