শিরোনাম
যে কাজ করলে আল্লাহর আরশ থর থর করে কেঁপে ওঠে! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাস্তবায়ন হয়নি হাইকোর্টের আদেশ। জগন্নাথপুর উপজেলায় কুশিয়ারা নদী থেকে চলছে বালু উত্তোলন পরীক্ষা শেষে আর বাড়ি ফেরা হলো না জকিগঞ্জের রাজনের; রেললাইনের পাশে মিলল লাশ, ফেসবুকের মাধ্যমে পরিচয় শনাক্ত! জকিগঞ্জে প্রবাসীর ওপর হামলা, মুক্তিযোদ্ধার বাড়িতে ভাঙচুর-লুটপাটের অভিযোগ; শ্রমিক দলের নাম ব্যবহারের অভিযোগে উত্তেজনা সরকার বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ আবু নাহিয়ান তাসকিনের বৃত্তি অর্জন, ভবিষ্যৎ স্বপ্ন ডাক্তার হওয়া ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল দ্রুত প্রকাশ ও শতভাগ নিয়োগের দাবি খুলনায় স্কুলছাত্রী নির্জনা হত্যা: মায়ের স্বীকারোক্তি, পলাতক বাবাকে গ্রেপ্তারে অভিযান জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে হাফিজ মাছুম আহমদ দুধরচকী সবার সেরা : বললেন, আমেরিকান প্রবাসী, মাওলানা আব্দুল ওয়াকিল
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

করোনায় চিকিৎসা ব্যবস্থা ও ফ্রন্ট লাইনের যোদ্ধাদের নিয়ে জাগো সিলেটের বিবৃতি

Coder Boss / ৮১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০

Manual1 Ad Code

করোনা ভাইরাস প্রতিরোধে চিকিৎসক ও ফ্রন্ট লাইনের যোদ্ধাদের নিয়ে বিবৃতি

দিয়েছেন জাগো সিলেট আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি আলাউদ্দিন আলো ও
সাধারণ সম্পাদক নান্টু চন্দ। ১৮ জুন বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক
বার্তায় নেতৃবৃন্দ এই বিবৃতি দেন।
Manual3 Ad Code

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সিলেট সহ সারা দেশে গত কিছুদিন থেকে
চিকিৎসাহীনভাবে মৃত্যুবরণ করেছেন অনেকে। আর এ খবর বাংলাদেশ সহ সারা
বিশ্বে ছড়িয়ে পড়েছে। নেতৃবৃন্দরা বলেন, করোনাভাইরাস সংক্রমণের কোনো লক্ষণ
নেই, তারপরও হাসপাতালের পর হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে মৃত্যুর কোলে
ঢলে পড়তে হচ্ছে মানুষকে। শিশু থেকে শুরু করে সব বয়সের রোগীদের ক্ষেত্রেই
ঘটছে এমন দুঃখজনক ঘটনা। এতে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। সিলেট সহ
সারা দেশের হাসপাতালগুলো সাধারণ রোগীদের চিকিৎসা দিতে ব্যর্থ হচ্ছে। কোনো
ধরনের করোনা উপসর্গ না থাকার পরও কেন রোগী ভর্তি করা হবে না, তা আমাদের
বোধগম্য নয়। আদালতের নির্দেশনার কথা বাদ দিলেও হাসপাতালের কাজই তো
চিকিৎসা দিয়ে মানুষের জীবন রক্ষার চেষ্টা করা। কিন্তু কেন? সরকার দিয়েছে
লাইসেন্স বাতিলের হুমকি; কিন্তু তারপরও যেহেতু রোগীদের ভর্তি না করে ফেরত
পাঠাচ্ছে বিভিন্ন হাসপাতাল, সুতরাং এখন কার্যকর পদক্ষেপে না যাওয়ার
বিকল্প নেই। আর একজন রোগীও হাসপাতালে ভর্তি হতে না পেরে বিনা চিকিৎসায়
মারা যাবে না- এটি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পাশাপাশি নেতৃবৃন্দরা
বলেন, যারা এখন পর্যন্ত ফ্রন্ট লাইনে থেকে করোনা সংক্রমণকারীদের দ্বারা
আক্রান্ত হয়েও সেবা দিয়ে যাচ্ছেন তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা জ্ঞাপন
করছি এবং আগামীতে ইতিহাসে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আসুন আমরা
সবাই মিলে দেশের এই কঠিন সময়ে একে অন্যের পাশে দাড়াই। বিজ্ঞপ্তি

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code