শিরোনাম
পহেলা মে, শ্রমিক দিবস, এর মানে গরিবের দিবস, এখানে কোনদিন সফলতা আসেনি কোনো শ্রমিকের! ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে আধুনিক গেইট নির্মাণে ভিত্তিপ্রস্তর কবিতা- বন্যার কারণে পথের ভিখারি বেতন সাকুল্যে সামান্য, কিন্তু সম্পদ কোটির ওপরে: কে এই প্রভাবশালী পিয়ন? মতিঝিল আইডিয়াল স্কুলে গভর্নিং বডির নির্বাচন দাবিতে অভিভাবকদের স্মারকলিপি রাজনৈতিক বিশ্লেষক, প্রভাবশালী কলামিস্ট, রাষ্ট্রচিন্তক- অথই নূরুল আমিন লেখালেখি করেছেন ​বানারীপাড়ার চাখার ইউনিয়নে কেমন চেয়ারম্যান চায় সাধারণ মানুষ? বানারীপাড়ায় ব্র্যাক ‘শিখা’র অরিয়েন্টেশন সভা নিয়ে বিতর্ক: মূল স্টেকহোল্ডারদের বাদ দিয়ে ‘প্রহসনের’ সভার অভিযোগ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজার শেরপুরে হাইওয়ে পুলিশের অভিযানে ২২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ, চালক গ্রেপ্তার
শনিবার, ০২ মে ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

স্বাধিকার আন্দোলনের প্রথম শহীদ বিয়ানী বাজারের কৃতি সন্তান শহীদ মনু মিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাইঃ

Coder Boss / ৬৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২০

Manual5 Ad Code

অলিউর রহমান,বিয়ানিবাজারঃ
ফখরুল দৌলা ওরফে মনু মিয়া।ইতিহাসের পাতায় যিনি মনু মিয়া নামেই সর্বাধিক পরিচিত।বাড়ি বিয়ানী বাজার উপজেলার নয়াগ্রামে যার আদি নিবাস একই উপজেলার বড়দেশ গ্রামে ছিলো।১৯৬৬ সালের আজকের এই দিনে অধিকার আদায়ের লক্ষে ৬ দফা আন্দোলনের মিছিলে তৎকালিন সৈরশাসক আইয়ুব শাহর পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন।তার আত্নদানের পর বাঙালি জাতি আরও ফুসে উঠেছিলো স্বাধীনতার লক্ষে।উল্লেখ্য তিনি হলেন দেশের স্বাধিকার আন্দোলনের প্রথম শহীদ।তাই আজ ৭ই জুন বাঙালির জাতীয় জীবনে এক ঐতিহাসিক দিন।কিন্তু দুঃখ জনক হলেও সত্য গত ২/৩ বছর পূর্বে যুক্তরাষ্ট্র প্রবাসীদের উদ্দ্যোগে তার বসত বাড়িতে একটি স্মৃতি সৌধ নির্মান করা হলেও স্বাধিকার আন্দোলনের আজ ৫০ বছর পরও সরকারী ভাবে শহীদ মনু মিয়ার স্মৃতি রক্ষার্থে তার জন্মভুমিতে কোন স্মৃতিচিহ্ন প্রতিষ্টা করা হয়নি।বিয়ানী বাজারের সূর্যসন্তান শহীদ মনু মিয়া ছিলেন আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রেরনার উৎস।সেই কিন্তু বর্তমান প্রজন্ম উনার সম্পর্কে কিছুই জানে না।এজন্য বর্তমান প্রজন্ম দায়ী নয় বরং দায়ী তারাই যারা বিভিন্ন সময়ে দায়িত্বে থেকেও উনার সম্পর্কে জানানোর কোন ব্যবস্হা বা উদ্দ্যোগ গ্রহন করেননি।আজকের এই দিনে প্রত্যাশা করি উনার স্মৃতি রক্ষার পাশাপাশি বর্তমান প্রজন্মকে উনার সম্পর্কে জানানোর বা তুলে ধরার ব্যবস্হা করা হবে।আজ আমরা এই স্বাধীন দেশে যে যে অবস্হানে আছি তার পিছনে এই শহীদ মনু মিয়াদের মতো স্বাধীনচেতা মানুষের অবদান অনস্বীকার্য়।আমরা যেন দেশের এই বীর শহীদের স্মৃতি রক্ষার্থে অকৃতজ্ঞ না হই।আজকের এই দিনে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় তাকে স্মরন করি।মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি আল্লাহ যেন তাকে পরপারে শান্তিতে রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code