শিরোনাম
কাস্তুল ইউপি উদ্যোক্তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে ভাঙচুরের অভিযোগ চুনারুঘাটে মাদক সেবনে পারিবারিক অশান্তি, এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড কবিতা-জহুরুল হক (খোকন)(অব) পুলিশ অফিসার (ডিআইজি) :লেখক-চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক দুই ইউনিয়নের মানুষের ভরসা একমাত্র হাসপাতাল, তবুও নেই চিকিৎসক ও উন্নয়নের ছোঁয়া ২০৩৩ সালের মধ্যে শতভাগ ডিজিটাল রূপান্তর ও ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির দাবি বেসিস সংস্কার পরিষদের আওয়ামী লীগের বিচার, আইসিটি খাতে সংস্কার ও জাতীয় ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতেরও দাবি তরুণ সমাজসেবী শেখ রাদেক আহমেদ হতে যাচ্ছেন, চিকনাগুল ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী জুমার দিন ও জুমার নামাজের গুরুত্ব! দুধরচকী ছাহেব জাতি গঠনে জাতি উন্নয়নে জনগণের স্বপ্ন বাস্তবায়নে দেশের কোনো সরকারের পক্ষ থেকেই পদক্ষেপ নেই চিকনাগুলে চেয়ারম্যান পদে নতুন মুখ শেখ রাদেক আহমেদ, শুক্রবার থেকে প্রচারণা ঢামেকে প্রসূতি ও নবজাতক চিকিৎসায় ভোগান্তি, সিট সংকট ও সিন্ডিকেট অভিযোগ
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

চুনারুঘাটে মাদক সেবনে পারিবারিক অশান্তি, এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

সিলেট নিউজ ডেস্ক / ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

Manual4 Ad Code

তরপদার জামাল, চুনারুঘাট প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাটে মাদকদ্রব্য সেবন করে পারিবারিক অশান্তি সৃষ্টির দায়ে আব্দুল আহাদ (নামে) এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চুনারুঘাট উপজেলা প্রশাসনের পরিচালিত মোবাইল কোর্টে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত আব্দুল আহাদ চুনারুঘাট উপজেলার উত্তর হাতুন্ডা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আব্দুল আহাদ মাদকদ্রব্য সেবন করে পরিবারের সদস্যদের সঙ্গে অশান্তি সৃষ্টি করছিলেন। তার এমন কর্মকাণ্ডে পারিবারিক পরিবেশ বিঘ্নিত হচ্ছিল। একপর্যায়ে বিষয়টি তার পরিবারের অভিভাবকদের মাধ্যমে চুনারুঘাট উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়।
পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টে মাদকদ্রব্য সেবন ও পারিবারিক অশান্তি সৃষ্টির ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী আব্দুল আহাদকে ৬ (ছয়) মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের এ ধরনের আইনগত পদক্ষেপ মাদকদ্রব্যের অপব্যবহার রোধ এবং পারিবারিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মাদকদ্রব্যের অপব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই মাদক থেকে দূরে থাকা এবং পরিবারের সদস্যদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা জরুরি। একই সঙ্গে মাদকাসক্ত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগও গুরুত্বপূর্ণ।
চুনারুঘাট উপজেলা প্রশাসনের এ অভিযান মাদকবিরোধী কার্যক্রমকে আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code