শিরোনাম
যে কাজ করলে আল্লাহর আরশ থর থর করে কেঁপে ওঠে! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাস্তবায়ন হয়নি হাইকোর্টের আদেশ। জগন্নাথপুর উপজেলায় কুশিয়ারা নদী থেকে চলছে বালু উত্তোলন পরীক্ষা শেষে আর বাড়ি ফেরা হলো না জকিগঞ্জের রাজনের; রেললাইনের পাশে মিলল লাশ, ফেসবুকের মাধ্যমে পরিচয় শনাক্ত! জকিগঞ্জে প্রবাসীর ওপর হামলা, মুক্তিযোদ্ধার বাড়িতে ভাঙচুর-লুটপাটের অভিযোগ; শ্রমিক দলের নাম ব্যবহারের অভিযোগে উত্তেজনা সরকার বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ আবু নাহিয়ান তাসকিনের বৃত্তি অর্জন, ভবিষ্যৎ স্বপ্ন ডাক্তার হওয়া ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল দ্রুত প্রকাশ ও শতভাগ নিয়োগের দাবি খুলনায় স্কুলছাত্রী নির্জনা হত্যা: মায়ের স্বীকারোক্তি, পলাতক বাবাকে গ্রেপ্তারে অভিযান জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে হাফিজ মাছুম আহমদ দুধরচকী সবার সেরা : বললেন, আমেরিকান প্রবাসী, মাওলানা আব্দুল ওয়াকিল
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আমরা এখান থেকে মুক্তি পাব, বাংলাদেশ এগিয়ে যাবে

Coder Boss / ৬৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২০

Manual2 Ad Code

‘আশা করি দেশের প্রতিটা মানুষ স্বাস্থ্যসুরক্ষার নিয়ম মেনে চলবেন। ইনশাল্লাহ, এখান থেকেও আমরা মুক্তি পাব। বাংলাদেশ এগিয়ে যাবে বঙ্গবন্ধু স্বপ্নের ক্ষুধামুক্ত-দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলবো।’ বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৭ জুন) ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual6 Ad Code

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধারণকৃত অনুষ্ঠানটি আজ রোববার সন্ধ্যা ৭টায় বিটিভিতে প্রচারিত হয় এবং রাত ১০টার মধ্যে সুবিধাজনক সময়ে দেশের অন্যান্য সম্প্রচার মাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচারিত হবে।

Manual8 Ad Code

পাকিস্তান আমলে পাকিস্তানের শোষণ-বঞ্চনার প্রেক্ষাপট তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সেই বঞ্চনার বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিব সংগ্রাম করেছেন। আর তারই পথ বেয়ে আমরা পেয়েছি স্বাধীনতা। কাজেই ৭ জুন যারা জীবন দিয়ে বাঙালির অধিকারের কথা বলে গেছেন আমি তাদের স্মরণ করছি। স্মরণ করছি মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি সময়োচিত পদক্ষেপ নিয়ে ধাপে ধাপে এই বাঙালিকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেছিলেন এবং তিনি আমাদের স্বাধীনতা এনে দিয়ে গেছেন।’

বঙ্গবন্ধু কন্যা বলেন, ‘প্রতিটি অর্জন রক্তের বিনিময়ে আমাদেরকে পেতে হয়েছে। শহীদের রক্ত কখনো বৃথা যায় না। এটা বৃথা যেতে পারে না, যায় না। আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ৭৫-এর ১৫ আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করে আমাদের অগ্রযাত্রা ব্যাহত করা হয়েছিল। ২১ বছর পর আওয়ামী লীগ সরকারে আসে। সরকারে আসার পর আমরা যে উদ্যোগ নিয়েছিলাম তার ফলে আজকে বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছিল। আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নত হয়েছিলাম। কিন্তু করোনাভাইরাস নামে একটি ভাইরাস এসে আজকে সকলের জীবনযাত্রা স্থবির করে দিয়েছে এটা শুধু বাংলাদেশ না সকল বিশ্বব্যাপী এই সমস্যাটা।’

Manual4 Ad Code

আমি আশা করি আমাদের দেশের প্রতিটা মানুষ স্বাস্থ্য সুরক্ষার নিয়ম মেনে চলবেন ইনশাল্লাহ এখান থেকেও আমরা মুক্তি পাব বাংলাদেশ এগিয়ে যাবে জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত-দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলবো বলে প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code