শিরোনাম
শিক্ষকের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ কেরানীগঞ্জের প্রশাসনিক কর্মকর্তা মোঃ বসির আহমেদের বিরুদ্ধে প্রচারিত সংবাদের প্রতিবাদ এটিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন, অষ্টগ্রামের সেই প্রধান শিক্ষককে শোকজ ৪টার ছুটি ২টায়, শিক্ষা অফিসারই জানেন না—তিন কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা তলব বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা একনেক সভায় ভূতুড়ে কান্ড, জামায়াত – শিবিরের জিন্নাহ কান্ড, আওয়ামী লীগের হাস‍্যকর লকডাউন শ্রীমঙ্গল সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ে খুদে বিজ্ঞানীদের চমক, ৫৮ স্টলে ভবিষ্যতের স্বপ্ন, মুগ্ধ দর্শনার্থীরা শ্রীমঙ্গলে ২৩ কেজির ওজনের অজগর উদ্ধার আমাসুফ সিলেট বিভাগীয় সভাপতির সঙ্গে হবিগঞ্জ জেলা জোনাল কমিটির সৌজন্য সাক্ষাৎ উখিয়ায় ৪ হারানো মোবাইল উদ্ধার,মালিকদের কাছে হস্তান্তর তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান ভূঞার ইন্তেকাল
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

প্রবাসী প্রেমিকের কথায় স্বামীর ঘর ছাড়লেন-তামান্না

Coder Boss / ৯৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২০

Manual1 Ad Code

অনলাইন  ডেস্ক ::

Manual7 Ad Code

তামান্না আক্তার। বয়স ২৪ কিংবা ২৫ বছর। ছয়দিন ছিলেন নিখোঁজ। এই সময়ে তাকে নিয়ে দুশ্চিন্তার অন্ত ছিল না পরিবারের। ওমানে থাকা স্বামী শফিকও ছিলেন অস্থির। অবশেষে শুক্রবার সন্ধ্যার একটু আগে তাকে জকিগঞ্জের আটগ্রাম থেকে উদ্ধার করা হয়। উদ্ধার হলেও সামনে এসেছে নতুন কাহিনী। প্রেমের সম্পর্কে জড়িয়ে পরেছেন গৃহবধূ এই তামান্না। এ কারণে জকিগঞ্জ থানা পুলিশ ওই প্রবাসী বধূকে শনিবার বিকালে গোলাপগঞ্জ থানায় পাঠিয়েছে।

২০১৬ সালে শফিক ও তামান্নার বিয়ে হয়। বিয়ের কিছু দিন পর শফিক স্ত্রী তামান্না আক্তারকে নিজ বাড়িতে রেখে ওমানে চলে যান। পারিবারিক ভাবে তাদের মধ্যে সম্পর্কের ঘাটতি কখনো লক্ষ্য করা যায়নি। বরং বিদেশ থেকে স্বামী শফিকুর রহমান পরিবার ও স্ত্রীকে টাকা পাঠাতেন। তারপরও আরেক প্রবাসীর প্রেমে পরেন তামান্না।

Manual2 Ad Code

বছর তিনেক আগে মোবাইল ফোনের ইমুতে যোগাযোগ হয় জকিগঞ্জেরই কামালপুর গ্রামের দুবাই প্রবাসী আসাদ উদ্দিনের সঙ্গে। এরপর থেকে তাদের দু’জনের ইমুতেই যোগাযোগ বাড়ে। সেটি প্রেমের সম্পর্ক পর্যন্ত গড়ায়। প্রায় প্রতিদিনই ইমুতে দুবাই থাকা প্রবাসী আসাদ উদ্দিনের সঙ্গে কথা হয় তামান্নার। বিষয়টি কেউ জানতো না। স্বামী কিংবা তার পরিবারের লোকজনও জানতেন না। আসাদ উদ্দিন বর্তমানে দুবাই প্রবাসী। তামান্নার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠলেও তখনো স্বশরীরে তাদের দেখা হয়নি। তামান্না আক্তারের বাড়ি জকিগঞ্জে। তবে তিনি গোলাপগঞ্জ পৌরসভার চৌমুহনী এলাকার একটি ফার্মেসিতে এসে ডাক্তার দেখাতেন। ছোট ভাই মিজানুর রহমান মিজানকে নিয়ে গত রবিবার দুপুরে গোলাপগঞ্জ চৌমুহনীতে আসেন তামান্না আক্তার। ফার্মেসির সামনে বোন তামান্নাকে রেখে পানি আনতে যান মিজান। একটু পর ফিরে এসে দেখেন তার বোন নেই। কোথায় গেছে কেউ বলতে পারে না। আশেপাশে খুঁজেও বোনকে পাননি। বিষয়টি তিনি জানান পরিবারকে। পরে সোমবার তিনি গোলাপগঞ্জ থানায় গিয়ে বোন হারানোর সাধারণ ডায়েরি করেন। পুলিশ বিষয়টি তদন্ত করছিলো। গোলাপগঞ্জ থানা পুলিশের পাশাপাশি জকিগঞ্জ থানা পুলিশও বিষয়টি নিয়ে অবগত ছিল। আর হঠাৎ করে নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের মধ্যে দুশ্চিন্তা দেখা দেয়। শুক্রবার বিকালে দুবাই প্রবাসী প্রেমিক আসাদের দুই স্বজনকে নিয়ে সিএনজি অটোরিকশাযোগে পিতার বাড়ি মানিকপুরের মোহাম্মদপুরে যাচ্ছিলেন তামান্না। এ সময় জকিগঞ্জ থানা পুলিশ রতনপুরের নিকটবর্তী এলাকা থেকে তাকে উদ্ধার করে। রাতে নিয়ে যাওয়া হয় জকিগঞ্জ থানায়। উদ্ধারের পর তাকে নিয়ে তোলপাড় শুরু হয়। উদ্ধারের পর তামান্না পুলিশের কাছে নিখোঁজের ঘটনাটি খুলে বলেন। সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন তামান্না।

