শিরোনাম
এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী জগন্নাথপুরে গৃহবন্দীদের বেড়া অপসারণে প্রশাসনের আলটিমেটাম, এখনো কাটেনি আতঙ্ক ​বানারীপাড়ায় যুবদলের উদ্যোগে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিশ্বম্ভরপুরে Anti Child Marriage Campaign(এন্টি চাইল্ড ম্যারেজ ক্যাম্পেইন) – 2026 উদযাপন ছাতকে দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ব্যাংক অফিসার্স এসোসিয়েশন, মৌলভীবাজার-এর মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে বীর মুক্তিযোদ্ধা দ্বিজেশ চন্দ্র দাশের পরলোকগমন কালাপুর ইউপিতে প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা’ অনুষ্ঠিত মৌলভীবাজার শেরপুরে দুই অভিযানে ভারতীয় চোরাচালানকৃত পণ্য জব্দ, গ্রেপ্তার ৮
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মানবপাচার রোধ সংক্রান্ত যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে বাংলাদেশের এক ধাপ অগ্রগতিতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মন্ত্রী-ইমরান

Coder Boss / ৭৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২০

Manual7 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধিঃ

Manual8 Ad Code

মানবপাচার সংক্রান্ত যুক্তরাষ্ট্রের বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশ একধাপ উন্নতি লাভ করেছে।এর মাধ্যমে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মানবপাচার প্রতিবেদনে ‘নজরদারি’ তালিকা থেকে বেরিয়ে এসেছে। এই সংবাদে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। তিনি বলেন, মানবপাচারের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্ব আর সময়োচিত নির্দেশনার কারণেই বাংলাদেশের এই অর্জন সাধিত হয়েছে। অবৈধ কার্যকলাপের জন্য রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল, নিরাপদ অভিবাসন বিষয়ে সরকারের দেশব্যাপী প্রচারণা, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এই অর্জনে বিশেষ ভূমিকা রেখেছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন,মানবপাচারের মত জঘন্য অপরাধের বিরুদ্ধে বর্তমান সরকারের অবস্থান জিরো টলারেন্স। তিনি বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, দেশের আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্নসংস্থা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থাসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী, অভিবাসনের সাথে যুক্ত সিভিল সোসাইটি ও গণমাধ্যমসহ সকল অংশীজনের ঐক্যবদ্ধ প্রয়াসের ফলে বাংলাদেশ এক্ষেত্রে সফল হচ্ছে। এজন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং এই অর্জনকে আরো সুসংহত করার লক্ষ্যে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে মানবপাচারের বিরূদ্ধে আইনী ব্যবস্থা আরো জোরদার হয়েছে।

Manual3 Ad Code

মানবপাচার নির্মূলে এখনো যেসব বিচ্যুতি রয়েছে সেগুলো দূর করার বিষয়ে তিনি তাঁর মন্ত্রণালয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন যে, নিরাপদ, নিয়মিত, সুষ্ঠু ও দায়িত্বশীল শ্রম অভিবাসন নিশ্চিত করার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে যে কোনো ধরনের বেআইনী কার্জকলাপের বিরূদ্ধে তাঁর মন্ত্রণালয় জিরো টলারেন্স প্রদর্শন করে যাবে। সুষ্ঠু অভিবাসন নিশ্চিত করতে মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের প্রতিবেদনের বেশ কিছু পর্যবেক্ষণ কাজে লাগাবে।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code