শিরোনাম
জুমার দিন ও জুমার নামাজের গুরুত্ব! দুধরচকী ছাহেব জাতি গঠনে জাতি উন্নয়নে জনগণের স্বপ্ন বাস্তবায়নে দেশের কোনো সরকারের পক্ষ থেকেই পদক্ষেপ নেই চিকনাগুলে চেয়ারম্যান পদে নতুন মুখ শেখ রাদেক আহমেদ, শুক্রবার থেকে প্রচারণা ঢামেকে প্রসূতি ও নবজাতক চিকিৎসায় ভোগান্তি, সিট সংকট ও সিন্ডিকেট অভিযোগ নেত্রকোনা জেলা প্রেসক্লাবে ফুলের তোড়া দিয়ে বরণ, সম্মাননায় আপ্লুত চারণ কবি মুকলেছ উদ্দিন কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন দৌড়ে সরব সারওয়ার হোসেন লিটন, তাড়াইলে নেতা-কর্মীদের বিশাল শোডাউন ঢাকাস্থ দাউদকান্দি ফোরামের উদ্যোগে প্রীতি সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয় শিক্ষাখাতে বৈষম্য চাই না, শিক্ষক- শিক্ষার্থীর হয়রানি চাই না, সকল প্রতিষ্ঠান সরকারিও বাণিজ্য বন্ধ চাই সিলেটে শাহ আরফিন টিলা পাথর লুটের নিয়ন্ত্রণে পালাবদল কবিতার শিরোনাম: যদি চাঁদের মত বড় হয় জোসনা ছড়াতে পার জনতার তরে।
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বা‌নিয়াচং‌য়ে বিদ্যুতের ভেলকিবাজি‌তে এলাকাবাসীর ক্ষোভ

Coder Boss / ৬৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২০

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

দি‌লোয়ার হোসাইন,বানিয়াচং।। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্ভাবনী উ‌দ্যোগে ঘ‌রে ঘ‌রে বিদ্যুৎ এ ‌স্লোগানকে বাস্তবায়ন ক‌রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে শতভাগ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করছেন। সেখানে বিদ্যুত নিয়ে হতাশ বানিয়াচংবাসী। বৈরী আবহাওয়া কিংবা হালকা বাতাস আসলেই বিদ্যুৎ চলে যায়। ঘন্টার পর ঘন্টা কোনো দেখা মেলে না বিদ্যুতের। প্রতি শনিবার আসলেই ৩৩ কেভির অজুহাতে সারাদিন থাকছে না বিদ্যুৎ । এতে স্বাভাবিক জীবন-যাপনে বিঘ্ন ঘটছে। এতে করে দীর্ঘদিন যাবৎ হতাশায় ভুগছেন এলাকাবাসীসহ বিদ্যুৎ গ্রাহকরা। বর্তমানে কোভিড-১৯ এর কারনে সারা বিশ্বের নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত মানুষদের গৃহবন্ধী জীবন পার করতে হচ্ছে। মানুষকে ঘরে রাখতে প্রয়োজন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ। বর্তমানে গ্রীষ্মকাল প্রচণ্ড গরম পড়ছে। তাছাড়াও সিয়াম সাধনার মাস ছিল গতমা‌সে। যেখানে শতভাগ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকার কথা সেখানে ইফতার,তারাবি কিংবা সেহেরি প্রয়োজনে-অপ্রয়োজনে থাকছে না বিদ্যুত তখন। পল্লীবিদ্যুতের এমন আচরণে হতাশ হয়ে পড়েছেন বানিয়াচংয়ের জনগণ। তাদের এই রকম আচরণ অব্যাহত থাকলে যে কোনো সময় ঘটতে পারে অপ্রীতিকর ঘটনা। এ ব্যাপারে বানিয়াচংয়ের সচেতন মহলের সাথে কথা হলে তারা ডেই‌লি সি‌লেট‌নিউজ২৪ ডট কম‌কে বলেন,বিদ্যুৎ বিলের কাগজ দিতে কোনো সমস্যা হয় না। তাহলে নিরবিচ্ছিন্ন বিদ্যুত দিতে এত সমস্যা হবে কেন। জরুরী প্রয়োজনে যোগাযোগ করার নাম্বার থাকে ব্যস্ত কিংবা বন্ধ। পল্লী বিদ্যুতের কাছে কি আমরা জিম্মি হয়ে গেছি। খুব দ্রুত এর প্রতিকার চাই। বিষয়টি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা । এ ব্যাপারে ডিজিএম এর ফোনে কলদিলে তাকে পাওয়া যায়নি ।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code