শিরোনাম
মৌলভীবাজার জেলার জেলা (পরিষদ)প্রশাসক ভিপি মিজানুর রহমান মিজান খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতিক : নাজিমুদ্দিন আলম বিশ্বম্ভরপুরে ঈদকে কেন্দ্র করে বেড়েছে পর্যটক সমাগম শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, হামলার অভিযোগ প্রশাসনের হস্তক্ষেপ দাবি, সংবাদ সম্মেলনে রুকুম উদ্দিন দুলন ‘মানব সেবায় আমরা’ সংগঠনের আয়োজনে তাড়াইল উপজেলার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে বিশ্বম্ভরপুরে শিলা বৃষ্টি: কৃষি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা আবেগ দিয়ে রাষ্ট্র চলে না,কিন্তু তিনি হয়তো ভুলে গেছেন, আবেগের কারনেই আজ তিনি নির্বাচিত সরকারের লোক দেখানো কর্মসূচি গুলো সমাজে কখনও মঙ্গল আনে না, উল্টা বিতর্ক সৃষ্টি করে দেশের টেলিভিশন মিডিয়া, সংবাদপত্র এবং সাংবাদিকতা। দেশের তরে তাদের ভূমিকা কি? এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে তাড়াইলে জাঁকজমকপূর্ণ পরিবেশে আলোচনা ও ইফতার মাহফিল
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তাহিরপুরে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে নিম্নঅঞ্চল প্লাবিত ও বিদ্যুৎ যোগাযোগ বিচ্ছিন্ন

Coder Boss / ৬৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২০

Manual6 Ad Code

তাহিরপুর  প্রতিনিধিঃ

Manual2 Ad Code

তিনদিন ধরে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে তাহিরপুর সদর থেকে জেলা শহর সুনামগঞ্জ সড়কের আনোয়ারপুর, শক্তিয়াখলা, দূর্গাপুর ও লালপুর এলাকার প্রায় ৮কি.মি সড়ক পথ রয়েছে কোমর পানি পানির নিচে। সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদ সীমার ৬৬ সে. মি. ও তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটার পানি বিপদ সীমার ১৭৪ সে. মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

Manual5 Ad Code

জানা গেছে, তাহিরপুর উপজেলা সদরের সাথে ৭ ইউনিয়নের সড়ক যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙ্গে পড়েছে।  উপজেলায় গত তিনদিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বাণ্যিজিক কেন্দ্র বাদাঘাট-সোহালা ও দিঘীরপাড় সড়কের অধিকাংশ রয়েছে পানির নিচে। এছাড়াও উপজেলার ৭ইউনিয়নের আন্তঃ সড়ক যোগাযোগ ব্যবস্থা রয়েছে বন্ধ। উপজেলার শতাধিক গ্রামের মানুষ এখন পানিবন্ধি হয়ে মানবেতর জীবন যাপন করছেন।

Manual5 Ad Code

পানিতে ভেসে গেছে শতাধিক পুকুরের মাছ। টাঙ্গুয়া হাওরের পার্শ্ববর্তী মন্দিয়া নামক একটি গ্রামের ২৫ থেকে ৩০টি ঘর পানির ঢেউয়ে ব্যাপক ক্ষতি এবং তাহিরপুর সীমান্তবর্তী এলাকার গ্রামের শতাধিক ঘর বাড়ী পাহাড়ী ঢলে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জররী বিভাগে উঠেছে বানের পানি।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ জানান, উপজেলার বালিজুরী, বাদাঘাট, বড়দল উত্তর, বড়দল দক্ষিণ, শ্রীপুর উত্তর, শ্রীপুর দক্ষিণ ও তাহিরপুর সদর ইউনিয়নের দুই শতাধিক গ্রামের মানুষ পানিবন্দি  হয়ে পড়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শনিবার কিছু শুকনো খাবার বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে তালিকা তৈরি করে প্রতিটি ইউনিয়নে দূর্গতদের কাছে খাদ্যসামগ্রী পৌছে দেয়া হবে।

Manual2 Ad Code

সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার অখিল কুমার সাহা জানান, সুনামগঞ্জের দোয়ারাবাজার, বিশ্বম্ভপুর ও তাহিরপুর উপজেলার সীমান্ত ঘেষা এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। পানি কমলে এসব এলাকায় কাজ করে বিদ্যুৎ সরবরাহ  করা হবে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুর রহমান জানান, গত ২৪ঘন্টায় সুনামগঞ্জে ১৯০ মি.মি. এবং গত চারদিনে ৪শ’৮৩মি.মি বৃষ্টিপাত হয়েছে।  শনিবার বিকেল পর্যন্ত সুরমা নদীর পানি বিপদ সীমার ৬৬ সে. মি. উপর দিয়ে এবং যাদুকাটা নদীর পানি ১৭৪ সে. মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিনি আরো জানান, আগামী দুই তিন দিন সুনামগঞ্জে ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code