শিরোনাম
​বানারীপাড়ায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় যুবক অসুস্থঃ ক্ষতিপূরণ চাওয়ায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে ‘চাঁদাবাজি’র অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ মানিকগঞ্জে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩ ছাতকে দিন ব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগিদের মধ্য উন্নত খাবার প্রদান Fun Event-2026 উদযাপন, বিশ্বম্ভরপুরে বৈশাখী আনন্দে মুখর তরুণ সমাজ নববর্ষ দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা হাজী মোহাম্মদ ইউসুফ গ্রামে সক্রিয় ‘মব সন্ত্রাস’ : নেছারাবাদে প্রবীণ সমাজসেবককে হেনস্থার অভিযোগ দোয়া ও নফল ইবাদতে হোক বাংলা নববর্ষের সূচনা: আত্মজিজ্ঞাসার আহ্বান হাফিজ মাছুম আহমদ দুধরচকীর
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:০২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

​বানারীপাড়ায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় যুবক অসুস্থঃ ক্ষতিপূরণ চাওয়ায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে ‘চাঁদাবাজি’র অভিযোগ

সিলেট নিউজ ডেস্ক / ২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

Manual3 Ad Code

বানারীপাড়া প্রতিনিধি:

বানারীপাড়া বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দিতে নাছির উদ্দিন মিলন নামের এক পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় রহমতুল্লাহ নামে এক যুবক গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। ভুক্তভোগী রহমতুল্লাহ বিশারকান্দি ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেনের ভাতিজা। এই ঘটনায় চিকিৎসার খরচ দাবি করায় স্থানীয় ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জিয়া সরদারের বিরুদ্ধে পাল্টা চাঁদাবাজি ও হামলার অভিযোগ এনেছেন ওই চিকিৎসক। স্থানীয় সূত্রে জানা গেছে, অসুস্থ বোধ করায় রহমতুল্লাহ পল্লী চিকিৎসক নাছির উদ্দিন মিলনের কাছে চিকিৎসা নিতে যান। তবে মিলনের ভুল চিকিৎসায় তার অবস্থার দ্রুত অবনতি ঘটলে এবং তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। উপায়ান্তর না দেখে বিশারকান্দি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জিয়া সরদার অসুস্থ রহমতুল্লাহকে উদ্ধার করে স্বরূপকাঠির ‘বিমান ডাক্তার’ এর কাছে নিয়ে যান। সেখানে দীর্ঘ চিকিৎসার পর রহমতুল্লাহ কিছুটা সুস্থ হলেও এতে তার মোটা অঙ্কের টাকা ব্যয় হয়।

Manual1 Ad Code

​অসুস্থ রহমতুল্লাহ জানান, ভুল চিকিৎসার বিষয়টি জানাজানি হলে চিকিৎসক মিলন প্রাথমিক অবস্থায় নিজের ভুল স্বীকার করে চিকিৎসার জন্য ৩ হাজার টাকা প্রদান করেন এবং পরবর্তীতে চিকিৎসার যাবতীয় খরচ বহনের প্রতিশ্রুতি দেন।
​রহমতুল্লাহ বলেন: “আমি মিলনের ভুল চিকিৎসায় মরণাপন্ন হয়ে পড়েছিলাম। জিয়া ভাই আমাকে ডাক্তার দেখিয়ে সুস্থ করে এনেছেন। পরবর্তীতে আমার চিকিৎসার খরচের বিষয়ে জিয়া ভাইসহ আমরা মিলনের সাথে কথা বলি। কিন্তু এখন সেই টাকা না দেওয়ার টালবাহানা করে জিয়া ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তুলছেন মিলন।” অন্যদিকে, পল্লী চিকিৎসক নাছির উদ্দিন মিলন চিকিৎসার খরচ দেওয়ার বিষয়টি এড়িয়ে গিয়ে স্থানীয় শ্রমিক দল নেতা জিয়া সরদারের বিরুদ্ধে চাঁদাবাজি ও হামলার অভিযোগ আনলে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
​ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের দাবি, ভুল চিকিৎসার দায় এড়াতে এবং পাওনা টাকা যাতে দিতে না হয়, সেজন্যই একজন রাজনৈতিক নেতার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করতে এই ‘চাঁদাবাজি’র নাটক সাজানো হয়েছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং রহমতুল্লাহর সুচিকিৎসার ক্ষতিপূরণ দাবি করেছেন। এই মিথ্যা অভিযোগকে কেন্দ্র করে পল্লী চিকিৎসক নাছির উদ্দিন মিলনের সাথে শ্রমিক দল নেতা জিয়া সরদারের মারামারির ঘটনা ঘটে।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code