শিরোনাম
আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, উৎসবমুখর আয়োজনে বিদায় নিলেন দেবী দুর্গা সরকার অগোছালো কাজ করেই যাচ্ছে, বিরোধী দল ঘুমে আচ্ছন্ন, সফলতা আসেনি জুলাই যোদ্ধাদের পুলিশের এডিশনাল আইজিপি ডি আইজি সহ একাধিক পুলিশ কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে সালমান ওভার সিজের অভিনব প্রতারণার ফাদ সিলেট নিউজে সংবাদ প্রচারে প্রতারক ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছে জয়নগর পাওয়ার গ্রিডের গেটে হাজিরা দিচ্ছেন সহকারী শিক্ষিকা নিলুফার ইয়াসমিন দুর্গাপূজার আনন্দ ছড়িয়ে দিতে জৈন্তাপুরে শাড়ি ও চাল বিতরণ মাহবুবুল কিবরিয়া চৌধুরী (হেলিম): এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী জগন্নাথপুর আনন্দময়ী ও বাদ্য আর অঞ্জলিতে মণ্ডপে মণ্ডপে উদযাপিত হচ্ছে মহানবমী নিয়োগ জালিয়াতি ও চাঁদাবাজিসহ তিনজন শিক্ষকের বেতন বন্ধের মামলায় রানীগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কবিতার নাম : দেশপ্রেমিক ইশরাক
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মৌলভীবাজারে কিন্ডারগার্টেন শিক্ষকদের প্রণোদনার দাবিতে অবস্থান কর্মসূচি

Coder Boss / ৮৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২০

Manual6 Ad Code

এম. এম আতিকুর রহমান ::বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (গভ. রেজি. এস-১০২৮/৯৮) এর কেন্দ্রঘোষিত দেশব্যাপী শিক্ষকদের অবস্থান কর্মসূচি মৌলভীবাজারেও পালিত হয়েছে। কিন্ডারগার্টেন স্কুলগুলোকে প্রণোদনা ও সহজ শর্তে ঋণের দাবিতে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে আজ বুধবার (৮ জুলাই) সকাল ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর মৌলভীবাজার জেলা সভাপতি সাংবাদিক প্রিন্সিপাল এহসান বিন মুজাহির। জেলা সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার উপদেষ্টা ও বড়লেখা ইন্টারন্যাশনাল স্কুল এর প্রধান শিক্ষক তপন চৌধুরী, রাজনগর শাহ পরান (রাহ.) কিন্ডারগার্টেন স্কুল এর প্রধান শিক্ষক ও সংগঠনের রাজনগর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মোঃ শামছুদ্দিন সমছু, সংগঠনের মৌলভীবাজার জেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল হান্নান, সংগঠনের রাজনগর উপজেলা সভাপতি মোঃ ফখরুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মোঃ আলী আহমদ, মৌলভীবাজার সদর উপজেলার সাধারণ সম্পাদক আতাউর রহমান রাহাত

Manual3 Ad Code

ঘন্টাব্যাপী শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর রাজনগর উপজেলা সাধারণ সম্পাদক এইচ এম হারুনুর রাশীদ, সাংগঠনিক সম্পাদক মুস্তফা বকস, শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ-সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক এম এ নাঈম, শিক্ষা সম্পাদক আশিকুর রহমান চৌধুরী, মৌলভীবাজার গোলশান একাডেমির সহকারী শিক্ষক আতাউর রহমান রাহাত, দ্যা রেডিয়েন্ট স্কুল এর প্রধান সম্পাদক মিজানুর রহমান, পাতাঁকুড়ি স্কুল এর প্রধান শিক্ষক মোঃ জিলাল মিয়া, দ্যা স্টার্য এর সহকারী শিক্ষক মোঃ আব্দুল্লাহ, কমরুন নেছা একাডেমির সহকারী শিক্ষক নেপাল চন্দ্র রায় নিলয়, শেখ রাসেল স্মৃতি কেজি স্কুল এর মেহেদি হাসান মিশু, দ্যা এক্সপার্ট কিন্ডারগার্টেন স্কুল এর সহকারী শিক্ষক তায়েব ইসলাম, মোঃ সুমন মিয়া, চাইল্ড কেয়ার এডুকেশন সেন্টার এর সহকারী শিক্ষক তুষার চক্রবর্ত্তি, তৈয়বুল ইসলাম, মডেল একাডেমি অ্যান্ড বিএম কলেজের সহকারী শিক্ষক মীর হোসেন সাগর, দীপশিখা প্রি ক্যাডেট অ্যান্ড হাই স্কুল এর সহকারী শিক্ষক রঞ্জিতত কুমার সিংহ। এছাড়াও কর্মসূচিতে মৌলভীবাজার জেলার ৭টি উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক, কেজি স্কুল উদ্যোক্তা ও পরিচালকরা স্বাস্থ্যবিধি মেনে ১ ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচিতে সভাপতির বক্তব্যে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর মৌলভীবাজার জেলা সভাপতি ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল সাংবাদিক এহসান বিন মুজাহির বলেন-প্রাণঘাতী কোভিড-১৯ ভাইরাসের কারণে সরকারের নির্দেশে গত চার মাস (মার্চ, এপ্রিল, মে, জুন) ধরে দুর্যোগময় পরিস্থিতিতে আমরা কিন্ডারগার্টেন স্কুলগুলো বন্ধ রেখেছি। ফলে প্রতিষ্ঠানের আয়ের একমাত্র উৎস ছাত্র-ছাত্রীদের মাসিক বেতন বন্ধ। তাই শিক্ষক, কর্মচারির বেতন, স্কুল ভাড়া এবং গ্যাস, বিদ্যুত বিলও আমরা পরিশোধ করতে পারছিনা।

