শিরোনাম
শ্রীমঙ্গলে ধর্মীয় স্থাপনায় ধারাবাহিক চুরি,উদ্বিগ্ন এলাকাবাসী জুলাই এখনই অস্বীকার করা যাবে না, কারণ যারা একাত্তর ধারণ করেছে, তাদের ব‍্যর্থতা দেখতে হবে জগন্নাথপুরে সরকারি খাল দখল করে ঘর নির্মাণের চেষ্টা: শতাধিক পরিবার গৃহবন্দী হওয়ার আশঙ্কা, প্রতিকার চেয়ে অভিযোগ সুরা আহযাব অর্থ সহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সিলেটের সমকালীন জলরং শিল্পী আব্দুল মালিক নোবেল তাঁর শিল্পীজীবনের ধারাবাহিক সাফল্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন সবুজ পরিবেশ গড়ার প্রত্যয়ে ও শিশুদের পুষ্টির চাহিদা পুরনে বিশ্বম্ভরপুরে ৪২০টি ফলজ ও ঔষধি গাছ বিতরণ অ্যাকশনএইড বাংলাদেশের সহায়তায় ভার্ড টিলাগাঁও পূজা উদযাপন পরিষদের সভাপতি নিধুবন ধর,সম্পাদক তপন দত্ত মিলন এমপি সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ছাতক পৌর বিএনপির শুভেচ্ছা ও কৃতজ্ঞতা পারিবারিক শান্তির জন্য রাসুল (সাঃ) এর কিছু পরামর্শ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী শেষ নবাবের মতো ” প্রধানমন্ত্রী” একা,ত‍্যাগী মোহনেরা কাছে যেতে পারছে না বনাম জামায়াতের লং মার্চ
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আধুনিক উৎপাদন কলাকৌশল শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Coder Boss / ৭৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০

Manual1 Ad Code

জৈন্তাপুর সিলেট প্রতিনিধি-

Manual6 Ad Code

জৈন্তাপুর কৃষি গবেষণা ইনস্টিটিউট (সাইট্রাস) কেন্দ্রে গোল মরিচের আধুনিক উৎপাদন কলা কৌশল শীর্ষক বৈজ্ঞানিক সহকারী ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল ৩০ জুন মঙ্গলবার জৈন্তাপুর কৃষি গবেষণা ইনস্টিটিউট (সাইট্রাস) কেন্দ্রে বাংলাদেশ মসলা জাতীয় ফসলের গবেষণা জোরদারকরণ শীর্ষক প্রকল্পের অর্থায়নে গোল মরিচের আধুনিক উৎপাদন কলাকৌশল শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, দেশের কৃষি ব্যবস্থার উন্নয়নে সরকারের সঠিক কর্ম কৌশলের ফলে কৃষি সেক্টরে ব্যাপক পরিবর্তন এসেছে। দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি সহ নতুন ফসলের জাত উদ্ভাবন করতে কৃষি বিজ্ঞানীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কৃষি বিজ্ঞানীগনের চেষ্টায় বাংলাদেশ এখন কৃষি ব্যবস্থায় একটি উন্নয়নশীল দেশের স্বপ্ন বাস্তাবায়নে এগিয়ে যাচ্ছে। গোল মরিচ জৈন্তাপুর সাইট্রাস গবেষনা কেন্দ্রে উৎপাদন করা হচ্ছে। গোল মরিচের আধুনিক উপায়ে উৎপাদন বৃদ্ধি করতে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে স্থানীয় কৃষকদের এগিয়ে আসা উচিত। গোল মরিচ সহ সরকার দেশের কৃষি সেক্টরের উন্নয়নে নানা পরিকল্পনা বাস্তবায়ন করছে। বাণিজ্যিক ভাবে গোল মরিচ উৎপাদন বাড়াতে কৃষকদের সব রকম সহযোগিতা করা হচ্ছে। বিদেশে গোল মরিচের অনেক চাহিদা রয়েছে। জৈন্তাপুর উপজেলার পরিবেশ আবহাওয়াও মাটি গোল মরিচ চাষের উপযুক্ত এলাকা। স্থানীয় কৃষকগণ সমন্বিত ভাবে গোল মরিচ চাষাবাদ করলে অর্থনৈতিক ভাবে দেশ আরো এগিয়ে যাবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার আকবরপুর আঞ্চলিক কৃষি গবেষনা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ রফি উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জৈন্তাপুর সাইট্রাস গবেষনা কেন্দ্রের প্রধান বৈজ্ঞনিক কর্মকর্তা ড. মোঃ মসিউর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকার। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বিষয় ভিত্তিক আলোচনা করেন জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা এম.এইচ.এ বোরহান উদ্দিন ভূইয়া। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বৈজ্ঞানিক সহকারী ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ সহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code