শিরোনাম
শ্রীমঙ্গলে ধর্মীয় স্থাপনায় ধারাবাহিক চুরি,উদ্বিগ্ন এলাকাবাসী জুলাই এখনই অস্বীকার করা যাবে না, কারণ যারা একাত্তর ধারণ করেছে, তাদের ব‍্যর্থতা দেখতে হবে জগন্নাথপুরে সরকারি খাল দখল করে ঘর নির্মাণের চেষ্টা: শতাধিক পরিবার গৃহবন্দী হওয়ার আশঙ্কা, প্রতিকার চেয়ে অভিযোগ সুরা আহযাব অর্থ সহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সিলেটের সমকালীন জলরং শিল্পী আব্দুল মালিক নোবেল তাঁর শিল্পীজীবনের ধারাবাহিক সাফল্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন সবুজ পরিবেশ গড়ার প্রত্যয়ে ও শিশুদের পুষ্টির চাহিদা পুরনে বিশ্বম্ভরপুরে ৪২০টি ফলজ ও ঔষধি গাছ বিতরণ অ্যাকশনএইড বাংলাদেশের সহায়তায় ভার্ড টিলাগাঁও পূজা উদযাপন পরিষদের সভাপতি নিধুবন ধর,সম্পাদক তপন দত্ত মিলন এমপি সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ছাতক পৌর বিএনপির শুভেচ্ছা ও কৃতজ্ঞতা পারিবারিক শান্তির জন্য রাসুল (সাঃ) এর কিছু পরামর্শ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী শেষ নবাবের মতো ” প্রধানমন্ত্রী” একা,ত‍্যাগী মোহনেরা কাছে যেতে পারছে না বনাম জামায়াতের লং মার্চ
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পাহাড়ী ঢলে প্লাবিত জৈন্তাপুরের নিন্মাঞ্চল

Coder Boss / ১০০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২০

Manual6 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধিঃ
অবিরাম ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে জৈন্তাপুর উপজেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

Manual5 Ad Code

উপজেলার সবক’টি ইউনিয়নের নিন্মাঞ্চল প্লাবিত হয়ে অনেক মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। উপজেলার বিভিন নদীর পানি বদ্ধি পেয়েছে। সারী নদীর পানি বিপদ সীমার ৬৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে৷
জানা যায়, বড়গাং, শ্রীপুর, রাংপানি নদীর পানি বদ্ধি পেয়েছে। ভারী বৃষ্টিপাতের ফলে রাস্তাঘাটে যানবাহন ও লোকজন চলাচল অনেকটা কমে গেছে।
২নং জৈন্তাপুর ইউনিয়ন’র কেদ্রী, শেওলারটুক, বাওন হাওর, বাউরভাগ, লক্ষীপুর, বিরাইমারা, লামনীগ্রাম, কাটাখাল গ্রাম বন্যার পানি প্রবেশ করছে। গ্রামীণ জনপদের অনেক রাস্তাঘাট বন্যার পানিতে তলিয়ে গেছে।
নিজপাট ইউনিয়নের বন্দরহাটি, মেঘলী, তিলকৈপাড়া, নয়াবাড়ী, জাঙ্গালহাটি, পশ্চিম গৌরিশংকর, ডিবির হাওর, কামরাঙ্গীখেল, বাইরাখেল, হর্নি, কালিঞ্জীবাড়ী, দিগারাইল, নয়াগাতি, বারগতি, হেলিরাই, গুয়াবাড়ি সহ বেশ কয়েকটি এলাকায় পানি বৃদ্ধি পাওয়ায় বন্দি হয়ে পড়েছেন অনেক মানুষ।
চিকনাগুল ইউনিয়ন’র কাটুয়াকাদি, কাপনাকান্দি, শিখারখাঁ গ্রামের অনেক জায়গা পানির নিচে তলিয়ে যাওয়ায় নৌকা দিয়ে চলাচল করছেন লোকজন।
দরবস্ত ইউনিয়ন’র নিন্মাঞ্চল বন্যার পানিতে তলিয়ে গেছে। ইউনিয়ন’র সেনগ্রাম, গর্দ্দনা, হাজারী সেনগ্রাম, তেলিজুরী, ছাত্তারখাই গ্রাম বন্যার পানি প্রবেশ করেছে। ইউনিয়নের বালিপাড়া, লামাশ্যামপুর, দলাইপাড়া এলাকার বিভিন্ন বসতবাড়িতে বন্যার পানি প্রবেশ করেছে।
চারিকাটা ইউনিয়নের নয়াখেল, বালিদাড়া, থুবাং, ভিত্রিখেল, সরুখেলসহ অনেক গ্রামে পাহাড়ি ঢলের কারণে স্থানীয়রা অনকটা ঝুঁকির মধ্য রয়েছেন।
বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন উপজলা পরিষদ’র চেয়ারম্যান কামাল আহমদ। তিনি বন্যা কবলিত এলাকার ক্ষতিগ্রস্থ মানুষকে সরকারী সহায়তা প্রদানের আশ্বাস দেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সালাহ উদ্দিন মানিক বলেন, উপজেলা প্রশাসন’র পক্ষ হতে বন্যা কবলিত এলাকা সার্বক্ষনিক মনিটরিং করা হচ্ছে। বিভিন্ন ইউনিয়ন’র উচু এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলাকে আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।

Manual5 Ad Code

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code