আজ(১৩মে) ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ, বাহুবল উপজেলা শাখার উদ্যোগে পথচারি,হাসপাতালের ডাক্তার,সিএনজি ও রিক্সা ড্রাইভার এবং ঢাকা সিলেট মহাসড়কের উপজেলার কয়েকটি স্পটে ইফতারের পূর্বে ২শত লোকদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
Manual4 Ad Code
এসময় উপস্থিত ছিলেন ছিলেন,স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ, বাহুবল উপজেলা শাখার আহ্বায়ক মামুনুর রশীদ,মানবিক নারী,মানুষের সেবাই যার ধর্ম যুগ্ম আহ্বায়ক তৃষ্ণা আক্তার,যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান নোমান,যুগ্ম আহ্বায়ক এমরান আহমেদ,যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান সুজন যুগ্ম আহ্বায়ক রিয়াজ আল মঞ্জুর, তোফায়েল আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন সদস্য এমরান আহমেদ, সদস্য বায়জিত বুস্তামি প্রমূখ।