Manual3 Ad Code

এ সময় তামান্না জানান, ‘আসাদ সব সময় তাকে ফোন দিতো। তারা ফোনে কথা বলতো। আসাদও বিবাহিত। তবে বাড়িতে থাকা স্ত্রীর সঙ্গে তার বনিবনা নেই। এ কারণে সে ওই স্ত্রীকে ডিভোর্স দেবে। এরপর আমাকে বিয়ে করবে।’

তামান্না জানান, ‘পূর্বের কথামতো ঘটনার দিন আমি যখন ফার্মেসির সামনে যাই তখন আসাদের স্বজনরা গাড়ি নিয়ে আসেন ওখানে। ভাই মিজান পানি আনতে গেলে ওদের সঙ্গে গাড়িতে করে চলে যাই।’ নিখোঁজের ৬ দিন সে বিয়ানীবাজারের কালিজুড়ি গ্রামে আসাদের দুলাভাই শাহাবুদ্দিনের বাড়িতে ছিল। এরপর নিজ বাড়িতে যাওয়ার পথে পুলিশ তাকে আটক করেছে।

এদিকে জকিগঞ্জ থানা পুলিশ প্রবাসী বধূ তামান্নাকে উদ্ধারের সময় সিএনজি অটোরিকশা থেকে দুবাই প্রবাসী আসাদের স্বজন সুহেল আহমদ ও আব্দুল হককে গ্রেপ্তার করেছে। রাতে তারাও ছিল থানায়। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, আসাদের পরামর্শ মোতাবেক তারা তামান্নাকে কালিজুড়ি নিয়ে গিয়েছিলো। সেখানে রাখার পর তাকে পিতার বাড়ি ফিরিয়ে দিতে যাচ্ছিলো। এদিকে জকিগঞ্জে উদ্ধার হলেও তামান্না নিখোঁজের জিডি দায়ের করা হয়েছিলো গোলাপগঞ্জ থানায়। এ কারণে শনিবার বিকালে গোলাপগঞ্জ থানা পুলিশ আটক দুইজন সহ তামান্নাকে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করেছে।

Manual5 Ad Code

জকিগঞ্জ থানার ওসি মীর মোহাম্মদ আব্দুন নাসের জানান, ঘটনাস্থল গোলাপগঞ্জ। জিডি করা হয়েছিলো ওই থানায়। এ কারণে উদ্ধারকৃত তামান্না সহ দুইজনকে ওই থানায় পাঠানো হয়েছে। এদিকে তামান্নার এই ঘটনায় ক্ষুব্ধ স্বামীর বাড়ি ও পিতার বাড়ির পরিবারের লোকজন। তাদের দাবি তামান্নাকে জোরপূর্বক অপহরণ করা হয়েছে।

তামান্নার ছোট ভাই মিজানুর রহমান মিজান জানিয়েছেন, ‘আমার বোনকে জোরপূর্বক ওরা গোলাপগঞ্জ সদর থেকে নিয়ে যায়। উদ্ধারের পর থেকে বোনের মানসিক অবস্থা ঠিক নয়। তাকে মানসিক ভাবে টর্চার করা হয়েছে। এ ঘটনায় আমরা গোলাপগঞ্জ থানায় অপহরণ মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছি।’

গোলাপগঞ্জ থানার ওসি আবুল কাশেম জানিয়েছেন, তামান্না উদ্ধার হয়েছে এটি স্বস্তির খবর। এখন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code