শিরোনাম
দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, ৯৯৯-এ কল করে সহায়তা নিলেন জমির মালিক রাজাপুর থানায় লিখিত অভিযোগ সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল দুধরচকীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত ছাতকের জয়নগর গ্রামে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট শিক্ষার মানোন্নয়নে জৈন্তাপুর বিয়াম স্কুলে ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ জৈন্তাপুর প্রবাসী গ্রুপ কাতার শাখার দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন, নতুন নেতৃত্বে সোলাইমান-আয়াত জৈন্তাপুরে “আরাফাত এন্ড আদিল অটো ড্রায়ার রাইস মিল”-এর শুভ উদ্বোধন চিকনাগুল বাজারে  মক্কা মার্কেটের শুভযাত্রা: মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অগোছালো রাষ্ট্র, অকৃতকার্য সরকারের বাজেট যত বড়ো হবে, নিত‍্য পণ্যের মূল্য বাড়বে, লুঠপাট বাড়বে
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তালায় টিআরএম বাঁধ ভেঙ্গে মসজিদ মন্দিরসহ শতাধিক বাড়ি প্লাবিত।

Coder Boss / ৮৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২০

Manual7 Ad Code

শেখঅাবু মুছা সাতক্ষীরাজেলা প্রতিনিধি ;

সাতক্ষীরার তালার কপোতাক্ষ নদে জোয়ারে পানি বৃদ্ধি পাওয়ায় পানির চাপে প্রলয়ংকারী ঘূর্ণীঝড় আম্পানের ক্ষতিগ্রস্থ টিআরএম প্রকল্পের বাঁধ নতুন করে ভেঙ্গে এবং মাধবখালীর খাল উপচে পানি প্রবেশ করে শতাধিক বাড়ি প্লাবিত হয়েছে।

Manual8 Ad Code

উল্লেখ্য গত ২৫ মে আম্পানে ক্ষতি গ্রস্থ টিআরএম প্রকল্পের ভেঙ্গে যাওয়া বাঁধ সংস্কার ও জমির মালিকদের ক্ষতি পুরনের দাবিতে এক সমাবেশ ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়।তারই ধারাবাহিকতায় গত ২৭ মে সকাল ১১ টায় আম্পানে ক্ষতি গ্রস্থ বেড়িবাঁধ সংস্কার ও জমির ক্ষতি গ্রস্থ মালিকদের ক্ষতি পূরনের দাবিতে তালা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মত বিনিময় শেষে স্থানীয় সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা জেলা প্রশাসক এস. এম. মোস্তফা কামাল ও তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করে দ্রæত বাধটি সংস্কারে আশ্বাস দেনা।আশ্বাসের ১৫দিন পার হলেও বাঁধ মেরামতের কার্যকর কোনও ব্যবস্থা গ্রহণ করেনি কর্তৃপক্ষ।

Manual5 Ad Code

এদিকে কপোতাক্ষ নদের জোয়ার পানির চাপে নতুন করে টিআরএম’র বাঁধ ভেঙ্গে লোকালয়ে পানি প্রবেশ করে স্থানীয় গুচ্ছগ্রামের ৪৫টি বাড়ি, মসজিদ, মন্দিরসহ এলাকার শতাধিক বাড়ি প্লাবিত হয়েছে। পানিতে ভেঁসে গেছে মাছের ঘের, পুকুর ও নিম্নাঞ্চল। বাড়িগুলোর উঠোন, টিউবওয়েল ও টয়লেট প্লাবিত হওয়ায় সেখানকার মানুষগুলো বিপাকে পড়েছে। যে কোন সময় পানি প্রবেশ করে নতুন করে প্লাবিত হবার আশংকা করছে মাদরা, দোহার, গলাভাঙ্গা এলাকার লোকজন।

Manual4 Ad Code

স্থানীয় ভুক্তভোগী মোঃ মামুন হোসেন, নিহার মন্ডল, গোলাম রাব্বানী, মিঠুন চক্রবর্ত্তীসহ অনেকেই জানান, কপোতাক্ষ নদ খনন প্রকল্পের টিআরএম বেড়িবাঁধ ভাঙ্গার ১৫দিন পার হলেও বাঁধ মেরামতের কার্যকর কোনও ব্যবস্থা গ্রহণ করেনি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাত থেকে কপোতাক্ষের পানি মাধবখালী খাল উপচে’ লোকালয়ে প্রবেশ করেছে। এতে স্থানিয় গুচ্ছগ্রামের ৪৫টি বাড়িসহ গলাভাঙ্গার ১টি মসজিদ, মাদরা গ্রামের একটি মন্দিরসহ শতাধিক বাড়ি প্লাবিত হয়েছে।

তারা আরও জানান, কপোতাক্ষ নদের জোয়ারের পানির চাপে দুর্বল হয়ে যাওয়া টিআরএম’র বাঁধের অন্য অংশ যে কোনও সময় ভেঙ্গে যাবার আশংকায় নির্ঘুম রাত কাটাচ্ছে বাঁধ সংলগ্ন এলাকার বাসিন্দারা। দ্রæত বাঁধটি সংস্কারের জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, টি আর এম সমস্যা নিরসনে শীঘ্রই কাজ শুরু হবে। পানি উন্নয়ন বোর্ড সরঞ্জামাদি সরবরাহের জন্য বাজেট অনুমোদন পেয়েছে। ডিসি স্যার পি আই সি গঠন করবেন। আশা করি কাজটি স্বচ্ছ ও সুচারু ভাবে সম্পন্ন হবে।

Manual4 Ad Code

এ বিষয়ে যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ তাওহীদুল ইসলাম জানান, টিআরএম এলাকার বাঁধ সংস্কারে প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহের জন্য ইতিমধ্যে বাজেট অনুমোদন হয়েছে। শীঘ্রই বাঁধের সংস্কার কাজ শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code