শিরোনাম
সাংবাদিকতা ও সাংবাদিকদের দায়িত্ব প্রসঙ্গে। হাফিজ মাছুম আহমদ দুধরচকী-র উক্তি শ্রীমঙ্গলের এএসআই আবু তালেব জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী বানারীপাড়া মহিষাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে শহরের ১৪টি পূজা মণ্ডপে অনুদানের চেক বিতরণ জগন্নাথপুরে অরুণোদয় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নছির আলীর বিদায় সংবর্ধনা জগন্নাথপুরে  ৩৯  মণ্ডপে দুর্গাপূজা, চলছে প্রতিমায় রংতুলির শেষ আঁচড় সাইবার বুলিংয়ের শিকার ডা.. সিনথিয়া:মানসিক চাপ সামলে দিচ্ছেন চিকিৎসাসেবা সিলেট নগরীতে ‘লিগ্যাল এজ সলিউশন’র বিরুদ্ধে ইউকে ভিসার নামে ২৭ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ টাকা ফেরত না দিয়ে অপহরণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ জামালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ‎প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জনগণের ভোটে নির্বাচিত সরকার, কাজের কাজ না করে, বিভিন্ন নাটক সাজিয়ে পার করছে সময়
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

এক-একজন প্রবাসী এক-একজন রেমিটেন্স যোদ্ধা, দেশের সম্পদ: এডিসি তৈমুর।

Coder Boss / ৮১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২০

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

এস এম জীবন: বিদেশ মানেই যেনো একজন মধ্যবিত্ত, গরিব পরিবারের জন্য একটু শান্তি ও সচল ভাবে সমাজে জীবন যাপন করা। একজন প্রবাসীই জানে নিজের নিকট আত্মীয় স্বজনদের কে ছেড়ে হাজার মাইল দূরে থাকা কতটা কষ্টের আমরা জনি। তারপরেও একটু পরিবারের সবার মুখে হাসি ফুটানোর জন্য এ দেশের অর্থনৈতিক চাকা ঠিক রাখার জন্য অনেকেই অনেক ভাবে বিদেশ যান।আর এ জন্যই তো একজন প্রবাসী কে আমরা রেমিটেন্স যোদ্ধা নামেই চিনি। তারাই হাজারো কষ্ট বুকে চাপা দিয়ে এদেশের জন্য বিদেশের মাটিতে থেকে অনেক ভাল ভাল কাজ করে যাচ্ছেন।

Manual6 Ad Code

সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, বর্তমান সময়ে বিদেশ মানেই আতংক, বিদেশ মানেই জীবন এর ঝুঁকি নিয়ে কাজ করা এবং চোরাপথ ও দালাল এর মাধ্যমে বিদেশ যাওয়া। আর এমন সময় অনেক পরিবার তাদের কলিজার টুকরা ভাই ও ছেলেদেরকে হারিয়েছেন, শুধু মাত্র দালালদের মাধ্যমে বিদেশ গিয়ে আজ অনেকেই নিখোঁজ আছে, কেউ আবার দালাল এর মাধ্যমে বিদেশ পাড়ি দিতে গিয়ে জীবন দিয়েছেন। তেমনি দালাল চক্রের প্রতারণায় সর্বশেষ হয়ে অনেক পরিবার আজ রাস্তাই নেমে গেছে, আবার কেউ কেউ ঋণের টাকা পরিশোধ করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে সেই দালাল ও পাওনাদারদের কারনে। আমরা প্রতিদিন খবরের কাগজে দেখি কত প্রবাসী দালালদের মাধ্যমে চোরাপথে বিদেশে পাড়ি দিতে গিয়ে খুবই খারাপ অবস্থায় আছে।

আর এমন সময়ে বাংলাদেশের সকল প্রবাসী ভাইদের পাশে এসে দাঁড়িয়েছেন মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে দেশমাতৃকার সেবা করার মহান ব্রত নিয়ে পুলিশের চাকরীতে আসা এক সময়ের তুখোড় ছাত্রনেতা আজকের সাহসী এবং চৌকস পুলিশ অফিসার এডিসি তৈমুর।

তাঁর বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। পাবনার ঐতিহ্যবাহী আওয়ামী পরিবারের সন্তান এডিসি এ, জেড, এম তৈমুর রহমান, এডিসি (অপরাধ) ডিএমপি, বাংলাদেশের সকল প্রবাসী ভাইদের প্রতি আহবান জানিয়ে বলেন, প্রবাসী ভাইয়েরা এ দেশের বড় সম্পদ। তাদের জানাই হাজার সালাম ও শুভেচ্ছা। কারন তাদের জন্যই আজ আমরা বিদেশ থেকে কোটি কোটি টাকা রেমিটেন্স পাচ্ছি। কিন্তু আবার অনেকেই খুবই খারাপ অবস্থায় আছে যাদের জন্য আমরা কিছু কাজ করতে চাই, এতে করে অন্তত পক্ষে তারা জানতে পারে যে দালাল এর মাধ্যমে ও অবৈধ উপায়ে বিদেশ গেলে জীবন এর খুব ঝুঁকি রয়েছে। সম্প্রতি বিভিন্ন দেশে অবৈধ পথে যারা বিদেশ গিয়েছে তাদের নানা সমস্যাই সম্মুখীন হতে হচ্ছে এবং অনেকেই নির্মম নির্যাতনের শিকার হয়ে মারাও গেছে।

Manual3 Ad Code

এ জেড তৈমুর রহমান, এডিসি (অপরাধ), ডিএমপি আরো বলেন, যে সকল প্রবাসী/অভিবাসী আমার কলিজার টুকরা ভাইয়েরা আছেন, আপনারা সবাই সচেতন হন এবং দালাল বা অবৈধ পথে বিদেশ যাওয়া থেকে বিরত হন। যে কোন সমস্যা বা সন্দেহ জনিত কারনে আপনার নিকটস্থ পুলিশের সাহায্য নিন, আপনার যেকোন সমস্যা নিকটস্থ থানায় অথবা আইনশৃঙ্খলাবাহিনীকে জানান। যত কষ্টই হোক না কেনো, বৈধ পথে বিদেশ যাওয়ার চেষ্টা করবেন। কোন দালাল বা কুচক্রীর মুখের মিষ্টি কথায় ভুলবেননা।

তিনি আরো বলেন, প্রবাসীরা দেশে এসে এবং নতুন করে কেউ প্রবাসে যেতে গিয়ে দেশের কোথাও কোনভাবে যাতে প্রতারিত না হয়, সেদিকে প্রশাসনের কড়া নজর রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে এক-একজন প্রবাসী এক-একজন রেমিটেন্স যোদ্ধা, প্রবাসীরা হলো দেশের সম্পদ।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code