শিরোনাম
বাজিতপুরে মৃত ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ: একমাত্র মেয়ে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, ফেসবুকে অপপ্রচারেরও অভিযোগ ডেন্টাল কেয়ারের ঈদ শুভেচ্ছা:অটুট থাকুক স্বাস্থ্যোজ্জ্বল হাসি শ্রীমঙ্গলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যোশেফ দাশগুপ্ত কুমিল্লায় নারী কর্মচারীর শ্লীলতাহানির অভিযোগ, তদন্তের দাবি বিশ্বম্ভরপুরে দেশ-বিদেশে থাকা সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন সাবেক ইউপি চেয়ারম্যান এরশাদ সিলেটে নারী নির্যাতন মামলার পলাতক আসামির বিদেশ গমনে নিষেধাজ্ঞা চাইল পুলিশ সিলেটে হুমকির মুখে মামলা বাদী, নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি সপ্তম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ: সন্তানের সন্ধানে আকুল আবেদন ঈদুল আজহায় গরীব-দুঃখীর পাশে দাঁড়ানোর আহ্বান বিলকিস খন্দকারের হাফিজ মাছুম আহমদ দুধরচকীর ঈদুল আজহার শুভেচ্ছা
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বড়লেখায় ছাত্রলীগের মামলায় এক যুবক গ্রেফতার

Coder Boss / ৮৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২০

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

এম. এম আতিকুর রহমান :

বড়লেখা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে ৫ জনকে আসামি করে এক মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ আজ দেলোয়ার হোসেন নামের ছাত্র শিবিরের এক নেতাকে গ্রেফতার করেছে।

 

এ মামলায় রুমেল আহমদ পিতা- আব্দুল মালিক সাং- বড়থল (গুচ্ছগ্রাম), মুহিবুর রহমান পিতা- আব্দুল মালিক, সাং- গল্লাসাঙ্গন, সৈয়দ আদনানুল হক, পিতা- সৈয়দ সফিকুল হক, সাং-ইটাউরি, আসুক আহমদ পিতা-আব্দুল খালিক, সাং- রুকনপুর, দেলোয়ার হোসেন পিতা- আব্দুল আজিজ সাং- নিজবাহাদুর পুর সর্ব থানা-বড়লেখা জেলা- মৌলভীবাজার গণকে আসামি করা হয়।

Manual2 Ad Code

অভিযোগটির প্রাথমিক সত্যতা সাপেক্ষে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রেকর্ড পূর্বক তৎক্ষণাৎ অভিযান পরিচালনা করে থানা পুলিশ দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে।

Manual6 Ad Code

এজাহারে বর্ণিত প্রত্যেক আসামী সামাজিক যোগাযোগ এর মাধ্যম “ফেইসবুকে” বঙ্গবন্ধু, বাংলাদেশের স্বাধীনতা, সরকার দলীয় বিভিন্ন মন্ত্রী, সম্প্রতি মৃত্যুবরণ করা গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ নিয়ে চরম আপত্তিকর ভিডিও, স্ট্যাটাস,কমেন্ট করার প্রাথমিক সত্যতা পাওয়া যায় বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে। গ্রেফতারকৃত অভিযুক্ত দেলোয়ার হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হয়েছে।

বড়লেখা থানা অফিসার  ইনচার্জ ইয়াসিনুল হক জানান, যারা এ ধরণের অপকর্মে লিপ্ত তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসা হবে। সুতরাং ডিজিটাল প্ল্যাটফরম তথা ফেইসবুক, টুইটার, হোয়াটস এপপ, ইমো প্রভৃতি যোগাযোগের মাধ্যম ব্যাবহারে সতর্ক হওয়া জরুরী।

এছাড়াও জামায়াত শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা সম্প্রতি হক্কানি উলামায়ে কেরামদের বিরুদ্ধে ফেসবুক সহ নানাভাবে প্রতারণামূলক মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগও রয়েছে। যা পরিবেশ ও শৃঙ্খলায় বিঘ্ন ঘটছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code