শিরোনাম
নেত্রকোনা জেলা প্রেসক্লাবে ফুলের তোড়া দিয়ে বরণ, সম্মাননায় আপ্লুত চারণ কবি মুকলেছ উদ্দিন কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন দৌড়ে সরব সারওয়ার হোসেন লিটন, তাড়াইলে নেতা-কর্মীদের বিশাল শোডাউন ঢাকাস্থ দাউদকান্দি ফোরামের উদ্যোগে প্রীতি সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয় শিক্ষাখাতে বৈষম্য চাই না, শিক্ষক- শিক্ষার্থীর হয়রানি চাই না, সকল প্রতিষ্ঠান সরকারিও বাণিজ্য বন্ধ চাই সিলেটে শাহ আরফিন টিলা পাথর লুটের নিয়ন্ত্রণে পালাবদল কবিতার শিরোনাম: যদি চাঁদের মত বড় হয় জোসনা ছড়াতে পার জনতার তরে। জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্য ও ভূমিসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার জেলা প্রশাসকের সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন বিষয়ক মতবিনিময় সভার প্রতিবেদন ও সুপারিশমালা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর মৃত্যুর প্রথম রাত কেমন হবে: দুধরচকী ছাহেব বিরুলিয়ায় কীর্তন ও আলোচনা সভায় রোজিনা দেওয়ান, নির্বাচিত হলে ঘরে ঘরে পৌঁছে দেবেন সরকারি সুযোগ-সুবিধা
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নেত্রকোনা জেলা প্রেসক্লাবে ফুলের তোড়া দিয়ে বরণ, সম্মাননায় আপ্লুত চারণ কবি মুকলেছ উদ্দিন

সিলেট নিউজ ডেস্ক / ৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
নেত্রকোনা জেলা প্রেসক্লাবে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়েছে চারণ কবি ও ইতিহাস গবেষক মুকলেছ উদ্দিনকে। সোমবার (২৪ নভেম্বর ২০২৬) দুপুর ১২টা ৪০ মিনিটে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা প্রেসক্লাবের সেক্রেটারি তথা ময়মনসিংহ প্রেসক্লাবের বিভাগীয় সভাপতি মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরীসহ আরও কয়েকজন সাংবাদিক।
ফুলের তোড়া দিয়ে বরণ করার আগে মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম চারণ কবি মুকলেছ উদ্দিনের সাহিত্যকর্ম ও কবিতার প্রশংসা করে বক্তব্য রাখেন।
তিনি বলেন, “চারণ কবি ও ইতিহাস গবেষক মুকলেছ উদ্দিন ভাইয়ের কলমে সৃষ্ট এই কবিতাটি শুধু শব্দমালা নয়, বরং এটি ধৈর্য, সত্যের পথ আর মানুষের প্রতি ভালোবাসার এক অনন্য দলিল। চাঁদের মতো ধীরে ধীরে বড় হয়ে জনতার মাঝে আলো ছড়ানোর যে স্বপ্ন তিনি এঁকেছেন এবং নেত্রকোনার মানুষের উদারতা ও ঐক্যের কথা তুলে ধরেছেন—তা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। শ্রদ্ধেয় কবিকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অশেষ শ্রদ্ধা। আপনার লেখনী এভাবেই আলোর পথ দেখাক।”
সংবর্ধনা ও সম্মাননা গ্রহণের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে চারণ কবি মুকলেছ উদ্দিন বলেন, “আমি দেশ-বিদেশের অনেক সম্মাননা পেয়েছি। কিন্তু আজকের এই ফুলের তোড়া দিয়ে বরণ করার সম্মাননায় আমি আনন্দে আপ্লুত। আমার নিজ জেলার এই সম্মাননা আমার কাছে সকল সম্মাননার ঊর্ধ্বে।”
তিনি আরও বলেন, “আজ আমি কবি ও চারণ কবি হিসেবে পরিচিতি লাভের দলিল, সনদ ও সার্টিফিকেট অর্জন করেছি। এই অর্জন আমার সাহিত্যজীবনে এক বিশেষ স্মৃতি হয়ে থাকবে।”
এ সময় তিনি নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সভাপতি, সম্পাদকমণ্ডলী ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন।
পরিশেষে চারণ কবি মুকলেছ উদ্দিন সকল স্তরের জনগণের কাছে দোয়া কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code