শিরোনাম
কুমিল্লায় নারী কর্মচারীর শ্লীলতাহানির অভিযোগ, তদন্তের দাবি বিশ্বম্ভরপুরে দেশ-বিদেশে থাকা সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন সাবেক ইউপি চেয়ারম্যান এরশাদ সিলেটে নারী নির্যাতন মামলার পলাতক আসামির বিদেশ গমনে নিষেধাজ্ঞা চাইল পুলিশ সিলেটে হুমকির মুখে মামলা বাদী, নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি সপ্তম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ: সন্তানের সন্ধানে আকুল আবেদন ঈদুল আজহায় গরীব-দুঃখীর পাশে দাঁড়ানোর আহ্বান বিলকিস খন্দকারের হাফিজ মাছুম আহমদ দুধরচকীর ঈদুল আজহার শুভেচ্ছা শ্রীমঙ্গলে দুই চেক মামলায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সাংবাদিক জয়নাল আবেদীনের সংবাদ সম্মেলন রামিশা সহ দেশজুড়ে ৭ শিশুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ছাতকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, কৃষকদের ন্যায্যমূল্য ও হাম প্রতিরোধে জরুরি পদক্ষেপ দাবি জনতার দলের
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ছাতকে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৮

Coder Boss / ৬২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২০

Manual3 Ad Code

ছাতকে দু’পক্ষের সংঘর্ষে
নিহত ১ আহত ৮

Manual3 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধিঃ
ছাতকে দু’পক্ষের সংঘর্ষে নিজাম উদ্দিন(৩৫) নামের এক ব্যক্তি নিহত ও নারীসহ ৮ জন আহত হয়েছে। আহতদের ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার নোয়ারাই ইউনিয়নের জয়নগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিজাম উদ্দিন জয়নগর গ্রামের আব্দুল লতিফের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির রাস্তা নিয়ে জয়নগর গ্রামের বাসিন্দা আব্দুল লতিফ ও তৈয়ব আলী পক্ষদ্বয়ের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাতে পূর্ব বিরোধের জের ধরে উভয় পক্ষের মধ্যে বাক-বিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে তুমুল সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে গুরুতর আহত নিজাম উদ্দিনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু ঘটে। আব্দুল লতিফ, জালাল মিয়া, বিল্লাল হোসেন, তাছবি বেগমসহ আহতদের ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। শুক্রবার সকালে ছাতক থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছাতক থানার ওসি মোস্তফা কামাল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code