শিরোনাম
মৌলভীবাজারের রাজনগরে বন্যার্তদের মধ্যে জামায়াতের ত্রাণসামগ্রী বিতরণ 🚨 নিখোঁজ সংবাদ / সন্ধান চাই 🚨 হযরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী (রহ:) : ইলম ও যুহদের মাকাম-মর্তবায় এ কালের মানুষের জন্যে উপমা হয়ে থাকবেন সাহায্যের আবেদন Hazrat Allama Mufti Mujahid Uddin Choudhury Dubagi (Rahimahullah): will be an example for the people of this age in the field of knowledge and Zuhd (Asceticism) রাজধানীর আবাসন ও ভূমি খাতের নীরব ঘাতক: চাঁদাবাজির অভয়ারণ্য জগন্নাথপুরে এমপিদের জন্য বরাদ্দকৃত অফিস ও পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন ​আবাসিক হোটেল: নিরাপত্তা নাকি অপরাধের নিরাপদ আশ্রয়? ​ সাংগঠনিক সিদ্ধান্তে আব্দুল বাসিতকে বহিষ্কার করল সিলেট অনলাইন প্রেসক্লাব যুগপূর্তিতে সম্মাননা, শুভেচ্ছা ও ভবিষ্যতের প্রত্যয়ে সিলেট অনলাইন প্রেসক্লাব
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তাহিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের করুণ মৃত্যু

Coder Boss / ৮০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২০

Manual7 Ad Code
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি সুনামগঞ্জের তাহিরপুরে বিদ্যুতের মেইন লাইনে বিদ্যুৎস্পৃস্ট হয়ে এক স্কুল ছাত্রের করুণ মৃত্যু হয়েছে। নিহত ছাত্রের নাম পারভেজ মোশারফ (১৬)। সে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী চারাগাঁও গ্রামের আবুল হোসেনের ছেলে এবং চারাগাঁও হাওড় বাংলা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেনীর ছাত্র। শুক্রবার দুপুরে নিহত পারভেজ মোশারফের নিজ বাড়ীর বিল্ডডিংয়ের ছাদের উপর এ মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটেছে। পুলিশ ও স্থানীয় জানা যায়, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের চাঁরাগাও গ্রামের আবুল হোসেনের ছেলে পারভেজ মোশারফের নিজ বাড়ীর বসত ঘরের বিল্ডিংয়ের ছাদের উপর মেইন লাইন ছিটকে পড়ে।
এটি মেরামতের জন্য সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ শাখার লাকমা অভিযোগ কেন্দ্রের লাইন মেইনদের বার বার বলা হয়। শুক্রবার দুপুর ১২টার দিকে লাকমা অভিযোগ কেন্দ্রের দুইজন বিদ্যুৎ লাইনম্যান পারভেজ মোশারফের বাড়ীতে যান লাইন মেরামত করতে। তারা লাইন মেরামতের কাজও শুরু করেন। একপর্যায়ে বিদ্যুৎ লাইনম্যানরা ছাদের উপর গিয়ে দেখতে পান পারভেজ মোশারফ বিদুতের মেইন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পরে আছে। পরে লাইনম্যানরা চিৎকার দিলে পরিবারের লোকজনরা দ্রæত ছাদের উপর উঠে থাকে নীচে নামিয়ে তাহিরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্রে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতর বাবা আবুল হোসেন অভিযোগ করে বলেন, বিদুতের মেইন লাইনটি আমার বসত ঘরের ছাদের একটু উপরে এবং খুটিটি রান্না ঘরের দরজার সামনে। খুটি এবং মেইন লাইনটি সরানোর জন্য পল্লী বিদ্যুৎ অফিসের লোকজনকে বার বার বলার পরও তারা খুটি ও মেইন লাইনটি সরাননি। যার ফলে আজ আমার ছেলেকে হারাতে হলো। তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, শুনেছি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি ছেলে মৃত্যু বরণ করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code