শিরোনাম
চিকনাগুলে চেয়ারম্যান পদে নতুন মুখ শেখ রাদেক আহমেদ, শুক্রবার থেকে প্রচারণা ঢামেকে প্রসূতি ও নবজাতক চিকিৎসায় ভোগান্তি, সিট সংকট ও সিন্ডিকেট অভিযোগ নেত্রকোনা জেলা প্রেসক্লাবে ফুলের তোড়া দিয়ে বরণ, সম্মাননায় আপ্লুত চারণ কবি মুকলেছ উদ্দিন কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন দৌড়ে সরব সারওয়ার হোসেন লিটন, তাড়াইলে নেতা-কর্মীদের বিশাল শোডাউন ঢাকাস্থ দাউদকান্দি ফোরামের উদ্যোগে প্রীতি সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয় শিক্ষাখাতে বৈষম্য চাই না, শিক্ষক- শিক্ষার্থীর হয়রানি চাই না, সকল প্রতিষ্ঠান সরকারিও বাণিজ্য বন্ধ চাই সিলেটে শাহ আরফিন টিলা পাথর লুটের নিয়ন্ত্রণে পালাবদল কবিতার শিরোনাম: যদি চাঁদের মত বড় হয় জোসনা ছড়াতে পার জনতার তরে। জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্য ও ভূমিসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার জেলা প্রশাসকের সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন বিষয়ক মতবিনিময় সভার প্রতিবেদন ও সুপারিশমালা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

চিকনাগুলে চেয়ারম্যান পদে নতুন মুখ শেখ রাদেক আহমেদ, শুক্রবার থেকে প্রচারণা

Coder Boss / ৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

Manual4 Ad Code

নিজস্ব সংবাদদাতা:

Manual4 Ad Code

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে সিলেটের জৈন্তাপুর উপজেলার ৬ নম্বর চিকনাগুল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবী শেখ রাদেক আহমেদ। দলীয় সমর্থন প্রত্যাশী এই তরুণ আগামী শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করবেন বলে জানিয়েছেন।

 

শেখ রাদেক আহমেদ জানান, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শ ও দিকনির্দেশনা অনুযায়ী তিনি নির্বাচনী কার্যক্রম শুরু করতে যাচ্ছেন। ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং নাগরিক সুযোগ-সুবিধা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে তিনি নির্বাচনে অংশ নিতে আগ্রহী।

 

Manual2 Ad Code

তিনি বলেন, চিকনাগুল ইউনিয়নের শিক্ষা, যোগাযোগব্যবস্থা, রাস্তাঘাট এবং মসজিদ-মাদ্রাসা ও মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করতে চান। একটি আধুনিক, পরিকল্পিত ও আদর্শ ইউনিয়ন গড়ে তুলতে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করাই তাঁর প্রত্যাশা।

 

Manual5 Ad Code

শেখ রাদেক আহমেদ অতীতে হযরত শাহজালাল (রহ.) ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং চিকনাগুল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন এবং স্থানীয় সমস্যা সমাধানে কাজ করছেন।

Manual1 Ad Code

 

তাঁর প্রত্যাশা, আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেই ধারাবাহিকতায় চিকনাগুল ইউনিয়নে উন্নত যোগাযোগব্যবস্থা, মানসম্মত শিক্ষা এবং আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার মাধ্যমে একটি উন্নত ও বাসযোগ্য ইউনিয়ন গড়ে তুলতে চান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code