Manual7 Ad Code

করোনার দুর্যোগের সময় শিক্ষক, কর্মচারিরা মাসের পর মাস বেতন না পেয়ে পরিবার নিয়ে খুবই মানবেতর জীবন-যাপন করছেন। স্কুল বেতন ও কোচিং, টিউশনি নির্ভর শিক্ষকরা আজ অর্থকষ্টে দিশেহারা! অনেকেই শিক্ষকতার মতো মহান পেশা ছেড়ে বিকল্প পেশায় যুক্ত হচ্ছেন, আবার কেউ কেউ স্কুল বন্ধ ও প্রতিষ্ঠানের আসবাবপত্র বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। আজ এই সময়ে সম্মানিত শিক্ষকরা নিরাপদে ঘরেই থাকার কথা ছিল! কিন্তু আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে শিক্ষকদের দুঃখ-দুর্দশা লাঘবে ন্যায্য দাবি আর্থিক প্রণোদনা আদায়ের লক্ষে রাস্তায় দাঁড়াতে বাধ্য হয়েছি। ইতোমধ্যে আমরা মৌলভীবাজার জেলা প্রশাসক, বিভিন্ন উপজেলায় নির্বাহী অফিসারদের কাছে স্মারকলিপি ও আর্থিক সহায়দা প্রদানের জন্য আবেদন করেছি, মৌলভীবাজার জেলার অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) এর হাতে মৌলভীবাজার জেলার সকল কিন্ডারগাটেন স্কুলের সংখ্যা ও শিক্ষক তালিকাও জমা দিয়েছি। এখন পর্যন্ত আমাদের জন্য কোনো বরাদ্দ আসেনি। মৌলভীবাজার জেলায় ৭টি উপজেলায় ৪১৪ টি কিন্ডারগার্টেন স্কুলে সর্বমোট শিক্ষক কর্মচারির সংখ্যা ৫,১৯০ জন। শুধু শিক্ষক-শিক্ষিকা ৪,৬৬৫ জন এবং কর্মচারি সংখ্যা ৫২৫ জন। আজকের এ অবস্থান কর্মসূচি থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ‘নন এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মত কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক, কর্মচারীদেরও আর্থিক বিশেষ প্রণোদনা এবং সহজ শর্তে ঋণ প্রদান করে শিক্ষক এবং কিন্ডারগার্টেন স্কুলগুলোকে রক্ষায় তাঁর সার্বিক সহযোগিতা কামনা করছি। কিন্ডারগার্টেন স্কুল, পরিচালক, উদ্যোক্তা এবং শিক্ষক-কর্মচারির একটিই দাবি করোনা ভাইরাসের দুর্যোগ কাটিয়ে উঠতে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ প্রণোদনা। ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচিতে ১০ টি দাবি পেশ করে সংগঠনটি। দাবিগুলো হলো: শিক্ষা উদ্যোক্তাদের জন্য প্রণোদনা/সহজ শর্তে ঋণ চাই।

Manual3 Ad Code

Manual3 Ad Code

করোনা সংকটে দুর্ভোগ পড়া কিন্ডারগার্টেন স্কুল শিক্ষকদের জন্য বিশেষ অনুদান চাই। করোনায় কর্মহীন হয়ে পড়া কিন্ডারগার্টেন স্কুল শিক্ষক পরিবারকে বাঁচাতে প্রধানমন্ত্রীর সহায়তা চাই। ৬ লাখ শিক্ষিত বেকার মানুষের কর্মসংস্থান সৃষ্টিকারী কিন্ডারগাটের্ন স্কুলকে টিকিয়ে রাখতে সরকারের সহযোগিতা চাই। দেশের ১ কোটি শিক্ষার্থীদের ভবিষ্যত ধ্বংসের মুখে। মাননীয় প্রধানমন্ত্রী! স্কুলগুলোকে বাঁচান। মানুষ গড়ার কারিগর শিক্ষকদের অর্থ কষ্ট লাঘবে সরকারি প্রণোদনা দিন। শিক্ষা ক্ষেত্রে অপরিসীম অবদান রাখা কেজি স্কুলকে সহজ প্রক্রিয়ায় নিবন্ধন দিন। কিন্ডারগার্টেন স্কুলের সমস্যাকে জাতীয় সমস্যা হিসেবে বিবেচনা করা প্রাথমিক শিক্ষায় অতুলনীয় অবদানের জন্য কিন্ডারগার্টেনকে গুরুত্ব প্রদান করা। যেকোন আপতকালীন সংকট মোকাবেলায় সহযোগীতা চাই। কর্মসূচীতে শিক্ষক নেতৃবৃন্দ অবিলম্বে তাদের দাবিগুলো মেনে নিয়ে অসহায় শিক্ষক ও প্রতিষ্ঠানকে বাঁচাতে সংশ্লিষ্ট কতৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code