শিরোনাম
প্রসঙ্গ : গার্মেন্টস মালিক বনাম শ্রমিক, বেতন বাড়ানো কমানো সরকারের দায়িত্বে পরে নাও সময়র ব‍্যবধান *সব শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি, শিক্ষক এবং শিক্ষার্থীদের মাঝে একটি নিখুঁত মেলবন্ধন তৈরি করতেই হবে* প্রবাসীদের উদ্যোগে জগন্নাথপুরের আশারকান্দি ইউনিয়নে দিনব্যাপী বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত অসুস্থ হাকিম মাওলানা আনসার আহমদ সিদ্দিকীর শয্যাপাশে দুধরচকী জকিগঞ্জ টিভির ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষে দোয়া ও শুভেচ্ছা বার্তা: হাফিজ মাছুম আহমদ দুধরচকীর মানববন্ধন ও অবস্থান কর্মসূচি প্রত্যাহার জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে ত্রৈমাসিক সভা ছাতকে এতিম শিশুদের নিয়ে টিম ছাতকের ‘সরাইখানা ফুড ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ​হবিগঞ্জের চুনারুঘাট থানায় দুবাই প্রবাসীর প্রায় ১৭ লাখ টাকার স্বর্ণ ও মালামাল আত্মসাতের অভিযোগে মামলা, বাদী আরিফুল ইসলাম আরিফ, আসামী খলিল মিয়া *প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষা বৈষম্য শতভাগ দূর করার রূপরেখা *প্রস্তাবক:* *অথই নূরুল আমিন*
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

প্রসঙ্গ : গার্মেন্টস মালিক বনাম শ্রমিক, বেতন বাড়ানো কমানো সরকারের দায়িত্বে পরে নাও সময়র ব‍্যবধান

সিলেট নিউজ ডেস্ক / ২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

Manual2 Ad Code

অথই নূরুল আমিন:

আজ থেকে চল্লিশ প্রায় চল্লিশ বছর পূর্বের কথা যেখানে পাঁচশ ছয়শো সাতশ টাকা বেতন ছিল একজন গার্মেন্টস হেলপারের। পনেরোশ দুই হাজারের একটু বেশি কম ছিলো অপারেটর সুপারভাইজার ও অন‍্যান‍্য পদের জন্য। ঠিক তখনও অনেক গার্মেন্টস মালিকেরা এই বেতন সেই মাসে দিত। এখানে শ্রমিকদেরকে তখনও হাইকোর্ট দেখানো হতো। বিল আসেনি। এসেছে এখনো ব‍্যাংকে জমা হয়নি। টাকা গার্মেন্টস আসার পর
ও আরো দুদিন পরে অনেক মালিকেরা বেতন পরিশোধ করতেন। তবে তখন কিন্তু শ্রমিকের মনে তারপরও একটা আনন্দ দেখা গেছে। ঠিক ঐ সময়ে বস্তির একটা রুম ভাড়া মাত্র আড়াইশ থেকে তিনশ ভালো একটি রুম পাঁচ সাতশ হলেই পাওয়া যেত। যাক সে কথা।

তারপর ধীরে ধীরে আমাদের দেশে গার্মেন্টস সেক্টরটা বাড়তে লাগলো। তবে সেটা ঢাকা শহর এবং ঢাকা শহরের আশেপাশে। ২০০০ সালের কথাই বলছি। গার্মেন্টস এ সহজ শর্তে চাকরি পাওয়া যায় বিধায় গ্রামগঞ্জের লাখো লাখো পরিবার শহর মুখী হতে লাগল। এদিকে ঢাকাসহ বিভিন্ন শহরের বস্তি ও উঠতে লাগল। মানুষের চাপে ঢাকাসহ শহরের জায়গার দাম বাড়তে থাকল। বাঁশের বেড়ার ঘর টিনসেট ও হাফ বিল্ডিং হতে লাগল। ভাড়াও বাড়তে লাগল। সেদিকে গার্মেন্টসের বেতনও বাড়তে থাকত। এভাবেই চলছিল বেশ ভালোই।

