শিরোনাম
অনিশ্চয়তায় পাঁচ সেতুর কাজ দুর্ভোগে ক্ষুব্ধ পোয়াতে হচ্চে জগন্নাথপুরবাসী দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম সন্ধ্যা নদী রক্ষা ও অবৈধ মাটিকাটা বন্ধে প্রশাসনের বড় পদক্ষেপ: বানারীপাড়ায় ২০ লাখ টাকায় বেকু ও পল্টন নিলাম স্থানীয় সরকারের নেতৃত্ব ও শিক্ষাগত যোগ্যতার আইনি বিতর্ক বানারীপাড়ায় নতুন দাপ্তরিক কক্ষে সংসদ সদস্য সান্টু: নেতাকর্মীদের দিকনির্দেশনা ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণ ও পুষ্টি সমন্বয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে তাড়াইলে এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াত এর গুরুত্ব! হাফিজ মাছুম আহমদ দুধরচকী
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

১৮ এপ্রিল সংসদে মুনাজাত।

Coder Boss / ৬৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২০

Manual3 Ad Code

১৮ এপ্রিল সংসদে করুনার গজব থেকে রেহাই পেথে মুনাজাত করা হয়।মোনাজাত পরিচালনা করেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। এ সময় তিনি কান্নাজড়িত কণ্ঠে বারবার আল্লাহর কাছে ক্ষমা চান। তিনি বলেন, ‘আল্লাহ তুমি বলেছ, বান্দাদের তুমি হাওস করে পয়দা করেছো। ব্যক্তিগত কোনো কারণে কিংবা আমাদের কোনো পাপের কারণে বাংলাদেশের ওপর করোনা নামে গজব দিয়েছ। আজকে আমরা তোমার কাছে আত্মসমর্পণ করছি, কমপ্লিট সারেন্ডার করে তোমার কাছে তওবা পড়ছি। আল্লাহ তুমি বলেছ, আমি বান্দা সৃষ্টি করেছি তাদের দোয়া কবুল করার জন্য। আমরা তোমার কাছে দোয়া করছি, ফরিয়াদ জানাচ্ছি। আমরা তোমার কাছে তওবা করছি। আল্লাহ আমাদের তুমি মাফ করে দাও। সাথে সাথে তুমি বাংলাদেশের ওপর যে গজব নাযিল করেছ সেই গজবকে তুমি তুলে নাও। সারা বিশ্বে আক্রান্ত হয়েছে । বিশ্ববাসীকে তুমি হেফাজত কর। বাংলাদেশের ওপর তুমি তোমার খাস রহমত বরকত নাযিল কর। মাননীয় প্রধানমন্ত্রীকে তুমি নেক হায়াত দান কর।’

Manual1 Ad Code

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে এই করোনাভাইরাসকে মোকাবিলা করার জন্য বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সেই তৌফিক তাকে দান কর। একটির পর একটি তিনি যে প্রোগ্রাম ঘোষণা করছেন সেই প্রোগ্রামগুলো যেন আমরা মেনে চলি।’

ডেপুটি স্পিকার বলেন, ‘তোমার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। করোনাভাইরাস নামে যে আজাব-গজব দিয়েছ তার হাত থেকে তুমি আমাদের রক্ষা কর। সারা বিশ্বকে রক্ষা কর। ওই আবাবিল পাখির মুখে একটা ছোট্ট কংকর দিয়ে তুমি কাবাঘর রক্ষা করেছিলে। আমাদের মতো ধর্মপ্রাণ মুসলমান পৃথিবীর অন্য কোনো দেশে কম আছে। এই ধর্মপ্রাণ মুসলমানদের দোয়া তুমি কবুল কর।’

Manual3 Ad Code

‘বাংলাদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান জাতীয় সংসদ। এই জাতীয় সংসদের মাননীয় প্রধানমন্ত্রীসহ তোমার দরবারে হাত তুলেছি। তুমি আমাদেরকে খালি হাতে ফেরত দিও না আল্লাহ। তুমি বলেছ, সরকারপ্রধান যদি সৎ হয় তার দোয়া কবুল কর। আমাদের মধ্যে কারও যদি হাত তোমার পছন্দ হয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাতের ওছিলায় তুমি আমাদের সকলকে মাফ করে দাও। তুমি আমাদের সকলকে হেফাজত কর। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যেসব মুসলমান রয়েছে তাদেরকে হেফাজত কর। বাংলাদেশের যাতে কোনো অর্থনৈতিক মন্দাভাব দেখা না দেয়, তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে সমস্ত প্রোগ্রাম শুরু করেছেন, সে প্রোগ্রামগুলো যাতে সাফল্যমণ্ডিত হয় সেই তৌফিক তুমি আমাদেরকে দান কর’-মোনাজাতে বলেন ডেপুটি স্পেকার ফজলে রাব্বী মিয়া।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code