শিরোনাম
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, কৃষকদের ন্যায্যমূল্য ও হাম প্রতিরোধে জরুরি পদক্ষেপ দাবি জনতার দলের ​বানারীপাড়ায় গ্রাম আদালত বিষয়ক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত শিশু রামিসা হত্যা: নৃশংস ঘটনায় দেশজুড়ে শোক ও ক্ষোভ খোন্দকার দেলোয়ার হোসেনের স্ত্রী সাহেরা হোসেন এর ৯ম মৃত্যুবার্ষিকী আজ বানারীপাড়ায় দায়সারা ‘ভূমি সপ্তাহ’: সাড়ে এগারো পর্যন্ত এসিল্যান্ড অনুপস্থিত, সেবাগ্রহীতাদের বদলে স্কুল শিক্ষার্থী দিয়ে অনুষ্ঠান পার! কারিনা কায়সারের মৃত্যু: মানবতার আয়নায় এক নির্মম বাস্তবতা কবিতা: বিশ্ব মুসলিম নির্যাতন কবে হবে নিরসন শিশুকে জোর করে মোটা-তাজা করার নামে অমানবিক নির্যাতনের অভিযোগে এক মাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে গৃহবধূ রিনা আক্তারের বালুচাপা দেওয়া মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে তদন্ত সংস্থা পিবিআই মাত্র ১৯ বছর বয়সে একজন কিশোরীর বই-খাতা আর স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকার কথা, সে বয়সেই ভালোবাসার টানে গড়েছিলেন সংসার
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সাতক্ষীরায় করোনা পরিস্থিতিতে ছাত্র ছাত্রীদের অনলাইন ভিত্তিক পড়াশোনার উপর সভা আগামী ১৫ জুন

Coder Boss / ৬৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২০

Manual4 Ad Code
শেখ আবু মুছা সাতক্ষীরা জেলা প্রতিনিধি : বৈশ্বিক করোনা পরিস্থিতিতে বাংলাদেশ তথা সাতক্ষীরা জেলার ছাত্রছাত্রীদের উপর শিক্ষাক্ষেত্রে বিরূপ প্রভাব পড়েছে। ছাত্রছাত্রীদের পড়াশুনায় যেন ব্যঘাত না ঘটে সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইন শিক্ষা, প্রশিক্ষণ ও সভা চালু করার জন্য দিক নির্দেশনা দিয়েছেন। সেই আলোকে জেলা প্রশাসন, সাতক্ষীরা এর উদ্যোগে এবং মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, সাতক্ষীরার সহযোগিতায় জেলাব্যাপী শিক্ষার্থীদের জন্য অনলাইন শিক্ষা কার্যক্রম ১৫ জুন, সোমবার থেকে শুরু হতে যাচ্ছে। উক্ত কার্যক্রমের অনলাইন শুভ উদ্বোধন ঘোষণা করবেন কমিশনার, খুলনা বিভাগ, ডঃ মুহা: আনোয়ার হোসেন হাওলাদার। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাতক্ষীরা জেলার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সাতক্ষীরা জেলার স্বনামধন্য শিক্ষকদের মাধ্যমে অনলাইন ক্লাস শুরু হবে। শুক্রবার ব্যতীত সপ্তাহের ৬ দিন, ৪০ মিনিট সময় ব্যাপী ক্লাসে, ৩০ মিনিট সময় শিক্ষাদান এবং ১০ মিনিট প্রশ্নোত্তর পর্ব থাকবে। জেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থীরা যেন এ সুযোগ গ্রহন করতে পারে এবং ক্লাসের আওতা বৃদ্ধি করা যায় সে বিষয়ে সময়ে সময়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
অনলাইন শিক্ষাদান কার্যক্রম সাতক্ষীরা জেলার লোকাল ক্যাবল চ্যানেল এর পাশাপাশি জেলা প্রশাসকের ফেসবুক লাইভেও সরাসরি সম্প্রচার করা হবে। শুরুতে ইংরেজি, গণিত ও বিজ্ঞানের উপর প্রাধান্য আরোপ করা হবে পরবর্তীতে সকল বিষয়ের উপর শিক্ষাদান কার্যক্রম চালু হবে। প্রথমে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এবং সাতক্ষীরা পিএন বিয়াম ল্যাবরেটরী স্কুল শিক্ষকদের দ্বারা শিক্ষাদান কার্যক্রম চালু হবে। পরবর্তীতে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান যারা এই কার্যক্রমে ভূমিকা রাখতে আগ্রহী সেসকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরাও এই কার্যক্রমে ভূমিকা রাখতে পারবেন। সাতক্ষীরা জেলার সকল শিক্ষার্থী-অভিভাবকদের এ কার্যক্রমে সংযুক্ত থেকে সাতক্ষীরা জেলার শিক্ষার্থীদের মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সকলকে বিনীত অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code