Manual4 Ad Code

২০০৯ – ২০১০ সালের কথা, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পণ্যের দাম বৃদ্ধি হতে লাগল। তারা জমি রেজিষ্টারীর উপরে মোটা অংকের ভ‍্যাট ট‍্যাক্স বসিয়ে দিল। বাড়ির উপরে ও কড়া ভ‍্যাট। যার ফলে ঘর ভাড়া বেড়ে গেলো। আবার অনেকেই টিনসেট হাফ বিল্ডিং ভেঙ্গে পাঁচ তলা দশ তলা বিল্ডিং করেছে। সেখানে আরেক ধাপ ঘর ভাড়া বেড়েছে। বর্তমানে গার্মেন্টস আছে এমন এলাকা গুলোতে পাঁচ হাজার নীচে আর ঘর ভাড়া নেই।

Manual4 Ad Code

তবে কথা থাকে যে, বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে আজকে কিন্তু আমাদের দেশে অসংখ্য কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। যেমন আজকের দিনে কৃষি খামারে এবং ফলজ উৎপাদন করলেই লাভ জনক। ২০০০ যেখানে তিন হালি কলা পাঁচ টাকায় পাওয়া যেত সেই এক হালি কলা আজকের বাজারে পঁচিশ থেকে তিরিশ টাকা। দশ টাকা হালির ডিম আজকে চল্লিশ টাকার উপরে।

Manual6 Ad Code

সেই হিসাব অনুযায়ী গার্মেন্টস মালিকেরা কখনও শ্রমিকের বেতন পরিপূর্ণ দিতে সক্ষম নয়। আমি মনে করি গার্মেন্টস ফ‍্যাক্টরীতে যারা ১০- ১২ ঘন্টা এমনকি তারও বেশি ডিউটি করেন। তার অর্ধেক ডিউটি করে আজকের দিনে কৃষি, ফলজ, হাঁস মোরগ, বিভিন্ন পশু পাখির খামার মৎস‍্য চাষসহ ইত্যাদি করলেও গার্মেন্টস এর বেতনের বেশি আয় হবে।

অন‍্যদিকে গার্মেন্টস মালিকেরা এখন যা বেতন ভাতা দিচ্ছেন। তাই দিয়েই অনেকের চলবে। গার্মেন্টস গুলো যদি বিভিন্ন উপজেলায় করা যায়। কারণ সেখানে প্রথমত অনেকেই নিজ বাড়ি এসে কাজ করতে পারবেন। যদি কোন শ্রমিকের ভাড়া থাকতেই হয়। তিনি কম ভাড়ায় রুম পাবেন। উপজেলা বা গ্রামগঞ্জের বাজার গুলো থেকে অতি কমমূল‍্যে বেশকিছু পণ্য কিনে খেতে পারবেন।

এখানে বড় প্রশ্ন হলো গার্মেন্টস শ্রমিকেরা আন্দোলন করতে গিয়ে তারা অনেকেই রাস্তা বন্ধ করে দেন। এবং অনেকেই ভাংচুর করেন। মূলত তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। বিষয়টি আসলেই ঠিক নয়। গার্মেন্টস ব‍্যবসার সাথে সরকারের কোনরকম সম্পর্ক নেই। সরকার বেতন বাড়ালেই গার্মেন্টস মালিকেরা বেতন বাড়িয়ে দিবে আসলে এমনটি নয়। আবার হাজার হাজার পণ্যের দাম যে বেড়েছে। এখানে কিছু পণ্য আছে বিশ্বের সাথে তাল মিলিয়ে বেড়েছে।যা বাড়বেই। আমাদের দেশের কিছু পণ্যের দাম বাড়ে সত্যি সত্যি সিন্ডিকেটের কারণে। আবার কিছু পণ্যের মূল্য বৃদ্ধি হয়। যেমন কাচা তরকারী সবজি জাতীয় পণ্যের তা মৌসুমী হিসাব অনুযায়ী। এগুলোর অতি আংশিক কিছু পণ্যের মূল্য সরকার নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু সব পারে না। মালিকের বাড়ি ভাড়া সরকারের হাত নেই কমানোর । যদিও আইন আছে।আইন প্রয়োগ হয় না বিভিন্ন কারণে। (পর্ব দুই )

অথই নূরুল আমিন

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code