মাস্টার রওশন এর পক্ষ থেকে চিকনাগুল এর বিভিন্ন স্থানে সচেতনমূলক সাইন বোর্ড স্থাপন
Coder Boss
/ ১৭১৯
বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় :
রবিবার, ১৪ জুন, ২০২০
এই সংবাদটি শেয়ার করুনঃ
Manual3 Ad Code
আহনাফ তাহমিদ,সিলেট প্রতিনিধিঃ
সিলেট জেলার বৃহত্তর জৈন্তাপুর উপজেলার ৬নং চিকনাগুল ইউনিয়ন বাসী আমেরিকা প্রবাসী ও ৬নং চিকনাগুল ইউনিয়ন যুব সংঘ এর প্রতিষ্টাতা চেয়ারম্যান জনাব মাস্টার রওশন সাহেবের নিজেস্ব উদ্যোগে এবং নিজেস্ব অর্থায়নে চিকনাগুল ইউনিয়ন এর বিভিন্ন জায়গায় মহাসড়ক এর পাশে সচেতনমূলক সাইন বোর্ড স্থাপন করেন।
যেই সকল জায়গায় সচেতনমূলক সাইন বোর্ড স্থাপন করা হয় তা হলো: জৈন্তাপুর এর প্রবেশ গেইটে, চিকনাগোল মিফতাউল উলুম মাদ্রাসা,চিকনাগুল সরকারি প্রাথমিকবিদ্যালয়ের সামনে , চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয় এর সামনে, হযরত শাহজালাল (রাঃ) ডিগ্রী কলেজ গেইট এর সামনে, এ. আহমদ পাবলিক স্কুল এর সামনে।
এই সকল জায়গায় স্কুল, কলেজ ও মাদ্রসা ছুটি হলে অনেক ছাত্র-ছাত্রী ও পথচারী রাস্তা পারাপার হয়, সেখানে যাতে কোন ধরণের দুর্ঘটনা না হয় তাই তিনি সেই সকল জায়গায় সচেতনমূলক সাইট বোর্ড স্থাপন করেন।
সচেতনমূলক সাইন বোর্ড গুলো স্থাপন করার জন্য তিনি বিশেষ ধন্যবাদ জানান ৬নং চিকনাগুল ইউনিয়ন যুব সংঘ এর সমন্বয়ক মঈনুল ইসলাম কে এবং সংঘটনের সকল সদস্যদের যারা পরোক্ষ এবং প্রত্যক্ষ ভাবে এর সাথে জড়িত ছিলেন তাদের সকলকে।
পরিশেষ তিনি আরো জানান এই রকম সমাজ সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।