শিরোনাম
গ্রামীণফোনের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ৫% বিলম্ব বকেয়া ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা পরিশোধের দাবি, সংলাপ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি টানা চারবার ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন সাংবাদিক সাজুর বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার’ ৩ জনের বিরুদ্ধে মামলা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ইউসেপ বাংলাদেশ আয়োজিত চাকুরী মেলা ২০২৬ অনুষ্ঠিত প্রশাসনিক জটিলতায় স্থবির সিলেট ইনক্লুসিভ স্কুল, তদন্ত প্রতিবেদনেও মিলছে না সমাধান কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ডা. বর্ণালী দাশ ইরা’র”লাইট”প্রকল্পর উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয় সাংবাদিকতার আড়ালে কার্ড বাণিজ্য: টাকার বিনিময়ে তৈরি হচ্ছে ‘সাংবাদিক’ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলে স্বাগত মিছিল
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কালিগঞ্জে সরকারি ৬৫৫ বস্তা গমজব্দ, আটক-৪, দুদকের মামলা দায়ের।

Coder Boss / ৯৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২০

Manual3 Ad Code

 

Manual7 Ad Code

শেখঅাবুমুছা সাতক্ষীরা জেলাপ্রতিনিধি :

Manual3 Ad Code

সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি (কাবিখা) প্রকল্পের কাজ না করে পাচারের সময় ৪০ মেট্রিক টন (৬৫৫ বস্তা) সরকারি গম জব্দ করা হয়েছে।
শহরের বাঁকাল চেকপোষ্ট ও পাটকেলঘাটার একটি গোডাউনে বৃহস্পতিবার রাত থেকে অভিযান চালিয়ে শুক্রবার বিকাল পর্যন্ত এসব গম জব্দ করা হয়। আটককৃত গমের মুল্য ১২ লাখ ১৮ হাজার টাকা।

সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাউদ্দীন জানান, কালিগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে রাস্তার কাজ না করেই বরাদ্দকৃত গম পাচারের উদ্দেশ্যে কালিগঞ্জ খাদ্য গুদাম থেকে সাতক্ষীরা অভিমুখে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্ব জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে সাতক্ষীরা সদরের বাঁকাল এলাকা থেকে এক ট্রাক এবং পাটকেলঘাটার একটি গোডাউন থেকে আরও এক ট্রাকসহ মোট দুই ট্রাক গম জব্দ করা হয়। আর এ সব সরকারি গম ক্রয় করেন পাটকেলঘাটার মুকুন্দ ফ্লাওয়ার এন্ড ডাউল মিলের মালিক গোবিন্দ সাধু। এদিকে সরকারি গম পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ কালিগঞ্জের তারালি ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার শহিদুল ইসলাম, আব্দুল খালেক ঘোরামি, লিয়াকত আলী ও আব্দুল গনিকে আটক করেছে। এছাড়া এর সাথে আরো ২জন পালিয়ে গেছে বলে তিনি জানান।

Manual6 Ad Code

এ ঘটনায় বিকালে দুদুকের খুলনা সমন্বিত কার্যালয়ের ইন্সপেক্টর নীল কমল পাল ও বিজন কুমার এসে সাতক্ষীরা থানায় একটি মামলা দায়ের করেন।

Manual5 Ad Code

এদিকে, নলতা গ্রামের বাসিন্দা ও স্থানীয় যুবলীগ কর্মী সাইফুল ইসলাম টুটুল জানান, কালিগঞ্জ কাবিখার একটি প্রকল্পে রাস্তার কাজের জন্য ৮০মে. টন গম বরাদ্দ দেয়া হয় নলতার আব্দুল খালেক ঘোরামির একক নামে। সেই প্রকল্পের তিনি কোন কাজ না করেই বসন্তপুর সরকারী গোডাউন থেকে গম তুলে তা আতসাৎ করেছেন। পুলিশ যে গম জব্দ করেছে এটা সেই বরাদ্দকৃত গম বলে তিনি দাবী করেন। তিনি আরো জানান, আব্দুল খালেক ঘোরামির কিছুদিন আগেও এলাকার বিভিন্ন বাড়ির ঘরের চাল তৈরীর কাজ করতেন। তার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল। স্থানীয় রাজনৈতিক নেতাদের ব্যবহার করে তিনি নানা প্রকার অপকর্ম করে এখন আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code