শিরোনাম
শিশু ধর্ষণের ভয়াবহ চিত্র: বিবেককে জাগ্রত করার সময় এখনই সংস্কারহীনতায় ধুঁকছে তাড়াইলের ১ নং তালজাঙ্গা ইউনিয়ন পরিষদ ঢাকা থেকে নারী এনে আলফাডাঙ্গায় দেহ ব্যবসার অভিযোগ দুই নারীর বিরুদ্ধে ঝালকাঠির রাজাপুরে আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজের সড়ক বেহাল, সংস্কারের দাবি বিশ্বম্ভরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ (World Environment Day – 2026) উদযাপন নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত! কবিতা: কিছুই শেখা হলো না একজন দক্ষ পুরুষ যখন  রাষ্ট্রের প্রধানমন্ত্রী, তাহলে কেনো দেশের মানুষের জন‍্য  মঙ্গল হবে না শতভাগ?  জুমার নামাজের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব এ‍্যাড: মাওলানা জাকির হামিদী এর পরিচিতি
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দূর্ভোগ থেকে রক্ষা করতে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করলেন কৃষকলীগ নেতা হারুন

Coder Boss / ৭২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২০

Manual1 Ad Code

মোঃ রাকিবুল হাসাম সুমন, যশোর জেলা প্রতিনিধি: যশোর মণিরামপুরে কাঁদাময় কাঁচা রাস্তায় জনসাধারনের চলাচলের ভোগান্তি কমাতে নিজ অর্থায়নে ট্রাকভর্তি ইট এনে নিজ হাতে রাস্তা সংস্কার করলেন উপজেলা কৃষক লীগ নেতা হারুন-অর-রশীদ। শুক্রবার সকালে তার সাথে ইট বিছানোর কাজে সহযোগিতা করতে এগিয়ে আসেন স্কুল শিক্ষক দেবাশীষ বিশ্বাসসহ স্থানীয় অনেকেই।

 

Manual3 Ad Code

জানা যায়, উপজেলার খেদাপাড়া ইউনিয়নের মাহমুদকাটি গ্রামের জিয়ার মোড় থেকে ছবিউল্লাহর দোকান পর্যন্ত এক কিলোমিটারের বেশি কাঁচা রাস্তা বর্ষা মৌসুম এলেই কাঁদায়-ময়লায় ভরপুর হয়ে যায়। সামান্য বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বহুবছর ধরে হারুন নিজেসহ এলাকাবাসী রাস্তাটি সংস্কারের দাবি করলেও শুধু আমারবানী ছাড়া আর কিছুই পাইনি। কোন বিত্তশালী, জনপ্রতিনিধি বা সমাজপতিদের কেউ এগিয়ে আসেননি। সেই ক্ষোভ প্রকাশ করতে দুই বছর আগে এই রাস্তায় এলাকাবাসী ধানের চারা রোপন করেছিলেন। তারপরও ফল আসেনি। অবশেষে এলাবাসীর ভোগান্তি কমাতে সেই রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন উপজেলা কৃষকলীগের সহ সভাপতি মাহমুদকাটি গ্রামের বাসিন্দা হারুন-অর-রশীদ। তিনি নিজ খরচে ট্রাকভর্তি ইট এনে নিজ হাতে রাস্তায় বিছিয়ে দিলেন তিনি। এর আগেও করোনা দুর্যোগের শুরুতে তিনি ৭৫-৮০ হাজার টাকা দুস্থদের মাঝে বিলিয়েছেন। স্থানীয় ভ্যান চালক শাহাজান বলেন, বর্ষার সময় এই রাস্তায় ভ্যান নিয়ে যেতে খুব কষ্ট হয়।

 

Manual1 Ad Code

এবার হারুন ভাইয়ের কারণে সেই কষ্ট কিছুটা কমবে বলে মনে হচ্ছে। কলেজ ছাত্র আলাউদ্দিন জানায়, এই রাস্তা দিয়ে মাহমুদকাটি ও রঘুনাথপুর গ্রামের বহু শিক্ষার্থী স্কুল কলেজে যাতায়াত করে। বৃষ্টির সময় আসলে প্রায়ই বইখাতা নিয়ে আমাদের কাঁদায় পড়তে হয়েছে। স্বেচ্ছায় রাস্তা সংস্কারকারী হারুন-অর-রশীদ বলেন, এই রাস্তাটা বহুদিন ধরে অবহেলিত। রাস্তাাটি সংস্কারে কাউকে এগিয়ে আসতে দেখিনি। নাম ছড়ানোর জন্য নয়; শুধু জনগণের কথা ভেবে আমি রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিয়েছি

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code