শিরোনাম
মৌলভীবাজারে গণঅধিকার পরিষদ নেতা জুবায়েরের পদত্যাগ মৌলভীবাজারে শাহ মোস্তফা একাডেমির অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন মৌলভীবাজারে ইভটিজিং জেরে শিক্ষার্থী মীম আক্তার এর আত্নহত্যার বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত চুক্তি ভিত্তিক সরকার অর্থের বিনিময়ে নিয়োগ – প্রমোশন, ইষ্ট ইন্ডিয়া কোম্পানির আদলে হয় বাজেট জকিগঞ্জে তালামীযের সম্মেলনে যেতে আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মৌলভীবাজারে ভুয়া এএসপি পরিচয়ে গ্রেফতার ১জন বিশ্বম্ভরপুরে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা নিয়ে পার্টনারশিপ স্কোপিং সভা অনুষ্ঠিত হয় মৌলভীবাজার কমলগঞ্জে নবাগত ওসির সাথে ‘নিসচা কমলগঞ্জ শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শিশু ধর্ষণের ভয়াবহ চিত্র: বিবেককে জাগ্রত করার সময় এখনই
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

একই মুবাইল নাম্বার ১৭ বার দেওয়া হয়েছে।

Coder Boss / ৬৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২০

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদনঃকরোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারিতে ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে আড়াই হাজার টাকার নগদ সহায়তা কার্যক্রমে উপকারভোগীদের তালিকায় সিলেটের জৈন্তাপুর উপজেলা একই মোবাইল নম্বর ১৭ বার রয়েছে এবং রয়েছে জনপ্রতিনিধির আত্মীয়-স্বজনের নামও। ২ নং জৈন্তাপুর ইউপির ৮ নং ওয়ার্ডের সদস্য শওকত আলীর ছোট ভাই শাহীন আহমদ। সরকার কর্তৃক ঘোষিত বিশেষ প্রণোদনা অস্বচ্ছল পরিবারকে ২ হাজার ৫শ’ টাকা করে নগদ সহায়তা কার্যক্রমের তালিকায় তার ব্যক্তিগত মোবাইল নাম্বার (০১৭৭৯৩১২৬৭৩) দেওয়া আছে ১৭ বার।

Manual6 Ad Code

তাছাড়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বদরুল আলমের নাম্বার দেওয়া আছে আরো ৪ বার। এ ওয়ার্ডের ১৬০ জনের তালিকার বিপরীতে ইউপি সদস্যের ছোট ভাই ও গ্রাম পুলিশের মোবাইল নম্বর ২২ ব্যবহার করা নিয়ে এলাকায় এ তালিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ নাগরিকরা। তারা বলছেন ইউপি সদস্য শওকত আলী কৌশলে তার আত্মীয়-স্বজন ও অনুসারীদের নাম তালিকায় দিয়েছেন। এ তালিকা থেকে বাদ পড়েছেন অনেক হতদরিদ্র ও কর্মহীন হয়ে পড়া শ্রমিকরা।

অনিয়মের ফলে অনেক অসচ্ছলের প্রণোদনা পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। জাতির সংকটময় মুহূর্তে বিপাকে পড়া মানুষদের তালিকায় এই অনিয়ম অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন জৈন্তাপুর উপজেলার সচেতন মহল।এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও জৈন্তাপুর উপজেলার সর্বত্র চলছে সমালোচনা। উপকারভোগীরাও পড়েছেন দুশ্চিন্তায়।

তবে এসব অভিযোগ অস্বীকার করে শওকত আলী প্রতিবেদককে জানান,কাজটি দ্রুততার সহিত করতে গিয়ে এরকম হয়েছে। তাছাড়াও অনেকের মোবাইল নম্বর না থাকার কারণে তাৎক্ষণিক তাদের শনাক্তকারী হিসেবে আমার ছোট ভাইয়ের মোবাইল নম্বর দেওয়া হয়েছে।

Manual3 Ad Code

তারপর যাচাই বাছাইয়ের সময় আমাদের জানানো হয় একই মোবাইল নম্বর একাধিক নামের পাশে থাকতে পারবে না তখন আমরা তাদের মোবাইল নম্বর সংগ্রহ করে পাঠিয়েছি। তবে হতদরিদ্রদের নামের তালিকায় না দিয়ে নিজের অনুসারী ও অত্মীয় স্বজনের নাম তালিকায় অন্তর্ভূক্ত করার কারণ জানতে চাইলে এ ইউপি সদস্য জানান, আমার নির্বাচনী প্রতিপক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। আমি প্রণোদনার তালিকায় আমার কোন আত্মীয় স্বজন বা আমার কোন অনুসারীর নাম দেইনি। যারা প্রকৃত অস্বচ্ছল তাদের নাম দিয়েছি।

Manual6 Ad Code

এ ব্যাপারে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন জানান, আমি এ ধরনের অনিয়মের সংবাদ এখনো পাইনি। যদি এ ধরনের ঘটনা ঘটে তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করবো এবং তা আপনাদেরকে অবহিত করব।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code